Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কন্যা,জায়া,জননী, ভরিয়ে তুলেছো ধরণী আপন মহিমায়

"আজ নারী দিবস"

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ মার্চ ২০২১
কন্যা,জায়া,জননী, ভরিয়ে তুলেছো ধরণী আপন মহিমায়
Share on FacebookShare on Twitter

আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস।এই দিবসকে ঘিরে নানান আলোচনা সভা এবং অনুষ্ঠান হয়ে থাকে সারাবিশ্ব সহ আমাদের দেশেও। আন্তর্জাতিক নারী দিবসের পূর্ব নাম ছিলো আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস। নারী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় এক এক জায়গায় এক এক রকম হয়। এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরণে উদযাপিত হয়। নারীর অধিকার,ক্ষমতায়ন,শিক্ষা, নিরাপত্তা, শ্রদ্ধা সহ বিভিন্ন দিককে প্রাধান্য দিয়ে নানান কর্মসূচি এবং উদ্যোগ নেওয়া হয়। নারী দিবস উদযাপনের পেছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্টকরণ, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ১৮৫৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নামেন সুতা কারখানার নারী শ্রমিকরা।

জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন, জার্মান সমাজতান্ত্রিক নেত্রী এবং জার্মান রাজনীতিবিদ ক্লারা জেটকিন এর নেতৃত্বে নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে ১৯০৯ সালের ২৮শে ফেব্রুয়ারী আয়োজিত নারী সমাবেশে সর্বপ্রথম “আন্তর্জাতিক নারী সম্মেলন” হয়।এরই ধারাবাহিকতায় ডেনমার্কের কোপেনহেগেনে ১৯১০ সালে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এতে ১০০জন নারী প্রতিনিধি ১৭টি দেশ থেকে এসে যুক্ত হয়েছিলেন।

এই সম্মেলনেই ক্লারা জেটকিন ৮ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে উদযাপন করার প্রস্তাবনা দেন এবং এর ভিত্তিতে নারীদের সমান অধিকার দিবস হিসেবে ১৯১১ সাল থেকে এটি পালিত হবে সিদ্ধান্ত হয়।বিভিন্ন দেশ থেকে সমাজতন্ত্রীরা এই দিবস পালনের সমর্থনে এগিয়ে আসে এবং ১৯১৪ সাল থেকে কয়েকটি দেশে দিবসটি পালিত হতে থাকে। ১৯৭১ সালে স্বাধীনতা পাওয়ার আগে থেকেই বাংলাদেশে এই দিবসটি উদযাপিত হতে শুরু করে। ১৯৭৫ সালে ৮ই মার্চকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত করা হয়। বিভিন্ন রাষ্ট্র জাতিসংঘের প্রতি আহবান জানাতে থাকে দিবসটি পালনের জন্য এবং এরপর থেকে সারাবিশ্বে এই দিবসটি উদযাপিত হয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে।

নারী দিবসকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে সরকারি ছুটির দিন থাকে। এই ছুটি নারী পুরুষ সবাই পেয়ে থাকে।দেশগুলো হলো, রাশিয়া, উগান্ডা, ইউক্রেন, আফগানিস্তান, কিউবা, লাওস,ইরিত্রিয়া, ককম্বোডিয়া, জর্জিয়া, মঙ্গোলিয়া, আর্মেনিয়া, তাজিকিস্তান, গিনি-বিসাউ, বেলারুশ, মলদোভা, কাজাখস্তান, আজারবাইজান, জাম্বিয়া, উজবেকিস্তান, বুরকিনা ফাসো, ভিয়েতনাম, মন্টেনিগ্রো, আজারব, তুর্কমেনিস্তান এবং কিরগিজিস্তান। বিশ্বের চারটি দেশে শুধুমাত্র নারীরা এই দিনে সরকারি ছুটি পান এবং দেশ গুলো হলো নেপাল, মেসিডোনিয়া, মাদাগাস্কার এবং চীন। ১৯৯৬ সাল থেকে জাতিসংঘ প্রতি বছর ৮ই মার্চকে কেন্দ্র করে একটি প্রতিপাদ্য বিষয়কে নির্দিষ্ট করে এবং এর ধারাবাহিকতায় গত বছর অর্থাৎ ২০২০ এ ছিলো
“প্রজন্ম হোক সমতার, সকল নারী অধিকার”। যেহেতু গত বছরটি আমাদের জন্য দুর্বিষহ ছিলো কোভিড-১৯ পরিস্থিতির জন্য তারই সূত্র ধরে অনেক নারীকেই দেখা গিয়েছে নেতৃত্বে আসতে এবং এটি উদ্যোক্তা খাতে সবচেয়ে বেশি লক্ষ্য করা গিয়েছে।

২০২১ সালে এই দিবসের জন্য জাতিসংঘের প্রতিপাদ্য হলো “করোনাকালে নারী নেতৃত্বে গড়বে নতুন সমতার বিশ্ব”।

নারী দিবসে প্রতিটি নারী চান তাদের প্রাপ্য সম্মান নিশ্চিত হোক, শিক্ষা সহ নানান অধিকার নিশ্চিত হোক এবং মানুষ হিসেবে মূল্যায়ন করা হোক তাদের। এই নারী দিবসে প্রতিপাদ্যের রেশ ধরে বলা যেতে পারে নারীরা নেতৃতে আসুক, সম্মান ও মর্যাদায় আসীন হোক এবং সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাক। এভাবেই গড়বে নতুন সমাজ, নতুন দেশ এবং নতুন সমতার বিশ্ব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নারী উদ্যোক্তা দিবসনারী দিবস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাইকে কোম্পানির কমিশন কমালো পাঠাও
অটোমোবাইল

বাইকে কোম্পানির কমিশন কমালো পাঠাও

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেলো ওয়ালটন
নির্বাচিত

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেলো ওয়ালটন

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি
টেলিকম

দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩৩ কোটি, সক্রিয় আছে ১৯ কোটি

করোনাভাইরাসের নামে বাড়ছে হ্যাকিং
নির্বাচিত

করোনাভাইরাসের নামে বাড়ছে হ্যাকিং

‘ইহুদি বিদ্বেষ’ বির্তকে এক্স বয়কট করেছে বিজ্ঞাপনদাতারা
নির্বাচিত

‘ইহুদি বিদ্বেষ’ বির্তকে এক্স বয়কট করেছে বিজ্ঞাপনদাতারা

তরুণদের প্রতি ওয়ালটন সিইও: নিজেকে ভালোবাসুন, স্বপ্ন নিয়ে বাঁচুন এবং দায়িত্বশীল হোন
নির্বাচিত

তরুণদের প্রতি ওয়ালটন সিইও: নিজেকে ভালোবাসুন, স্বপ্ন নিয়ে বাঁচুন এবং দায়িত্বশীল হোন

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তিতে ক্রমবর্ধমান বিনিয়োগে বাড়ছে মূল্যস্ফীতির চাপ
প্রযুক্তি সংবাদ

এআই প্রযুক্তিতে ক্রমবর্ধমান বিনিয়োগে বাড়ছে মূল্যস্ফীতির চাপ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন
প্রযুক্তি সংবাদ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল
অর্থ ও বাণিজ্য

বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

এবারের বিশ্বকাপে থাকছে যেসব আধুনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

এবারের বিশ্বকাপে থাকছে যেসব আধুনিক প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ মার্চ ২০২১

কন্যা,জায়া,জননী, ভরিয়ে তুলেছো ধরণী আপন মহিমায়

Techzoom.TV |
TechzoomTV