Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইভ্যালির রাসেল-শামীমার মুক্তি চেয়ে গণস্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 September 2021
ইভ্যালির রাসেল-শামীমার মুক্তি চেয়ে গণস্বাক্ষর
Share on FacebookShare on Twitter

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ইভ্যালির ক্রেতা-বিক্রেতারা। এসব গণস্বাক্ষর স্মারকলিপি আকারে বাণিজ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য দফতরে পাঠানো হবে বলে জানান তারা।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ধানমন্ডি ১৪ নম্বর সড়কে ইভ্যালির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন ইভ্যালির শতাধিক ক্রেতা-বিক্রেতা। এ সময় তাদেরকে ‘ই-কমার্সের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না’, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন নষ্ট হতে দেব না’, ‘রাসেল ভাইকে মুক্তি দিন, উদ্যোক্তাদের বাঁচতে দিন’ ইত্যাদি নানা স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভকারীরা বলেন, ইভ্যালির ব্যাপারে গ্রাহকদের কোনো অভিযোগ নেই। তারা চাচ্ছেন রাসেলকে জামিনের মাধ্যমে মুক্তি দিয়ে সরকারের নজরদারিতে রেখে গ্রাহকদের টাকা অথবা পণ্য ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক। আর যদি টাকা ফেরত না পাওয়া যায়, তবে হাজার হাজার ব্যবসায়ী নিঃস্ব হয়ে যাবে। হাজার হাজার গ্রাহকের স্বপ্নও ভঙ্গ হবে।

বিক্ষোভ সমাবেশের পর আন্দোলনকারীরা রাসেল ও শামীমার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।

কর্মসূচির আহ্বায়ক মীর আমজাদ হোসেন আকাশ বলেন, এসব গণস্বাক্ষর স্মারকলিপি আকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য দফতরগুলোতে পাঠানো হবে। যেন সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের কথা চিন্তা করে সরকার একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করে।

বিক্ষোভে অংশগ্রহণকারী রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, এই মুহূর্তে রাসেলকে মুক্তি দেওয়ার মাধ্যমেই সমস্যার সমাধান করা যায়। কারণ তাকে আটকে রেখে গ্রাহকদের সমস্যার সমাধান করা যাবে না। বেশি বিপদে আছি ব্যবসায়ীরা। আমাদের অনেক টাকা এখানে আটকে আছে। আমরা চাই, এর সুষ্ঠু সমাধানের জন্য তাকে জামিনে মুক্তি দেওয়া হোক।

এছাড়াও সমাবেশ থেকে ই-কমার্স গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় ‘বাংলাদেশে ই-কমার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ নামের নতুন সংগঠনের ঘোষণাও দেওয়া হয়।

সংগঠনের সভাপতি নাসির উদ্দিন বলেন, ইভ্যালির সিইওর মুক্তির ব্যবস্থা করতে হবে। কেননা তিনি কারাগারে থাকলে গ্রাহক ও বিক্রেতাদের কোনো সমস্যারই সমাধান হবে না। আমরা তাকে সময় দিতে চাচ্ছি। তিনি ফিরে আসুন এবং সরকারের নজরদারির মধ্যে থেকে আমাদের দেনা-পাওনাগুলো ফিরিয়ে দিন।

প্রসঙ্গত, রাজধানীর গুলশান থানায় আরিফ বাকের নামের ইভ্যালির এক গ্রাহকের মামলার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) গ্রেফতার করে র‍্যাব। এরপর আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেক্সাসে নকিয়ার নতুন সাইবার নিরাপত্তা পরীক্ষণ ল্যাব
নির্বাচিত

টেক্সাসে নকিয়ার নতুন সাইবার নিরাপত্তা পরীক্ষণ ল্যাব

ক্রোম ব্রাউজারেই গেম!
নির্বাচিত

ক্রোম ব্রাউজারেই গেম!

ইভি নির্মাতা নিওর প্রথম স্মার্টফোন উন্মোচন
নির্বাচিত

ইভি নির্মাতা নিওর প্রথম স্মার্টফোন উন্মোচন

চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে স্যামসাং
নির্বাচিত

চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে স্যামসাং

চোখের ইশারাতেই চলবে অ্যাপলের হেডসেট
নির্বাচিত

চোখের ইশারাতেই চলবে অ্যাপলের হেডসেট

ওয়ানপ্লাস বাডস জেড : ১০ মিনিট চার্জে ৩ ঘন্টা
নির্বাচিত

ওয়ানপ্লাস বাডস জেড : ১০ মিনিট চার্জে ৩ ঘন্টা

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2021

ইভ্যালির রাসেল-শামীমার মুক্তি চেয়ে গণস্বাক্ষর

Techzoom.TV |
TechzoomTV