Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে পশুর হাট: দ্বিধা থাকলেও আগ্রহ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 10 July 2021
অনলাইনে পশুর হাট: দ্বিধা থাকলেও আগ্রহ বাড়ছে
Share on FacebookShare on Twitter

একদিকে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে প্রতিদিন, অন্যদিকে এগিয়ে আসছে ঈদুল আজহা। কোরবানির পশুর হাট নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে এই মধ্যে। হাটগুলো কবে বসবে, এর পরিচালনা ও ব্যবস্থাপনা কেমন হবে, লকডাউন থাকবে কি না, না থাকলে আগ্রহীরা হাটে বেচা-কেনায় অংশ নিতে পারবেন কতোটুকু, এমনকি হাটে যথেষ্ট কোরবানির পশু থাকবে কি না এমন নানা রকম প্রশ্ন ভাবাচ্ছে ক্রেতাদের।

এমন পরিস্থিতির সম্ভাব্য সহজ সমাধান হিসেবে কেউ কেউ বিবেচনা করছেন অনলাইনের হাট বাজার। সোশাল মিডিয়া, বিভিন্ন ই-কমার্স সাইট আর সরকারি উদ্যোগের কারণে আগ্রহী ক্রেতাদের হাতে অনলাইনে বিকল্পও আছে বেশ কিছু।

কোরবানির গরুর জন্য বিভিন্ন ই-কমার্স সাইট যথেষ্টই ক্রেতাবান্ধব। তবে, আসলেই কি ক্রেতারা আগ্রহী হচ্ছেন অনলাইনে কোরবানির পশু কেনায়?

দারাজ
অন্যদিকে ই-কমার্স সাইট দারাজ-এর অ্যাপে চালু হয়েছে নতুন ‘কোরবানির হাট’ শ্রেণি। ডিজিটাল হাট এবং বেঙ্গল মিটের মতো দারাজেও বেশিরভাগ পশুর আনুমানিক ‘লাইভ ওয়েইট (জ্যান্ত অবস্থায় পশুর ওজন)’ উল্লেখ করে দেওয়া হয়েছে। তবে ডিজিটাল হাটের মতো দারাজের ক্ষেত্রেও পশুর দাম ও উল্লেখিত আনুমানিক ওজনের সামঞ্জস্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন ক্রেতাদের অনেকে। বলে রাখা ভালো, উপরে উল্লেখিত সবগুলো সাইট/অ্যাপেই পশুর একদাম নির্ধারণ করে দিচ্ছেন বিক্রেতারা। ডিজিটাল হাট আর দারাজে বিক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগের তথ্য দেওয়া আছে বেশিরভাগ পোস্টে।

ডিজিটাল হাট
৪ জুলাই থেকে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে কোরবানির পশুর ডিজিটাল হাট। ৩০ জুন বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত ডিজিটাল হাট-এর গাউডলাইনে ক্রেতা যেন তার পছন্দের একটি ত্রুটিহীন কোরবানির পশু সময় মতো হাতে পান সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করার হয়েছে বিভিন্নভাবে।

ওয়েবসাইটটিতে কোরবানির পশুগুলোকে ভাগ করা আছে ছয়টি শ্রেণিতে। আছে সার্চ ফিল্টার ব্যবহার করে পছন্দের ক্রয়সীমার মধ্যে পশু খোঁজার সুযোগ। এ ছাড়াও ক্রেতা ওয়েবসাইটে তালিকাভূক্ত ঢাকার আটটি হাট থেকে নিজের পছন্দ মতো ‘লোকেশন’ বেছে নিয়ে কোরবানির পশু খুঁজতে পারবেন। ডিজিটাল হাটে কোরবানির পশুর জন্য হাসিল বা কর দেওয়ার কোনো প্রয়োজন নেই, পশু ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব বিক্রেতার। পাশাপাশি স্লটারিং সেবারও ব্যবস্থা রাখা হয়েছিলো, যদিও স্লটারিং সেবার জন্য ক্রেতাকে বুকিং দিতে হবে ১০ জুলাইয়ের মধ্যে।

এসবের পাশাপাশি খামারগুলোর আলাদা তালিকা রয়েছে সাইটটিতে। তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত নির্দেশিকায় স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, ডিজিটাল হাটে পশু বিক্রয়ের জন্য আবেদনকারীকে অবশ্যই ই-কমার্স এসোসিয়েশন বা বাংলাদেশ ডেইরি ফার্ম এসোসিয়েশন (বিডিএফএ) অথবা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন হাট এর সদস্য হতে হবে। এ ছাড়াও বাধ্যতামূলক করা হয়েছে বিক্রেতার ট্রেড লাইসেন্স এবং নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট। স্লটারিং সেবার দায়িত্বেও আছে বিডিএফএ।

এই সংগঠন সদস্য বিষয়ক নিয়মের কারণে অন্যান্য বছর যেমন নিজ বাড়িতে একটা দুটা গরু সারা বছর খাইয়ে তৈরি করে গেরস্থ লোকজন হাটে নিয়ে আসতেন, তারা এই ডিজটাল হাটগুলোর বাইরেই থেকে যাচ্ছেন।

বেঙ্গল মিট
সরকারি উদ্যোগের বাইরেও অনলাইনে বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করে কোরবানির পশু বিক্রি করছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও খামারিরা। বেঙ্গল মিটের ওয়েবসাইটটিতে প্রক্রিয়াজাত মাংসের পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষ্যে নতুন পেইজে কোরবানির পশুর তালিকা দেওয়া হয়েছে। সাইটে ক্রেতা তার ক্রয়সীমা, ওজন, এমনকি পশুর গায়ের রং বিবেচনা করে কোরবানির পশু কিনতে পারবেন। তবে অনলাইনের অন্যান্য বিক্রেতার সঙ্গে বেঙ্গল মিটের একটি পার্থক্য লক্ষণীয়, প্রতিটি পশুর বিক্রয় পোষ্টে পশুটি রোগবালাই মুক্ত রাখতে কোন কোন টিকা দেওয়া হয়েছে সেটি উল্লেখ করে দেওয়া হয়েছে।

খামারের ফেসবুকভিত্তিক বিক্রি
কোরবানির পশু বিক্রির একটি বড় প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে সোশাল মিডিয়া সাইট ফেইসবুক। ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলার খামারীরা নিজেদের পশুর প্রচারণা ও বিক্রির মাধ্যম হিসেবে ব্যবহার করছেন সোশাল মিডিয়া সাইটটি। আর সোশাল মিডিয়ায় বিক্রেতার সঙ্গে যোগাযোগ তুলনামূলক সহজ হওয়ায়, ক্রেতাদের আগ্রহ, প্রশ্ন এবং দ্ধিধার বিষয়গুলো নজরে আসে সহজে।

ফেইসবুকের বেশ কয়েকটি অ্যাগ্রো-ফার্মের পেইজে কোরবানির পশু নিয়ে ক্রেতাদের কৌতুহল ছিলো লক্ষণীয়। সাদেক এগ্রো, মেঘডুবি এগ্রো, এসএসি এগ্রো ও আরকে এগ্রো ফার্ম-এর মতো বেশ কয়েকটি ফার্মের ফেইসবুক পেইজের তথ্য অনুযায়ী, জুন মাস থেকেই কোরবানির পশুর প্রি-বুকিং চলছে। তবে বেশিরভাগ ক্রেতা কোরবানির পশু কিনছেন সরাসরি খামারে গিয়ে। খামারগুলিও ক্রেতাদের আমন্ত্রণ জানাচ্ছে খামারে আসার জন্য। যদিও করোনা পরিস্থিতিতে সেই কাজটিও বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে।

দাম নিয়ে কমেন্ট সেকশনে আগ্রহী ক্রেতাদের প্রশ্ন থাকলেও “ইনবক্সে” বা সরাসরি আলাপচারিতার আগ্রহ দেখিয়েছে অনেক খামার। বেশিরভাগ ক্ষেত্রে কোরবানির পশুর আনুমানিক ওজন উল্লেখ করে দেওয়া হয়েছে পোস্টগুলোতে। এ ছাড়াও ঈদের আগ পর্যন্ত পশু খামারে রেখেই দেখাশোনা, এবং কোরবানির আগে হোম ডেলিভারির সেবাও দিচ্ছে অনেকগুলো খামার।

তবে, একেবারে ভিন্ন একটি অনিশ্চয়তার কথা বললেন বিপণন পেশাজীবী মাসুদ হাসান। অনলাইনে দুই-চার হাজার টাকার পণ্য মাঝেমধ্যেই কেনা হয়। কিন্তু সেই তুলনায় কোরবানির গরুর মূল্য অনেক বেশি। এতো টাকার গরু কাছ থেকে না দেখে কেনা নিয়ে সংশয়ে ছিলেন তিনি।

“কেবল টাকা নয়। এটা তো ধর্মীয় বিষয়ও। টাকা খোয়া যাওয়ার পাশাপাশি কোরবানি দিতে না পরার ভয়টি ছিল আরো বেশি।”

এই সমস্যার সমাধান আগের বছর করেছেন মাসুদ। “আমার পরিচিত এক উদ্যোক্তার খামারের ফেসবুক পেইজ থেকে গরু কিনি আমি।”

এ বছর আর পরিচিত খামারী খুঁজতে যাননি এই ক্রেতা। ভিন্ন এবং প্রায় অপরিচিত একটি খামার থেকে পশু বাছাই করেছেন তিনি। কারণ হিসেবে, ওজনের তুলনায় মূল্য, স্লটার সেবার মতো বিষয়গুলো মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

কিন্তু অর্থের নিরাপত্তা?

মাসুদ বললেন, “গতবারই আস্থা কিছুটা তৈরি হয়েছিল। এবার যখন দেখলাম যে অনলাইন পেমেন্ট গেটওয়েতে প্রাপকের অ্যাকাউন্ট নাম্বার প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে পর্দায় খামারের নামটিই দেখালো, আমি নিশ্চিত হলাম যে অ্যাকাউন্ট প্রতিষ্ঠানের এবং আমার হাতে লেনদেনের প্রিন্টেড রশিদ আছে। অন্তত আইনগত দিক থেকে কিছুটা ভরসা পাওয়া যায়।”

সরকারি দপ্তর, সংগঠনের নজরদারি, ব্যবসার স্বার্থেই ক্রেতাবান্ধব হওয়ার চেষ্টাসহ বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কারণে আশা করা যায় সবকিছু নিয়মাফিকই চলবে। তবে, নিজে হাটে গিয়ে পশু বাছাই, দরদাম করা, বাড়িতে নিয়ে আসার মতো কাজগলো অনেক ক্রেতাই অসম্ভব উৎসাহ নিয়ে করে এসেছেন আগের বছরগুলোতে। এবার করোনার বিস্তারে সেটি বাদ দিতেই হচ্ছে। জনস্বাস্থ্যের বিবেচনায় এইটুকু মেনে না নিয়ে সম্ভবত উপায়ও নেই।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালির প্রধান কার্যালয়ে চুরি, ভবনমালিক গ্রেপ্তার
ই-কমার্স

ইভ্যালির প্রধান কার্যালয়ে চুরি, ভবনমালিক গ্রেপ্তার

“নিজের স্টার্টআপ আইডিয়া থেকে ইলিশ মাছ নিয়ে ই-কমার্সে চাঁদপুরের সিয়াম”
ই-কমার্স

“নিজের স্টার্টআপ আইডিয়া থেকে ইলিশ মাছ নিয়ে ই-কমার্সে চাঁদপুরের সিয়াম”

ই- ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়
অর্থ ও বাণিজ্য

ই- ক্যাবে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়

রমজানে নিত্য প্রয়োজনীয় কেনাকাটাকে সহজ করবে দারাজের “রমজান বাজার”
ই-কমার্স

রমজানে নিত্য প্রয়োজনীয় কেনাকাটাকে সহজ করবে দারাজের “রমজান বাজার”

যেসব কারনে এবারের ঈদের পাঞ্জাবি দারাজ থেকে কিনবেন!
ই-কমার্স

যেসব কারনে এবারের ঈদের পাঞ্জাবি দারাজ থেকে কিনবেন!

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
ই-কমার্স

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান
টেলিকম

টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোরজি সম্প্রসারণ, জেডটিইকে নোয়া প্রদান

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

কমপ্যাক্ট আকারের স্মার্টফোনে বড় ব্যাটারি, উন্নত ডিসপ্লে ও...

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 July 2021

অনলাইনে পশুর হাট: দ্বিধা থাকলেও আগ্রহ বাড়ছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix