Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রংপুরের আঞ্চলিক দেশীয় পণ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 20 February 2021
রংপুরের আঞ্চলিক দেশীয় পণ্য
Share on FacebookShare on Twitter

সুজলা সুফলা শষ্য শ্যমলার দেশ বাংলাদেশ। আর ৬৪ টি জেলার মধ্যেই রংপুর জেলা বাংলাদেশের উওরাঞ্চলের এক ঐতিহ্যবাহী জনপদ। সুপ্রাচিন কাল থেকে এই জেলা গৌরবময় ও বিচিত্রপূর্ন ইতিহাসের অধিকারী। বাংলাদেশের উওর পশ্চিমা অঞ্চলে অবস্থিত এই জেলাটি,আয়তনে ২৪,০০০৫৬ বর্গ কিলোমিটার। মোট ৮ টি উপজেলা নিয়ে রংপুর জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত। বাংলাদেশের সকল জেলার মতই রংপুরেও নিজস্ব বৈশিষ্ট্যর কিছু আঞ্চলিক দেশীয় পন্য রয়েছে। তার মধ্যে উল্লেখ্য কিছু পন্য দেশের সকল জেলায় ও দেশের বাহিরে ও খ্যাতি ছড়িয়েছে তা হলো- রংপুরের শতরঞ্জি,রংপুরের বেনারসি পল্লীর বেনারসি, মৃৎশিল্পে মাটির তৈরি বাটনা ও কাঠের তৈরি ঘোটা,রংপুরের আঞ্চলিক মুখরোচক খাবার সিদল। তাছাড়া রংপুর অঞ্চলে সম্মিলিত খামার গড়ে উঠেছে যা অর্থনিতিতে ব্যাপক হারে প্রভাব ফেলছে।

চলুন জেনে নেই রংপুরের আঞ্চলিক উল্লেখ্য দেশীয় পন্য সম্পর্কে –

রংপুরের শতরঞ্জিঃ
বাঙালী সংস্কৃতি ঐতিহ্যের মুল পটভূমি হচ্ছে গ্রাম। বুনন শিল্পে শতরঞ্জি রংপুরের গৌরব ও ঐতিহ্য। রংপুর শহরের পশ্চিমে ঘাঘট নদীর তীরে অবস্থিত নিসতেবগঞ্জ নামক গ্রামটি হলো শতরঞ্জির নামক শিল্পের ইতিহাস ও ঐতিহ্যের আশীর্বাদ ভূমি। ইতিহাস থেকে যতদূর জানা যায় ত্রয়োদশ শতাব্দীতেও এ এলাকায় শতরঞ্জি প্রচল ছিল। সে সময়ে রাজা বাদশাহও বিত্তবান শ্রেণীর মানুষদের বাড়িতে আভিজাত্যর প্রতিক হিসেবে ছিল এই শতরঞ্জি। বৃটিশ শাসন আমলে এত বেশি জনপ্রিয়তা লাভ করে যে, সে সময়কালেই রংপুরের তৈরি শতরঞ্জি সমগ্র ভারত বর্ষ,বার্মা,সিংহল,ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হতো। ১৯৭৬ সালে সরকারি ভাবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) নিসতেবগঞ্জ গ্রামে শতরঞ্জি তৈরির একটি প্রকল্প গ্রহণ করেন। তাছাড়া ১৯৯৪ সালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বিনা পয়সায় বিনা পয়সায় আরও উন্নত প্রশিক্ষন দিয়ে এলাকার মানুষের মাঝে ঐতিহাসিক এই শতরঞ্জি উৎপাদনে উদ্বুদ্ধ করেন। সে থেকে শতরঞ্জি উৎপাদন আর দমে যাইনি। সেই থেকে রংপুরের শতরঞ্জি এখনো স্বর্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বর্তমান সময় সাপেক্ষে ই-কমার্সের মাধ্যমে কারুশিল্পের প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে যা শতরঞ্জির জন্য অত্যান্ত শুভ। বর্তমানে রংপুরের শতরঞ্জি ই কমার্সের মাধ্যমে ও দেশের সকল জেলাতে ও দেশের বাহিরে ও রপ্তানি হচ্ছে। তাছাড়া রংপুরে এখন কারুপন্য লিমিটেডস নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তুলেছে শতরঞ্জি তৈরির পাঁচটি কারখনা। এসব কারখানায় প্রায় ৪ হাজার শ্রমিক কাজ করে। এক পরিসংখ্যান প্রাপ্ত তথ্য মতে জানা যায় বর্তমান বাংলাদেশের রপ্তানি বানিজ্য হস্তশিল্পপের ৬০শতাংশই হয়ে থাকে রংপুরের শতরঞ্জি, যা রংপুরের জন্য আশীর্বাদ।

রংপুরের বেনারসিঃ রংপুর শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গাচড়া উপজেলায় গড়ে উঠেছে এই বেনারসি পল্লী টি। প্রায় ১০০ তাতী মিলে এই এলাকায় বেনারসি পল্লীটি গড়ে তোলেন। এই বেনারসি পল্লীটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গড়ঘন্টা ইউনিয়নের তালুক হাবু গ্রাম সহ আরোও ৪/৫ টি স্থান জুড়ে বেনারসি উৎপাদন ক্ষমতা রাখছে। রংপুরের বেনারসি পল্লীতে উৎপাদিত গুলোর রয়েছে বিচিত্র সব নাম হলো- বেনারসি, বারবুটা,কুচিকাট,ফুলকলি ইত্যাদি।

সিদলঃ উত্তরবঙ্গের মধ্যে রংপুরের লোক মুখে সিদল একটি মুখরোচক খাবার। সিদল একটি কৃষি জাত পন্য,যার প্রচলন শুরু হয় সর্বপ্রথম এই রংপুরেই। তাছাড়া ও শোনা যায় সিদল ভারতের উত্তর পশ্চিমবঙ্গর দিকে আসাম, ত্রিপুরা অঞ্চলের অনেক মানুষ বিষেয় করে আদিবাসীরা এই সিদল খায়। এটি মুল্যত মলা,ঢেলা,টাকি দেশীয় কয়েক প্রকার শুঁটকি মাছের গুড়ো ও কচুশাক ও বিভিন্ন মসলার সমন্বয়ে পেষ্ট করে কাবাব সাইজের বানিয়ে রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। এটি অনেক ভাবেই তরকারি ও ভর্তা রেসিপি করে পরিবেশন করা হয়। সিদলে পুষ্টি গুনাগুন হিসেবে থাকে আয়োডিন, আমিষ,প্রটিন ও কোলষ্টেরল। বর্তমানে ই-কমার্সের সাথে দেশী পন্য নিয়ে অনেক উদ্যোক্তাদের মাধ্যমে এই রংপুরের আঞ্চলিক সিদল এখন প্রচার দেশের সব জেলায়, সাথে ছড়িয়ে যাচ্ছে রংপুরের ঐতিহ্য বাহি খাবার সিদল এবং পাশাপাশি এভাবে নিজেদের এলাকায় স্থানীয় ঐতিহ্য কে ধরে রাখছে।

মৃৎশিল্পে মাটির তৈরি বাটনাঃ মাটির বাটনা ও কাঠের তৈরি ঘোটা এই আঞ্চলিক পন্যর ব্যবহার মুল্যত শুরু উত্তরবঙ্গে।মাটির তৈরি এই বাটনা ও কাঠের ঘোটা দিয়ে মশলা বাটার কাজ থেকে শুরু করে ভর্তা বাটার কাজে অন্যরকম অবদান রাখে। মাটির তৈরি বাটনা ঘোটা ও এখন ই-কমার্সের মাধ্যমে দেশের সকল জেলাতে ভালো সারা পেয়েছে। মাটির বাটনা মুল্যত বানিয়ে থাকে কুমার শ্রেনীর পেশাজীবিরা। এরা সাধারণত হিন্দু সম্প্রদায়ভুক্ত,তারা পাল পদবী তে পরিচিত।

এছাড়া ও রংপুর অঞ্চল কে তামাকের জন্য বিখ্যাত বলা হয়। তাছাড়া অন্য সব জেলার মতো এই অঞ্চলে সিজেনাল হাড়িভাঙ্গা আম,লিচুর ফলন গুনগত ভাবে অনেক ভালো যা স্থানীয় বাজার তথা সারা দেশের বাজারে সমান হারে সমাদ্রত। রংপুর জেলার আঞ্চলিক সব ঐতিহাসিক পন্য নিয়ে লেখার মাধ্যমে দেশের সব জেলায় সকল পন্য প্রচারে সুযোগ থাকে। এবং ই কমার্সের মাধ্যমে নিজ এলাকা থেকে আঞ্চলিক পন্যকে নিয়ে অনেক জনেই নিজেদের উদ্যোগে সংযোজনে অনুপ্রাণিত হওয়ার সম্ভাবনা থাকে। এবং নতুন উদ্যোক্তা হওয়ায় অনুপ্রেরণিত হবে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দেশীয় পন্য

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে
ই-কমার্স

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে

ই-অরেঞ্জ ও অ্যামাজন বাংলাদেশের সিওও আমান উল্লাহ গ্রেপ্তার
ই-কমার্স

ই-অরেঞ্জ ও অ্যামাজন বাংলাদেশের সিওও আমান উল্লাহ গ্রেপ্তার

ইভ্যালি হেরে যাই নাই, আবারও ঘুরে দাঁড়াবো: শামীমা নাসরিন
ই-কমার্স

ইভ্যালি হেরে যাই নাই, আবারও ঘুরে দাঁড়াবো: শামীমা নাসরিন

নতুন বছরে নতুন লোগোতে দারাজ
ই-কমার্স

বিনা অভিজ্ঞতায় দারাজে ১০০০ জনের চাকরির সুযোগ

দেশে আসছে শাওমির জনপ্রিয় স্মার্ট টিভি এ২ সিরিজ
ই-কমার্স

দেশে আসছে শাওমির জনপ্রিয় স্মার্ট টিভি এ২ সিরিজ

১ লক্ষ পরিবারে স্যামসাং স্মার্ট টিভি পৌঁছে দেবে ইভ্যালি
ই-কমার্স

১ লক্ষ পরিবারে স্যামসাং স্মার্ট টিভি পৌঁছে দেবে ইভ্যালি

Load More

ট্রেন্ডিং টপিক

পেছনে থাকছে আলাদা OLED স্ক্রিন, সঙ্গে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা!
পাঁচমিশালি

অনার ৭০০ প্রোতে ১.৭২ ইঞ্চির ব্যাক স্ক্রিন ও ২০০MP ক্যামেরা, আসছে ১২,০০০mAh ব্যাটারির ফোনও

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
ই-কমার্স

ফুডপান্ডার কমিশন-চার্জ নিয়ে ক্ষোভ, ৫ অক্টোবর চট্টগ্রামে সেবা বন্ধের ঘোষণা

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন
নির্বাচিত

বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ার হেডফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 February 2021

রংপুরের আঞ্চলিক দেশীয় পণ্য

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix