Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লাখ টাকার লাল চিনি বিক্রি করেছেন ময়মনসিংহের আখতার রোকসানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 23 February 2021
লাখ টাকার লাল চিনি বিক্রি করেছেন ময়মনসিংহের আখতার রোকসানা
Share on FacebookShare on Twitter

ই-কমার্সের বদৌলতে এগিয়ে যাচ্ছে উদ্যোক্তোরা, কদর বাড়ছে প্রায় হারিয়ে যেতে বসা অনেক পন্যের, উপকৃত হচ্ছে একদম রুট লেভেলের মানুষগুলো, এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। অঞ্চলভিত্তিক বিভিন্ন বিখ্যাত কৃষিপণ্যের পর্যাপ্ত প্রচারের অভাব এবং উপযুক্ত সুযোগ সুবিধা আর দাম না পাওয়ায় কৃষকেরা সেগুলো পন্যের উৎপাদনে অনাগ্রহী হয়ে পরেছিল। কিন্তু ধীরে ধীরে এ পরিস্থিতি বদলাতে শুরু করেছে, শিক্ষিত উদ্যোক্তাদের পদচারনা বাড়ছে এই সেক্টরে আর তাদের হাত ধরে আবারও উঠে আসছে হারাতে বসা গ্রামীন ঐতিহ্যগুলো।

তেমনি একজন উদ্যোক্তা ময়মনসিংহের আখতার রোখসানা। তার উদ্যোগের নাম “মাটির ফুল অর্গানিক”। এই উদ্যোগের সিগনেচার পণ্য- লাল চিনি উৎপাদনে বিখ্যাত এলাকা ফুলবাড়িয়ার কৃষকদের হাতে তৈরী “ব্রাউন সুগার বা লাল চিনি”।

তিনি নিজে ফুলবাড়িয়া গিয়ে সারাদিন বসে থেকে কৃষকদের থেকে বানিয়ে আনেন এই ব্রাউন চিনি। তাই মানের ব্যাপারে ক্রেতাদের দেন সর্বোচ্চ নিশ্চয়তা। বাজারে যে ব্রাউন চিনিটা পাওয়া যায়, বেশির ভাগ সময় সেটা হয় মেশিনে তৈরী, এছাড়াও সেটায় অসাধু ব্যবসায়ীয়া অধিক লাভের আশায় কখনো সোডা মিশিয়ে দেয়, আবার কখনো সাদা চিনির সাথে ক্যামিকেল মিশিয়ে লাল বানিয়ে সেটাকে বিক্রি করে থাকে।

রোকসানা বলেন, একদম নিজ চোখে বসে থেকে দেখে সেই হাতে বানানো ব্রাউন চিনি সংগ্রহ করি যেন, মানের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ না থাকে। আর তাই আমার এই সেরা চিনিটা সংগ্রহে ব্যয় হয় প্রচুর সময়, শ্রম আর খরচটাও বেশি হয়ে থাকে। সেজন্যই বাজারে বিক্রিত লাল চিনির তুলনায় এই চিনির দামটা বেশি। তবে এ ব্যাপারে সবাই একমত হবে যে, “জিনিস যা ভালো, তার দামটা বেশিই গুনতে হয়।” আর এটা যারা বুঝেন তারাই আমার কাস্টমার।

আখতার রোকসানা বলেন, ২০২০ সালের জুন থেকে উনার উদ্যোগের যাত্রা এবং এ পর্যন্ত লাখ টাকারও বেশি সেল করেছেন উনি শুধু ব্রাউন চিনি এবং উনার ৫১ জন রিপিট কাস্টমার রয়েছেন, যারা উনার নিয়মিত ক্রেতা।

তিনি আরও জানা যায়, উনার ব্রাউন চিনির টার্গেট কাস্টমার হলেন মূলত বাচ্চার মায়েরা। কারন বাচ্চাদের খাবারে পুষ্টিকর এবং বিশুদ্ধ চিনির ব্যবহারের কথা ভেবেই উনার এই উদ্যোগের শুরু।

চিনিকলের লাল চিনি আর কৃষকের হাতে তৈরী ব্রাউন চিনির অন্যতম পার্থক্য কি জানতে চাইলে তিনি বলেন, চিনিকলের চিনিটা হয় একটু বেশি লালচে রং এর আর হাতে তৈরী চিনির রং হয় বাদামী বা কালচে বাদামী। আবার বিভিন্ন অঞ্চলের মাটি এবং আবহাওয়ার তারতম্যের কারণেও আখ থেকে উৎপন্ন এই ব্রাউন চিনির রং এ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। হাতে তৈরী এই ব্রাউন চিনি যেহেতু একদম ‘র-চিনি’ তাই এটা খুব বেশি ঝকঝকে তকতকে হয় না। চিনি তৈরীর সময় একে অর্গানিক উপায়েই ক্লিন করা হয়, রসের মাঝে শিমুলের কষ ব্যবহারের মাধ্যমে। শিমুলের কষ আখের আঁশ দূর করে একে পরিষ্কার করে এবং এতে চিনির ব্রাউন রংটাও ঠিক রাখে।

আখতার রোকসানা জানান, যেহেতু তিনি সর্বোচ্চ কোয়ালিটির ব্রাউন চিনি নিজে তৈরী করিয়ে আনছেন, তাই এই ব্রাউন চিনি দেশের সীমানা পেরিয়ে একদিন দেশের বাইরেও রপ্তানী হবে, এই স্বপ্নই দেখছেন উনি। আর এরজন্য দেশের মিডিয়াগুলোর মাধ্যমে এই কৃষকের তৈরী চিনির আরও প্রচার হওয়া দরকার বলে মনে করছেন।

তিনি আরো বলেন , আরো কয়েকটা জায়গায় ব্রাউন চিনি সংগ্রহের জন্য গিয়েছি, কিন্তু ফুলবাড়িয়ার কৃষকদের তৈরী চিনিটাই আমার কাছে সেরা বলে মনে হয়েছে। তাই তিনি এখান থেকেই সোর্সিং করছেন।

ব্রাউন চিনি সংগ্রহে অন্যতম প্রতিবন্ধকতা হল, একদম পিউর চিনি তৈরী করতে কৃষকদের কে উচ্চদাম দিতে হয়, যার জন্য উনার ব্রাউন চিনির দামটা বেশি। কিন্তু কাস্টমাররা দাম বেশির কারণ টা অনেক সময় বুঝতে চান না। তবে উনি হাল ছেড়ে দিবেন না, হোয়াইট সুগার যে সাদা বিষ, এর ক্ষতিকর দিক এবং ব্রাউন সুগারের পুষ্টিগুণের ব্যাপারে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন করে যেতে চান তিনি।

আখতার রোকসানার মতো উদ্যোক্তা তৈরী হওয়া খুব জরুরী, তাদের মাধ্যমেই আমাদের অঞ্চলভিত্তিক সেরা পণ্যগুলো কে ই-কমার্সের আওতায় এনে আরো প্রচার প্রসার করে ছড়িয়ে দেয়া যাবে সারাদেশ ও বিশ্ব জুড়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার লালমনিরহাটে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার লালমনিরহাটে

ইভ্যালিতে পাওয়া যাবে পারটেক্স ফার্নিচারের পণ্য
ই-কমার্স

ইভ্যালিতে পাওয়া যাবে পারটেক্স ফার্নিচারের পণ্য

চুয়াডাঙ্গা থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ গ্রেফতার ৪
ই-কমার্স

চুয়াডাঙ্গা থেকে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইওসহ গ্রেফতার ৪

কোটি টাকা নিয়ে লাপাত্তা ‘চাহিদা ডটকম’
ই-কমার্স

কোটি টাকা নিয়ে লাপাত্তা ‘চাহিদা ডটকম’

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে
ই-কমার্স

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে

প্রযুক্তিপ্রেমীদের দোরগোড়ায় স্টার টেক: সাভারে নতুন শাখার উদ্বোধন
ই-কমার্স

প্রযুক্তিপ্রেমীদের দোরগোড়ায় স্টার টেক: সাভারে নতুন শাখার উদ্বোধন

Load More

ট্রেন্ডিং টপিক

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?
নির্বাচিত

উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও কারা কিনবে ২ হাজার ডলারের ফোল্ডেবল আইফোন?

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 February 2021

লাখ টাকার লাল চিনি বিক্রি করেছেন ময়মনসিংহের আখতার রোকসানা

Techzoom.TV |
TechzoomTV