Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উই আমাকে সাত হাজার গুণ সুফল দিয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 June 2020
উই আমাকে সাত হাজার গুণ সুফল দিয়েছে
Share on FacebookShare on Twitter

ফেনীর উদ্যোক্তা মেহজাবীন রাখীর উদ্যোগের নাম ‘রূপ’স হ্যাভেন’। তিনি মূলত হাতের গয়না নিয়ে কাজ করেন। মাত্র ২০০ টাকা দিয়ে উদ্যোগ শুরু করে বর্তমানে নিজের লেখাপড়া সহ সকল খরচ চালান নিজের আয় থেকে এবং পরিবারের জন্যও কেনাকাটা করেন নিজের আয় থেকে। রাখীর উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে টেকজুমের এবারের আয়োজন। মেহজাবীন রাখীর এর সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মোঃ দেলোয়ার হোসেন।

টেকজুমঃ আপনার সম্পর্কে জানতে চাই।
মেহজাবীন রাখীঃ আমি মেহজাবীন রাখী, ফেনীর মেয়ে। ফেনী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক শেষ বর্ষে পড়ছি। কর্মজীবী বাবা-মা আর আমরা দুই বোন মিলেই পরিবার। দুই বোনের মধ্যে আমি বড়। তবে ২০১৭ থেকে আমার পেশাদারিত্বের একমাত্র পরিচয় একজন দেশীয়পণ্যের উদ্যোক্তা। এছাড়া সাংস্কৃতিক এবং সাংগঠনিক কর্মী হিসেবেও কাজ করছি আমার জেলাতেই।

টেকজুমঃ কেন উদ্যোক্তা হলেন?
মেহজাবীন রাখীঃ সাধারণ কারণ অনেক থাকলেও প্রধান কারণ নিজস্ব পরিচয়। এছাড়া ফেনীর জন্য কিছু করতে চাওয়া, চাকরীর সুযোগ না থাকা, ইন্টারনেটকে ভালো কাজে লাগানো, স্বাধীনচেতা মন, সৃষ্টি এবং চ্যালেঞ্জিং কাজের আনন্দ, সময়ের সমন্বয় সহ বিভিন্ন কারণে উদ্যোক্তা জীবনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম।

টেকজুমঃ উদ্যোক্তা হওয়ার শুরুর গল্পটা কেমন ছিলো?
মেহজাবীন রাখীঃ ২০১৭ সালে অতিরিক্ত ফেসবুকিং এর কারণে মায়ের শাসন থেকে এই জেদ তৈরি হয় যে, ফেসবুক দিয়ে ভালো কিছু করে দেখাবো। এরপর সেই বছরের জুলাইতে “রূপ’স হ্যাভেন” নামে আমার অনলাইন ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। মায়ের অনুপ্রেরণায় প্রিয় জিনিস দেশীয় ঘরানার হাতে তৈরী গয়না নিয়ে কাজ শুরু করি। মাত্র দুইশ টাকার বিনিয়োগ দিয়ে। আমার প্রাতিষ্ঠানিক কোনো কোর্স নেই। কাজ করতে করতে শিখেছি গয়নার খুঁটিনাটি। শুরুটা এভাবেই হয়েছিলো।

টেকজুমঃ কোন ধরণের পণ্য পাওয়া যায় আপনার প্রতিষ্ঠানে?
মেহজাবীন রাখীঃ প্রধান পণ্য নিজস্ব নকশায় হাতে তৈরী গয়না, যেগুলোর কারিগর আমি নিজেই। কানের, গলার, হাতের, পায়ের সহ বিভিন্ন অনুষঙ্গ নকশা করে থাকি। এছাড়া কাঠের ব্র‍্যান্ডিং চাবির রিং, দেশীয় শাড়ী নিয়ে কাজ করছি। শাড়ীর মধ্যে উল্লেখযোগ্য সুতিকোটা, মণিপুরী জুম, তাঁত ইত্যাদি।

টেকজুমঃ ভবিষ্যৎ পরিকল্পনা কি?
মেহজাবীন রাখীঃ আজ থেকে তিন বছর আগে স্বপ্ন দেখতাম সবাই আমার নাম এবং কাজ জানবে। আমার জেলার নামের সাথেই উচ্চারিত হবে আমার নাম। সেই স্বপ্ন অনেকটা পূরণ হয়েছে। এখন একই স্বপ্ন দেখি সারাবিশ্ব জুড়ে। ফেনীর দেশীয় পণ্যের উদ্যোক্তাদের উঠে আসায় অবদান রাখতে চাই। আমার হাতে তৈরী গয়নাকে সারাদেশে এবং সারাবিশ্বে ছড়িয়ে দিতে চাই।

টেকজুমঃ উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) থেকে আপনার প্রাপ্তি প্রসঙ্গে কি বলতে চান?
মেহজাবীন রাখীঃ আড়াই বছরের উদ্যোক্তা জীবনে উদ্যোক্তা শব্দের মানেও শিখিনি। উইতে এসে গত সাত মাসে উদ্যোক্তা শব্দের আসল অর্থ/মানে আমার মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। ই-কমার্সের সঠিক শিক্ষা, সারাদেশের মানুষের সমর্থন, অন্তত পঞ্চাশ জেলার আনাচে কানাচে পরিচিতি, নিজ জেলা প্রতিনিধি, মিডিয়া কাভারেজ, লেখার জন্য সম্মাননা স্মারক, শ্রদ্ধেয় রাজিব আহমেদ এর মতো ব্যক্তিত্বের দিক- নির্দেশনা, তাঁর ছাত্রী এবং স্নেহভাজন হতে পারা, হাইটেক পার্কের ট্রেনিং এ প্রথম ব্যাচে ফেনী থেকে সুযোগ পাওয়া। শূণ্য থেকে শুরু করে বর্তমানে উই এর মতো জাতীয় পর্যায়ের দেশীয়পণ্যের ই-কমার্স ফোরামের মিডিয়া সাপোর্ট টিম মেম্বার এবং মডারেটর প্যানেলে আছি। সাত মাস শুধু সময় দিয়েছি আর উই আমাকে তার সাত হাজার গুণ সুফল রিটার্ন দিয়েছে এবং দিয়েই চলেছে। প্রাপ্তি আসলে এতো কম বাক্যে বলা অসম্ভব। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই উইয়ের মাননীয় প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা আপুর এবং উইয়ের সম্মানিত উপদেষ্টা, ই-ক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা রাজিব আহমেদ ভাইয়ার প্রতি। কৃতজ্ঞতা কাকলী আপুর প্রতি এবং উই এর দেড় লাখ সদস্যের প্রতি।

টেকজুমঃ সময় দেওয়ার জন্য ধন্যবাদ রাখী আপনাকে।
মেহজাবীন রাখীঃ টেকজুমকে ধন্যবাদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উইদেশি পণ্যদেশী পণ্য

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের সিদ্ধান্ত
উই

৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠনের সিদ্ধান্ত

পরিচালন মুনাফা ১৫.৪% কমার আশঙ্কায় এলজি
প্রযুক্তি সংবাদ

পরিচালন মুনাফা ১৫.৪% কমার আশঙ্কায় এলজি

দারাজের রমজান ক্যাম্পেইনে ৮০% পর্যন্ত বিশাল ছাড়, ফ্ল্যাশ সেল ও প্রয়োজনীয় বান্ডেল অফার
ই-কমার্স

দারাজের রমজান ক্যাম্পেইনে ৮০% পর্যন্ত বিশাল ছাড়, ফ্ল্যাশ সেল ও প্রয়োজনীয় বান্ডেল অফার

ক্লুডিও কিচেনের খাবার পাওয়া যাবে ইভ্যালির ইফুডে
ই-কমার্স

ক্লুডিও কিচেনের খাবার পাওয়া যাবে ইভ্যালির ইফুডে

ক্রেডিট স্কোরিং ঋণ
অর্থ ও বাণিজ্য

ক্ষুদ্র উদ্যোক্তাদের এআই-ভিত্তিক ক্রেডিট স্কোরিং ঋণ বিতরণ করলো প্রিয়শপ ও কমিউনিটি ব্যাংক

ইভ্যালিতে যুক্ত হলো ওসান মটরস
ই-কমার্স

ইভ্যালিতে যুক্ত হলো ওসান মটরস

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 June 2020

উই আমাকে সাত হাজার গুণ সুফল দিয়েছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix