Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যর্থতা থেকে রিথিনের ঘুরে দাঁড়ানোর গল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩০ মে ২০২১
ব্যর্থতা থেকে রিথিনের ঘুরে দাঁড়ানোর গল্প
Share on FacebookShare on Twitter

ফেসবুকে তিনি ‘রিথিন’ নামেই বেশি পরিচিত। তার উদ্যোগের নাম ‘শারলা’। দেশি পণ্যকে তুলে ধরার প্রয়াস তার। তার পুরো নাম রাফিয়া ইসলাম রিথিন। তিন ভাই-বোনের মধ্যে বড়। অনার্স করেছেন ফার্মেসী ডিপার্টমেন্ট, ব্র‍্যাক ইউনিভার্সিটি থেকে। বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ এ মাস্টার্স করছেন। করোনাকালীনে ঘরে বসে সময়কে কীভাবে কাজে লাগানো যেতে পারে? সেই ভাবনা থেকেই উদ্যোক্তা হওয়ার ইচ্ছা ছিল তার। ভেবেছিলেন নিজ উদ্যোগে কিছু একটা করবেন। তিনি মনে করেন প্রত্যেক মেয়ের ই আর্থিক ভাবে সাবলম্বি হওয়ার মাধ্যমে মুক্তির স্বাদ গ্রহণ করা উচিত। সে থেকেই নিজের মুক্তির বার্তা দিতেই নাম দিলাম শারলা। লোগোর শুরটাও একটা নারীর আদলে করেছেন।

টেকজুমঃ আপনার উদ্যোগের শুরুর গল্প কি?
রিথিন: উদ্যোগের শুরুর আসলে গল্প নেই। এটা কে কি বলবো জানিনা তবে আমার দুইটা সমস্যা ছিলো। এক,আমি বাবার কাছে টাকা চাইতে লজ্জা পেতাম। দুই, আমি নিজে কিছু করতে চাইতাম। আমার বরাবরের ইচ্ছা আমার সমস্ত বিলাসিতার বস্তু গুলো আমি বাবার নয় বরং নিজের টাকায় কিনবো। সেই ইচ্ছা থেকেই ২০১৭ সাল থেকে টুকটাক ক্রাফটিং, ক্রাফট এর টাকায় আবার ছোট একটা অনলাইন কাজের উদ্যোগ শুরু করলাম। তবে সেখানে আমার বেশ কিছু ভুল ছিলো। যেমন- পার্সোনাল ব্র‍্যান্ডিং এর অভাব, যথাযথ প্ল্যানিং এর অভাব৷ এই জিনিসগুলো যখন অনুধাবন করলাম তখন একটাব্বড় গ্যাপ নেয়ার কথা ভাবি আমি কি চাই আর তা কিভাবে করবো এটা ভাবার জন্য। ২০২০ সালের পুরোটাই ভেবেছি, ডিএসবি তে শিখেছি, পার্সোনাল ব্র‍্যান্ডিং টা স্ট্রং করেছি। আমি কি চাই, কেন চাই আর আসলেই চাই কিনা তা নিয়ে ভেবেছি টানা ৮মাস। এই ভাবতে ভাবতেই খেশ আর জামদানীর মায়ায় জড়িয়ে পরি। আস্তে আস্তে সোর্সিং আরম্ভ করি। আমি বরাবর ই কুর্তি তে স্বাচ্ছন্দ বোধ করি।

ছোটবেলায় নিজে ডিজাইন দিয়ে জামা বানাতে পারতাম না এই আক্ষেপ আমার এখনো মনে চাপা কষ্ট হিসেবে রয়ে গেছে। সেই কষ্টই এখন শারলার কুর্তি গুলো ডিজাইন করে লাঘব করি। মূলত খেশ আর জামদানী কে একসাথে মিশিয়ে দিতে চেয়েছিলাম। সে অনুযায়ী বেশ কয়েকটা কুর্তি বানিয়েছি। এছাড়াও শুধু খেশ অথবা শুধু জামদানী কুর্তি ও বানিয়েছি বেশ কয়েকটা।

টেকজুমঃ নারী উদ্যোক্তা হিসেবে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছিঃ
রিথিন: সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারিগর। ৪ মাসের উদ্যোক্তা জীবনে ১মাস আমার পুরো কাজই অফ রাখতে হয়েছিলো হঠাৎ করে কারিগরের কারনে। এরপরে আবার নতুন করে কারিগর খোঁজা, তার আকাশচুম্বী মজুরি তে বেশ ভালো রকমেই নাস্তানাবুদ হয়েছি ওই একমাস। এরপরের সমস্যা টা হলো আমাকে হেল্প করার কেউ নেই। কাপড় এর সোর্সিং,সেখান থেকে কাপড় আনানো থেকে শুরু করে টেইলরিং করতে দেয়া, তা বাসায় এনে, ফটোশেসন এর সব ব্যবস্থা করা, ছবি তোলা এবং নিজেই পোজ দেয়া সব একা হাতে সামলাই। হ্যা, শারলার প্রতিটি ছবির মডেল যেমন আমি, ছবিগুলো তোলাও আমার হাতেই। আমার ভরসা কেবল আমার ফোন এবং একটা ট্রাইপড।

এছাড়াও ছোটখাটো চ্যালেঞ্জ তো আছেই। যেমন- ইদানীং একটা কথা খুব শুনি। ফার্মেসী পড়ে কাপড় কেন? আমি তাদের উত্তর টা ঠিক এভাবে দেই যে আপনি যেটা কাপড় হিসেবে দেখছেন সেটা আমার স্বপ্ন, আমার আয়ের মাধ্যম। আমি ধরেই নিয়েছি উদ্যোক্তা মানেই আমার প্রতিটা চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা থাকতেই হবে। এর বিকল্প নেই। তাই ম্যানেজ করে নেই কষ্ট হলেও।

টেকজুমঃ আপনার সফলতার পেছনে অনুপ্রেরণা কি?
রিথিন:সেই সকল নারী উদ্যোক্তারা যাদের কোনো বাঁধাই আটকে রাখতে পারেনি। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে যারা লড়াই করে যাচ্ছেন। আর সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার মা। যিনি উদ্যোক্তা নন। তবে তার প্রতিটা লড়াই কাছ থেকে দেখে যুদ্ধ করাটা রপ্ত করে নিয়েছি। ডিএসবি এবং রাজিব আহমেদ স্যার ছাড়া আমি নিজেকে তৈরি করতে পারতাম না ।

টেকজুমঃ ‘শারলা’কে নিয়ে কি স্বপ্ন দেখেন?
রিথিন:স্বপ্ন শারলা একদিন অনেক বড় হবে। লাখ লাখ টাকার আগে আমি চাই শারলা কে লাখ লাখ মানুষ চিনবে,ভরসা করুক, ভালোবাসুক। আমার বাবা মা কে আমি এখনো জানাইনি। নিজের কাছে প্রমিস করেছি যেদিন আমার মনে হবে এবার আমি কিছুটা হলেও সফল সেদিন ‘শারলা’ কে বাবা মায়ের সামনে দাঁড় করাবো। এর আগে না। আর সব উদ্যোক্তার মতো আমিও চাই শারলা বিদেশের মাটিতে পা রাখুক। খেশ আর জামদানীর মিশেলে তৈরি হওয়া কুর্তি আরো গ্রহনযোগ্যতা পাক।

টেকজুমঃ দেশি পোশাক নিয়ে কাজ করতে গেলে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিৎ?
রিথিন:বিষয়ের আগে আমার মনে হয় দেশী পোশাক কে ভালোবাসা উচিত। কারণ আমি যা নিয়ে কাজ করবো তাকে যদি আমি ভালোই না বাসতে পারি তাহলে আমি কাজ করতে পারবোনা। আর কাজ করলেও তা খুব বেশিদূর যাবে না। তাই সবার আগে ভালোবাসা টা জরুরি। এছাড়াও, পণ্য নিয়ে অন্তত ছয়মাস পড়াশোনা করে তার খুঁটিনাটি গুলো বুঝতে হবে। তাহলে যেকোনো কাজ খুব সহজ হবে। এখন আমি যদি এটাই না জানতাম।যে জামদানী কতটা সেন্সিটিভ তাহলে আমি আমার কারিগর কে সেভাবে ইন্সট্রাকশন দিতে পারতাম না কিংবা গ্রাহককেও এটা সম্পর্কে একটা ভালো ধারণা দিতে পারতাম না। যা এখন আমি সহজেই পারি।

টেকজুমঃ আগামী দিনের পরিকল্পনা ও স্বপ্ন কি?
রিথিন:জামদানী আর খেশ এর আরো কম্বাইন্ড কাজ করতে চাই, জামদানী আর খেশ এর পাশাপাশি আরো অনেকগুলো কমাইন্ড ওয়ার্ক করার ইচ্ছা আছে। পাশাপাশি খেশ নিয়েও অনেকগুলো ভাবনা ভেবে রেখেছি। যদি আল্লাহ চায় এবং স্বার দোয়া থাকে তাহলে এ বছরের মধ্যেই শারলার আরো অনেকগুলো কাজ সামনে আনবো।

টেকজুমঃ ধন্যবাদ আমাদের কে সময় দেওয়ার জন্য ।

রিথিন: আপনাকে এবং টেকজুম.টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদের উদ্যোক্তা এবং দেশী পণ্যের পাশে থাকার জন্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নারী উদ্যোক্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

রমজানে নিত্য প্রয়োজনীয় কেনাকাটাকে সহজ করবে দারাজের “রমজান বাজার”
ই-কমার্স

রমজানে নিত্য প্রয়োজনীয় কেনাকাটাকে সহজ করবে দারাজের “রমজান বাজার”

দারাজে স্নাতক পাসে চাকরি, কর্মস্থল ঢাকা
ই-কমার্স

দারাজে স্নাতক পাসে চাকরি, কর্মস্থল ঢাকা

ইভ্যালিতে পাওয়া যাবে ওয়ালটনের পণ্য
ই-কমার্স

ইভ্যালিতে পাওয়া যাবে ওয়ালটনের পণ্য

১ ঘন্টায় সারাদেশে গ্রোসারি ডেলিভারি দিবে ইভ্যালি
ই-কমার্স

১ ঘন্টায় সারাদেশে গ্রোসারি ডেলিভারি দিবে ইভ্যালি

মাশরাফি বাসার সামনে অবস্থান নিয়েছে ই-অরেঞ্জের গ্রাহকরা
ই-কমার্স

পাশে থাকার আশ্বাস মাশরাফির, ভরসা পাচ্ছেন না ভুক্তভোগীরা

জেলা পর্যায়ে ঊর্ধ্বমুখী দেশি পণ্যের ই-কমার্স
ই-কমার্স

ই-কমার্স ব্যবসা শুরুর আগে করণীয়

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স
ছাড় ও অফার

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স
নির্বাচিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স
নির্বাচিত

ডিজাইন, পারফরম্যান্স ও স্থায়িত্বে জোর দিয়ে নতুন ৫জি স্মার্টফোন আনছে ইনফিনিক্স

বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন
নির্বাচিত

বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস্কৃত করলো ওয়ালটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের
প্রযুক্তি সংবাদ

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের

জাপানি মুদ্রা ইয়েনের টানা দরপতনের কারণে দেশটিতে নতুন...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজলের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও মূল্য বাড়ানোর অভিযোগ

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ মে ২০২১

ব্যর্থতা থেকে রিথিনের ঘুরে দাঁড়ানোর গল্প

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix