Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার আক্রমণ মোকাবিলায় এসওসি গঠনের পথে এগোচ্ছে কর্পোরেট বিশ্ব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 8 January 2026
সাইবার আক্রমণ মোকাবিলায় এসওসি গঠনের পথে এগোচ্ছে কর্পোরেট বিশ্ব
Share on FacebookShare on Twitter

সাইবার নিরাপত্তা সক্ষমতা শক্তিশালী করা, দ্রুত হুমকি শনাক্ত ও প্রতিক্রিয়া নিশ্চিত করা এবং প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের লক্ষ্যে বিশ্বব্যাপী অর্ধেকের বেশি প্রতিষ্ঠান সিকিউরিটি অপারেশনস সেন্টার (এসওসি) গঠনের পরিকল্পনা করছে। স্বয়ংক্রিয় সাইবার নিরাপত্তা সলিউশনের চাহিদা বাড়লেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে দক্ষ মানবসম্পদের গুরুত্ব এখনো অপরিহার্য বলে মনে করছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো।

এসওসি বা সিকিউরিটি অপারেশনস সেন্টার হলো একটি বিশেষ দল, যারা কোনো প্রতিষ্ঠানের আইটি সিস্টেম সার্বক্ষণিক নজরদারি করে এবং সাইবার হামলা থেকে সুরক্ষা নিশ্চিত করে। তাদের মূল কাজ হলো সাইবার হুমকি দ্রুত শনাক্ত করা, তা বিশ্লেষণ করা এবং প্রয়োজন অনুযায়ী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া। এসওসি কেন প্রতিষ্ঠা করা হচ্ছে এবং এর গুরুত্ব কতটা তা বোঝার জন্য সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি একটি বৈশ্বিক গবেষণা চালায়। এতে ৫০০-এর বেশি কর্মী রয়েছে, যাদের এখনো এসওসি নেই তবে ভবিষ্যতে গঠনের পরিকল্পনা করছে এমন প্রতিষ্ঠানের শীর্ষ আইটি নিরাপত্তা কর্মকর্তারা অংশ নেন।

এপ্যাক, মেটা, ল্যাটাম, ইউরোপ ও রাশিয়ার ১৬টি দেশের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৫০ শতাংশ প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে এসওসি গড়তে চায়। ৪৫ শতাংশ প্রতিষ্ঠানের মতে, দিন দিন জটিল হয়ে ওঠা সাইবার হামলাই এর প্রধান কারণ। পাশাপাশি দ্রুত হুমকি শনাক্ত ও প্রতিক্রিয়া জানানো, সঠিকভাবে ব্যবস্থাপনা করা, সম্প্রসারিত আইটি সিস্টেম নিয়ন্ত্রণে রাখা (৪১ শতাংশ), তথ্য সুরক্ষা (৪০ শতাংশ), আইন ও নিয়ম মেনে চলা (৩৯ শতাংশ) এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকার বিষয়টিও, বিশেষ করে বড় প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে।

এসওসির কার্যক্রমের মধ্যে ২৪/৭ নিরাপত্তা পর্যবেক্ষণ সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে ৫৪ শতাংশ। এটি ধারাবাহিক নজরদারির মাধ্যমে অস্বাভাবিকতা দ্রুত শনাক্ত, ঝুঁকি বাড়ার আগেই প্রতিরোধ এবং রিয়েল-টাইম সাইবার স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয়তাকে তুলে ধরে। গবেষণায় আরও দেখা যায়, যারা এসওসি কার্যক্রম সম্পূর্ণ আউটসোর্স করতে চায়, তারা ‘লেসনস লার্নড’ বা অভিজ্ঞতা থেকে শেখার প্রক্রিয়ায় বেশি গুরুত্ব দেয়। অন্যদিকে, যারা ইন-হাউস এসওসি প্রতিষ্ঠা করছে, তারা অ্যাকসেস ম্যানেজমেন্টে বেশি জোর দিচ্ছে, যাতে নিরাপত্তা পরিবেশের ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখা যায়।

গবেষণাটি একইসাথে নিশ্চিত করেছে, যদিও এসওসি উন্নত নিরাপত্তা প্রযুক্তির ওপর নির্ভরশীল, তবু এটি কার্যকর পরিচালনায় মানব বিশ্লেষকরাই কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। সর্বাধিক ব্যবহৃত টুলগুলোর মধ্যে রয়েছে থ্রেট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম (৪৮ শতাংশ), এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স বা ইডিআর (৪২ শতাংশ) এবং সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট বা সিআইইএম (৪০ শতাংশ)। এসব টুল ডেটা সংগ্রহ স্বয়ংক্রিয় করে কাজের চাপ কমালেও ফলাফল ব্যাখ্যা ও প্রতিক্রিয়া নির্ধারণে দক্ষ পেশাজীবীদের ওপরই নির্ভর করতে হয়। অন্যান্য সমাধানের মধ্যে এক্সটেন্ডেড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (৩৮ শতাংশ), নেটওয়ার্ক ডিটেকশন অ্যান্ড রেসপন্স (৩৭ শতাংশ) এবং ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (৩৩ শতাংশ) উল্লেখযোগ্য। গড় হিসাবে বড় প্রতিষ্ঠানগুলো প্রতি এসওসিতে বেশি প্রযুক্তি ব্যবহার করে (৫.৫), যেখানে ছোট প্রতিষ্ঠানে তা (৩.৮)।

কাসপারস্কির এসওসি কনসাল্টিং প্রধান রোমান নাজারভ বলেন, “একটি সফল এসওসি গড়তে শুধু আধুনিক প্রযুক্তি থাকলেই হয় না। এর পাশাপাশি কাজের পদ্ধতি আগে থেকেই ঠিক করা, লক্ষ্য পরিষ্কারভাবে নির্ধারণ করা এবং জনবল ও সম্পদ ঠিকভাবে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। কাজের স্পষ্ট নিয়মকানুন ও ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা বিশ্লেষকরা আসল ও জরুরি ঝুঁকিগুলোর দিকে বেশি মনোযোগ দিতে পারেন। এভাবেই এসওসি একটি সক্রিয়, সময়োপযোগী এবং কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থায় পরিণত হতে পারে বলে আমরা বিশ্বাস করি।”

প্রতিষ্ঠানগুলোকে একটি কার্যকর এসওসি গঠন ও পরিচালনায় সহায়তা করতে ক্যাসপারস্কি প্রাথমিক পর্যায়ে অথবা বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ক্যাসপারস্কি এসওসি কনসাল্টিং–এর সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছে। এর মাধ্যমে শক্তিশালী প্রক্রিয়া তৈরি এবং কাজের ধারা আরও উন্নত করা সম্ভব হয়। এছাড়া ক্যাসপারস্কি এসআইইএম আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে পুরো আইটি পরিবেশ থেকে লগ ডেটা সংগ্রহ, বিশ্লেষণ ও প্রেক্ষাপট অনুযায়ী ব্যাখ্যা করতে সাহায্য করে, যা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা বাড়ায়। অন্যদিকে, ক্যাসপারস্কি নেক্সট প্রডাক্টগুলো ইডিআর ও এক্সডিআর সুবিধার মাধ্যমে তাৎক্ষণিকভাবে হুমকি শনাক্ত, বিশ্লেষণ ও প্রতিক্রিয়া নিশ্চিত করে। পাশাপাশি, ক্যাসপারস্কি থ্রেট ইন্টেলিজেন্স নিরাপত্তা টিমকে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত গভীর ও ব্যবহারযোগ্য তথ্য দেয়, ফলে সময়মতো সাইবার ঝুঁকি চিহ্নিত ও নিয়ন্ত্রণ করা সহজ হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এসওসিএসওসি গঠন

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০০০-নিট অ্যামোলেড ডিসপ্লে উন্মোচন স্যামসাংয়ের
প্রযুক্তি সংবাদ

কর্মীদের চ্যাটজিপিটি ব্যবহার নিষিদ্ধ করেছে স্যামসাং

২০১৬ সালে কিভাবে বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছিল ?
নির্বাচিত

২০১৬ সালে কিভাবে বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছিল ?

লকডাউনে শুধু বাইক চালক, বসতে পারবেন না যাত্রী
অটোমোবাইল

লকডাউনে শুধু বাইক চালক, বসতে পারবেন না যাত্রী

দেশের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজার কাঁপাতে এলো রিয়েলমি নোট ৫০
নির্বাচিত

দেশের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজার কাঁপাতে এলো রিয়েলমি নোট ৫০

জুলাইয়ে নতুন স্মার্টফোন আনছে শাওমি
প্রযুক্তি সংবাদ

জুলাইয়ে নতুন স্মার্টফোন আনছে শাওমি

হুয়াওয়েকে আটকাতে জোটবদ্ধ হচ্ছে শাওমিসহ অন্যান্য চীনা ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়েকে আটকাতে জোটবদ্ধ হচ্ছে শাওমিসহ অন্যান্য চীনা ব্র্যান্ড

Load More

ট্রেন্ডিং টপিক

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি
ছাড় ও অফার

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 January 2026

সাইবার আক্রমণ মোকাবিলায় এসওসি গঠনের পথে এগোচ্ছে কর্পোরেট বিশ্ব

Techzoom.TV |
TechzoomTV