Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্যোক্তা হতে ইসলামের উৎসাহ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২ এপ্রিল ২০২১
উদ্যোক্তা হতে ইসলামের উৎসাহ
Share on FacebookShare on Twitter

করোনা মহামারিতে অনেকেই উদ্যোক্তা হয়ে উঠেছেন। প্রযুক্তি কাজে লাগিয়ে অনেকেই এখন বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্য খুব সহজেই করতে পারছেন। লকডাউনে বেকার বসে না থেকে উদ্যোক্তা হয়ে উঠেছেন অনেক আলেম ও ছাত্রও। পিছিয়ে নেই নারীরাও, পর্দার আড়ালে থেকেই অনেকে নিজেদের ব্যবসা পরিচালনা করছেন খুব সহজে। পছন্দমতো মানসম্মত জিনিস এখন ঘরে বসেই কেনা যায়, মাত্র ১৫ থেকে ২০ মিনিটে পাওয়া যায় যেকোনো পছন্দের খাবার। এ কারণে এখন অনেকেই ঝুঁকছেন অনলাইন কেনাকাটায়। প্রতিদিন আত্মপ্রকাশ করছেন নতুন নতুন উদ্যোক্তা।

উদ্যোক্তা এমন ব্যবসায়ী যিনি নতুন কোনো ব্যবসা নিয়ে চিন্তা করেন, যা আগে কেউ করেননি অথবা পুরনো কোনো ব্যবসাকে নতুনরূপে নিয়ে আসেন। তিনি নতুন ব্যবসা কিভাবে শুরু করবেন, চালাবেন এবং কোন খাতে কত টাকা ব্যয় করবেন, সেখান থেকে কতটুকু লাভ করবেন তার পরিকল্পনা করেন। একজন সফল উদ্যোক্তার প্রধান গুণাবলি হলো, তিনি অত্যন্ত সৎ ও সত্যবাদী হবেন। তিনি দীর্ঘ সময় পরিশ্রম করতে পারেন।

ব্যবসার মধ্যে মহান আল্লাহর ওপর তাওয়াক্কুলের একটি শিক্ষা খুঁজে পাওয়া যায়। এ জন্যই আল্লাহ তাআলা ব্যবসা পেশাকে অন্য পেশার ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তবে শর্ত হলো, সেটা শরিয়ত ও সুন্নত মোতাবেক হতে হবে। ব্যবসায় মগ্ন হয়ে কিছুতেই আল্লাহ থেকে গাফিল হওয়া যাবে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে গাফিল করে না দেয়।’

(সুরা : মুনাফিকুন, আয়াত : ৯)

উদ্যোক্তা হওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন রাসুলুল্লাহ (সা.)। পবিত্র হাদিসে ইরশাদ হয়েছে, তোমরা ব্যবসার প্রতি মনোযোগী হও, কেননা ৯০ শতাংশ রিজিক এর মধ্যেই নিহিত রয়েছে। এ ছাড়া আরো অনেক হাদিস থেকেই ব্যবসার মর্যাদা ও গুরুত্ব প্রতিভাত হয়। বেশির ভাগ সাহাবি, তাবেয়ি, আলেম ও ফকিহ এ পেশাই অবলম্বন করছেন। মুসলমানরাও এ অঙ্গনে বিশেষ উন্নতির মাধ্যমে সুখ্যাতি অর্জন করেছে।

হালাল পথে ব্যবসা পরিচালনাকারীদের কিয়ামতের দিন সর্বোচ্চ সম্মাননা দেওয়া হবে। রাসুল (সা.) ইরশাদ করেন, ‘বিশ্বস্ত ও আমানতদার ব্যবসায়ীদের হাশর কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গে হবে।’ (তিরমিজি, হাদিস : ১০২৯)

মহানবী (সা.) নিজেও একজন উদ্যোক্তা ছিলেন। যৌবনে পদার্পণ করে কোরাইশের অন্য যুবকদের মতো ব্যবসা-বাণিজ্যকে পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। চাচা আবু তালেবের তত্ত্বাবধানে ব্যবসা-বাণিজ্যে তাঁর হাতেখড়ি। চাচার সঙ্গীরূপে ইয়েমেন ও শামে বাণিজ্য সফরেও আসা-যাওয়া হতে লাগল। ইবনে সাদ (রহ.)-এর বর্ণনা দ্বারা বোঝা যায়, রাসুল (সা.) চাচা আবু তালেব কিংবা অন্য ব্যবসায়ী সঙ্গীদের সঙ্গে বাজারে কর্মতৎপর ছিলেন। তাঁদের মাধ্যমে রাসুল (সা.) ব্যবসা-বাণিজ্যের প্রাথমিক ধারণা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। খাদিজা (রা.)-এর বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়া সফরের আগে ২৫ বছর ধরে তিনি কমবেশি ব্যবসা করেছেন এবং সফলভাবেই করেছেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন। এমনকি আরবের আনাচে-কানাচে তাঁর সততা ও সত্যবাদিতা, বিশ্বস্ততা ও কর্মদক্ষতার সুখ্যাতির সুবাস ছড়িয়ে পড়ে।

ভারতবর্ষে ইসলাম এসেছে উদ্যোক্তাদের মাধ্যমে। এই ভূখণ্ডে সর্বপ্রথম যাঁরা ইসলাম প্রচার করেছেন, তাঁরা মুজাহিদ ছিলেন না। কোনো তাবলিগি জামাতও এখানে আসেনি ইসলামের দাওয়াত নিয়ে। এ অঞ্চলে সর্বপ্রথম ইসলাম প্রচারকারী ছিলেন কিছুসংখ্যক সাহাবি ও তাবেয়ি উদ্যোক্তা, যাঁরা ব্যবসায়ীর বেশে এ অঞ্চলে এসেছিলেন। তাঁরা নিজেদের ব্যবসার মাধ্যমে এমন সুমহান আদর্শ স্থাপন করেছিলেন যে এ অঞ্চলের মানুষের অন্তরে তাঁদের প্রতি সীমাহীন অনুরাগ জন্ম নেয়। ফলে ইসলামের সঙ্গে তাদের পরিচয় ঘটে এবং ইসলামকে তারা একটি শ্রেষ্ঠ দ্বিনরূপে গ্রহণ করে নেয়। (সূত্র : খুতুবাতে দাওরায়ে হিন্দ, সংক্ষেপিত)

তাই আমাদের উচিত বেকারত্বের শিকল ছিঁড়ে ফেলে একজন সৎ উদ্যোক্তা হয়ে ওঠার চেষ্টা করা। রাসুল (সা.)-এর সুন্নাত মোতাবেক ব্যবসা করে পৃথিবীকে ইসলামের সৌন্দর্য জানান দেওয়া। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা। ইনশাআল্লাহ, মহান আল্লাহ সবাইকে সফল করবেন।

Tags: উদ্যোক্তানারী উদ্যোক্তা দিবস

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিআরসির নতুন মহাপরিচালক মেহেদী
নির্বাচিত

বিটিআরসির নতুন মহাপরিচালক মেহেদী

হারিয়ে যাওয়া স্মার্টফোন বন্ধ থাকলেও খুঁজে পাবেন যেভাবে
নির্বাচিত

হারিয়ে যাওয়া স্মার্টফোন বন্ধ থাকলেও খুঁজে পাবেন যেভাবে

বিনামূল্যে ৫ জিবি ইন্টারনেট!
টেলিকম

বিনামূল্যে ৫ জিবি ইন্টারনেট!

স্যামসাং টিভিতে দেখা যাবে টফি’র কনটেন্ট
নির্বাচিত

স্যামসাং টিভিতে দেখা যাবে টফি’র কনটেন্ট

‘মুখ খুললে অনেকের আন্ডারঅয়্যারও খসে পড়ার চান্স আছে, হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’
নির্বাচিত

‘মুখ খুললে অনেকের আন্ডারঅয়্যারও খসে পড়ার চান্স আছে, হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন’

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
বিবিধ

বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান
বিবিধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ
নির্বাচিত

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix