Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘প্রতিবন্ধীরা হবে আগামী দিনের উদ্যোক্তা’

ধামাকাশপিং ডটকম ও ডিআরআরএ এর মধ্যে সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ এপ্রিল ২০২১
‘প্রতিবন্ধীরা হবে আগামী দিনের উদ্যোক্তা’
Share on FacebookShare on Twitter

দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে একসাথে কাজ শুরু করেছে ধামাকাশপিং ডটকম ও ডিজঅ্যাবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশনস (ডিআরআরএ)। বুধবার ধামাকার কার্যালয়ে আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তিস্বাক্ষর হয়েছে।

সমঝোতা চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছিলেন পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান। মন্ত্রী ধামাকা এবং ডিআরআরএ এর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এরকম মহতী কাজের সাথে যুক্ত থাকাটা একটা ভাগ্যের ব্যাপার। আমি বিশ্বাস করি এই উদ্যোগে সবাই আপনাদের পাশে দাঁড়াবে। মোবাইল ডিভাইসের মাধ্যমে এই উদ্যোগ ডিজিটাল বাংলাদেশের প্রতিফলন। প্রতিবন্ধীরা ধামাকার এই অ্যাপটি ব্যবহার করে অচিরই তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। আমি আশা করছি, আগামীতেও প্রতিবন্ধী ব্যক্তিদের মানউন্নয়নে ধামাকা ও ডিআরআরএ একসঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধামাকাশপিং ডটকমের ব্যবস্থাপনা পরিচালক এস এমডি জসিম উদ্দীন চিশতী। ধামাকার প্রধান পরিচালন কর্মকর্তা সিরাজুল ইসলাম রানা। ডিআরআরএ এর পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন এবং ডিআরআরএ এর উপদেষ্টা স্বপ্না রেজা।

ধামাকাশপিং ডটকমের ব্যবস্থাপনা পরিচালক এস এমডি জসিম উদ্দীন চিশতী বলেন, ডিআরআরএ দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। এখন থেকে ধামাকা উদ্যোক্তা অ্যাপের মাধ্যমে ডিআরআরএ এর সহযোগিতায় প্রান্তিক প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে চাই আমরা। আমাদের এই অ্যাপের মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ের প্রতিবন্ধী উদ্যোক্তারা খুব সহজেই যুক্ত হতে পারবেন।

তিনি বলেন, প্রতিবন্ধীদের আমরা বলছি মাতৃগর্ভা। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র অথবা চেয়ারম্যান সনদ অথবা ডাক বিভাগের উদ্যোক্তা প্রত্যয়ন নিয়ে যেকেউ এখানে অন্তর্ভুক্ত হয়ে অ্যাপের মাধ্যমে অনলাইনে ব্যবসা করতে পারবেন। নিজ নিজ এলাকায় অর্ডার হওয়া পণ্য ডেলিভারি দেয়ার মাধ্যমেও এখানে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে।

চিশতী বলেন, ইকমার্স উদ্যোক্তা হিসেবে আমরা কোনো আর্থিক সহযোগিতা চাই না। আমরা চাই সরকারের সমর্থন, অন্তত পাঁচ বছর ভ্যাট ট্যাক্স থেকে মুক্ত রেখে আমাদেরকে বিকশিত হতে দিন, তাহলে আমরা গার্মেন্টস সেক্টরের চেয়েও বেশি উপার্জনশীল খাত হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করতে পারব। আমি মনে করি, ডিআরআরএ এর মত প্রতিষ্ঠান আমাদের সাথে থাকলে আমরা দ্রুত প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে অবদান রাখতে পারবো।

ডিআরআরএ এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন বলেন, কমিউনিটিভিত্তিক পুনর্বাসনের জন্য দীর্ঘ ২৫ বছর ধরে প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে আছে ডিআরআরএ। তাদের শিক্ষা, স্বাস্থ্যসহ স্বাবলম্বী করে গড়ে তোলার কাজ করছি আমরা। এই করোনা মহামারি এবং রমজানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য খাদ্য সহায়তা হিসেবে ১০ লাখ টাকার অনুদান দিচ্ছে ধামাকা। আগামী দিনে ধামাকা উদ্যোক্তা অ্যাপের মাধ্যমে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে চাই।

ধামাকার সিওও সিরাজুল ইসলাম রানা জানান, তারা ডিআরআরএ এর মধ্যমে প্রতিবন্ধীদের পাশে থাকবেন। ডিআরআরএ এর সহযোগিতায় করোনার এই দুর্যোগে প্রায় ১৫০০ অসহায় প্রতিবন্ধী ব্যক্তির বাসায় তারা ১৫ দিনের খাবার পৌঁছে দেবেন। তিনি বলেন, সাময়িক এই দুর্যোগ মোকাবিলা করার পরে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি মোবাইল অ্যাপের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেবো। আমরা আশা করছি, আগামী দিনে এই উদ্যোগের পাশে আমরা সরকারকেও পাবো।

Tags: ধামাকাশপিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

নেভিগেশনে থ্রিডি বিল্ডিং ফিচার আনছে গুগল
নির্বাচিত

নেভিগেশনে থ্রিডি বিল্ডিং ফিচার আনছে গুগল

১০০ জনকে নিয়োগ দেবে দারাজ বাংলাদেশ
ই-কমার্স

১০০ জনকে নিয়োগ দেবে দারাজ বাংলাদেশ

ইউটিউবে নতুন সেটিং, কমবে ডেটা খরচ
নির্বাচিত

বিজ্ঞাপন ছাড়াই ইউটিউব ভিডিও দেখার সুযোগ পাবেন যারা

ভ্যাকসিন নিলেই তথ্য থাকবে অ্যাপে
প্রযুক্তি সংবাদ

ভ্যাকসিন নিলেই তথ্য থাকবে অ্যাপে

৬০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি কীভাবে চুরি হল
প্রযুক্তি সংবাদ

১০ কোটি ডলার ফেরত দিলে পুরস্কার দেবে হারমনি

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
নির্বাচিত

এসএমএস পাওয়ার পর নিবন্ধনের জন্য ১০ দিন সময়

Load More

ট্রেন্ডিং টপিক

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান
বিবিধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!
বিবিধ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ
বিবিধ

ইসরায়েলজুড়ে ইরানের মিসাইল বৃষ্টি: তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix