Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইফুডে অর্ডারে বিদ্যানন্দের মাধ্যমে খাবার পাবে অসহায়-দরিদ্ররা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 24 April 2021
ইফুডে অর্ডারে বিদ্যানন্দের মাধ্যমে খাবার পাবে অসহায়-দরিদ্ররা
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম জনপ্রিয় খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ইফুডে খাবার অর্ডার করলে সেহরির জন্য একবেলা খাবার পাবেন অসহায় ও দরিদ্ররা। ৭০০ টাকা বা তার অধিক পরিমাণের প্রতিটি অর্ডারের বিপরীতে একজন অসহায় ব্যক্তির সেহরির খাবারের জন্য বিদ্যানন্দ ফাউণ্ডেশনকে অর্থ প্রদান করবে ইফুড। আর সেই অর্থ দিয়ে অসহায় ও দরিদ্র মানুষদের কাছে খাবার পৌঁছে দেবে বিদ্যানন্দ।

শনিবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ইফুড এর মালিকানা প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম ডট বিডি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোন গ্রাহক যদি ইফুড প্ল্যাটফর্মে ৭০০ টাকা বা তার অধিক মূল্যের খাবার অর্ডার করে মূল্য পরিশোধ করেন তাহলে প্রতিটি অর্ডারের বিপরীতে একজন ব্যক্তির খাবারের অর্থ দেওয়া হবে বিদ্যানন্দকে।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, গ্রাহক যা অর্ডার করবেন সেটি কিন্তু গ্রাহক পেয়ে যাবেন। আমরা ঐ অর্ডারের বিপরীতে বিদ্যানন্দকে একজন মানুষের সেহরির জন্য নির্দিষ্ট অংকের অর্থ প্রদান করব। প্রতি চার দিনে ৭০০ টাকা বা তার অধিক মূল্যের যতো অর্ডার ইফুডে হবে সেই হিসেবে একত্রে বিদ্যানন্দকে দেওয়া হবে।

এবিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা আরিফ আর হোসেন বলেন, আমরা বিশ্বাস করি যে, সমাজের অবহেলিত এবং অসহায় জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই অনুধাবন থেকেই আমরা এমন উদ্যোগ নিয়েছি। আর এই উদ্যোগকে সফলভাবে বাস্তবায়ন করবেন আমাদের গ্রাহকেরা। যারা এখানে অর্ডার করবেন তারাও এই মহান সামাজিক উদ্যোগের সাথে নিজেদের সম্পৃক্ত করলেন। ১৯ এপ্রিল শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চার দিনে এমন ২৩৫টি অর্ডার পেয়েছি আমরা। অর্থ্যাত ২৩৫ জনের খাবারের খরচ আমরা বিদ্যানন্দকে দিতে যাচ্ছি। সিয়াম সাধনার এই মাসে আরও বেশি অর্ডার আসবে এবং আমরা অধিক সংখ্যক মানুষকে সাহায্য করতে পারব বলে আশা করছি।

ইভ্যালি ও ইফুড এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য জাকির হোসেন পাভেল বলেন, নিজে আহারের পাশাপাশি অভুক্তকে আহার করানোর মানসিকতা অনেকের থাকে, শুধু সম্ভব হয় না সঠিক প্লাটফর্মের অভাবে। ইভ্যালির নতুন উদ্যোগটির মাধ্যমে হাজার মানুষ খাবার অর্ডারের পাশাপাশি পথশিশুদের কাছে খাবার পৌঁছে দিবে, যা একদিকে অনুপ্রেরণার এবং অনুকরণীয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-ফুডইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেস্ট সেলফি ক্যামেরার চার স্মার্টফোন
নির্বাচিত

বেস্ট সেলফি ক্যামেরার চার স্মার্টফোন

৬ বছর বয়সী ইউটিউবারের ৬৭ কোটি টাকার বাড়ি!
প্রযুক্তি সংবাদ

৬ বছর বয়সী ইউটিউবারের ৬৭ কোটি টাকার বাড়ি!

দেশের বাজারে আসছে হুয়াওয়ে পপআপ ক্যামেরা ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে হুয়াওয়ে পপআপ ক্যামেরা ফোন

ডিজাইনে নয়, প্রযুক্তিতে বড় আপগ্রেড নিয়ে আসছে অ্যাপলের নতুন ওয়াচ
নির্বাচিত

ডিজাইনে নয়, প্রযুক্তিতে বড় আপগ্রেড নিয়ে আসছে অ্যাপলের নতুন ওয়াচ

হুয়াওয়ের জন্য চিপ তৈরি করবে টিএসএমসি !
নির্বাচিত

হুয়াওয়ের কোন কিছু গোপন নেই: জন সাফোক

ভালো মাইলেজ পেতে স্কুটারের যত্ন নেবেন যেভাবে
অটোমোবাইল

ভালো মাইলেজ পেতে স্কুটারের যত্ন নেবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত
প্রযুক্তি বাজার

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 April 2021

ইফুডে অর্ডারে বিদ্যানন্দের মাধ্যমে খাবার পাবে অসহায়-দরিদ্ররা

Techzoom.TV |
TechzoomTV