Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মানুষের মনে ই-কমার্স নিয়ে আস্থা তৈরি হয়েছে: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 25 February 2021
মানুষের মনে ই-কমার্স নিয়ে আস্থা তৈরি হয়েছে: পলক
Share on FacebookShare on Twitter

‘সবার জন্য ই-কমার্স ইকোসিস্টেম’ শীর্ষক একটি ভার্চুয়াল প্যানেল আলোচনা আয়োজন করেছে দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। একটি অন্তর্ভুক্তিমূলক ই-কমার্স ইকোসিস্টেম নিয়ে আজ দারাজের অফিশিয়াল ফেইসবুক পেইজে এ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন প্রথম আলোর হেড অব ডিজিটাল বিজনেস- জাবেদ সুলতান পিয়াস। এছাড়াও আলোচনায় শিল্পখাত বিশেষজ্ঞরাও অংশগ্রহণ করেন। এই মতবিনিময় সভা আয়োজনের মূল কারন যেন প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীদের মতের ভিত্তিতে ই-কমার্স সংশ্লিষ্ট নীতি নিয়ে সঠিক ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা যায়।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক।

প্রতিনিয়তই নতুন নতুন প্রযুক্তি আসছে; ই-কমার্স ব্যবসায় আমাদের দেশও এগিয়ে যাচ্ছে প্রবৃদ্ধির দিকে, যা আমাদের অর্থনীতির পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্যানেল আলোচনায় বক্তারা ই-কমার্স খাতের প্রবৃদ্ধির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রেক্ষিত নিয়ে আলোচনা করেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘ই-কমার্স খাতে আমাদের ব্যাপক অগ্রগতি হয়েছে। যে হারে আমাদের অগ্রগতি হয়েছে তা আগামী তিন বছরের প্রত্যাশিত হারের সমান। এমন কি কোভিড চলাকালীন সময়েও আমাদের ই-কমার্স খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ই-কমার্স ব্যবসার কারণে মহামারী চলাকালীন টিসিবি পণ্য নিয়ে অভাবী মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। আমরা শিগগিরই সকল অংশীদারদের নিয়ে এ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করব।’

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ডিজিটাল বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ই-কমার্সের বিস্তৃতিতে সরকার তিনটি পূর্বশর্তের ব্যাপার নিশ্চিত করেছে: উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং আস্থা। এমনকি আমাদের প্রধানমন্ত্রী ঈদুল আজহার সময় অনলাইন মার্কেটপ্লেস থেকে কোরবানির পশু কেনার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন কথা শোনার পর মানুষের মনে ই-কমার্স নিয়ে আস্থা তৈরি হয়েছে। আইসিটি খাতে নারীদের অংশগ্রহণে ভারসাম্য তৈরিতেও ই-কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দারাজের মতো ই-কমার্স সাইটগুলোর জন্য উদ্যোক্তারা বিদেশি ক্রেতাদের কাছে দেশি পণ্য বিক্রি করতে পারছে।

দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘ই-কমার্স খাতের প্রবৃদ্ধিতে আমরা ই-কমার্স ইকোসিস্টেম-বান্ধব নীতিমালা চাই। নীতিমালায় তিনটি বিষয় থাকা উচিৎ, যথা: গ্রাহক সুবিধা বিবেচনায় সহজে বাস্তবায়নযোগ্য প্রক্রিয়া, আন্ত:সীমান্ত ই-কমার্স ও আমদানি-রফতানি নীতিমালায় এর অন্তর্ভুক্তি সংশ্লিষ্ট বিষয় এবং অনলাইন পেমেন্ট ব্যবস্থার চ্যালেঞ্জগুলো সঠিকভাবে চিহ্নিত করা। এটা যদি আমরা করতে পারি ই-কমার্স সাইটগুলো ৫ কোটি ক্রেতা পাবে এবং ২০২৫ সালের মধ্যে আরও অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’

প্যানেল আলোচনায় দেশের অর্থনীতিতে ই-কমার্স খাতের প্রবৃদ্ধির ভূমিকা, এ খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে প্রয়োজনীয় নানা বিষয়, কার্যক্রম প্রক্রিয়ার সহজীকরণ, ডেলিভারি সহ সকল ক্ষেত্রে কমপ্লায়েন্সের নিশ্চয়তা, গ্রাহক স্বার্থ সুরক্ষা, নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ই-কমার্স খাতের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান ও তাদের সঠিক দক্ষতার উন্নয়ন এবং শিল্পখাতের স্বচ্ছতা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা ই-কমার্স নীতি তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যাতে নিয়মতান্ত্রিক উপায়ে সুষ্ঠুভাবে এ খাতের প্রবৃদ্ধি ঘটে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এ খাতের বিকাশে প্রয়োজনীয় সুযোগ পায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজদারাজ বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

নারীজাতির সময় এসেছে বিশ্বকে বদলানোর
ই-কমার্স

নারীজাতির সময় এসেছে বিশ্বকে বদলানোর

দারাজ ইউনিলিভার সুপার ব্র্যান্ড ডে: ঘর আর নিজের যত্নে সেরা ডিল ও সেভিং!
ই-কমার্স

দারাজ ইউনিলিভার সুপার ব্র্যান্ড ডে: ঘর আর নিজের যত্নে সেরা ডিল ও সেভিং!

আকর্ষণীয় অফার নিয়ে যাত্রা শুরু করলো ধামাকাশপিং ডটকম 
ই-কমার্স

আকর্ষণীয় অফার নিয়ে যাত্রা শুরু করলো ধামাকাশপিং ডটকম 

স্বপ্ন এবার ক্যাশলেস বাংলাদেশের: সজীব ওয়াজেদ জয়
প্রযুক্তি সংবাদ

স্বপ্ন এবার ক্যাশলেস বাংলাদেশের: সজীব ওয়াজেদ জয়

কুরিয়ার সার্ভিসের কার্যক্রম জবাবদিহির আওতায় আসছে
ই-কমার্স

প্যাকেট পার্সেল নিতে পারবে না কুরিয়ার, আসছে আইন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
প্রযুক্তি বাজার

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 February 2021

মানুষের মনে ই-কমার্স নিয়ে আস্থা তৈরি হয়েছে: পলক

Techzoom.TV |
TechzoomTV