Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইভ্যালির রাসেলের মুক্তিসহ ৭ দাবি মার্চেন্ট ও ভোক্তাদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৩ অক্টোবর ২০২১
ইভ্যালির রাসেলের মুক্তিসহ ৭ দাবি মার্চেন্ট ও ভোক্তাদের
Share on FacebookShare on Twitter

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তিসহ সাত দাবি জানিয়েছেন মার্চেন্ট ও ভোক্তারা।

রোববার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (‌ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এসব দা‌বি জানানো হয়। ইভ্যালি মার্চেন্ট এবং ভোক্তাদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সমন্বয়ক মো. নাসির উদ্দিন এবং কো-সমন্বয়ক সাকিব হাসান।

মার্চেন্ট ও ভোক্তাদের সাত দা‌বির মধ্যে রয়েছে-

১. ইভ্যালির সিইও মো. রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে মুক্তি দিতে হবে।

২. রাসেলকে নজরদারির মাধ্যমে দিকনির্দেশনা দিয়ে ব্যবসায় করার সুযোগ দিতে হবে।

৩. স্ক্রো সিস্টেম চালু হওয়ার আগে অর্ডার করা পণ্য ডেলিভারি দিতে রাসেল সময় চেয়েছে, আমরা তাকে সময় দিয়ে সহযোগিতা করতে চাই।

৪. বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ই-ক্যাব, পেমেন্ট গেটওয়ে, মার্চেন্ট এবং ভোক্তা প্রতিনিধিদের সমন্বয় কমিটি গঠন করতে হবে।

৫. করোনাকালে বিভিন্ন খাতের মতো ই-কমার্স প্লাটফর্মগুলোকে প্রণোদনা দিতে হবে।

৬. ই-কমার্স প্লাটফর্মগুলোকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলক লাইসেন্স নিতে হবে ব্যাংক গ্যারান্টিসহ।

৭. ই-কমার্স বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত, যেখানে হাজার হাজার উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে এবং লাখ লাখ কর্মসংস্থান হচ্ছে। এ সেক্টরকে সরকারিভাবে সুরক্ষা দিতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানা‌নো হয়, আমরা ইভ্যালির প্রায় ৭৪ লাখ গ্রাহক ও প্রায় ৩৫ হাজারের বে‌শি বিক্রেতা এবং পাঁচ হাজারের বেশি স্থায়ী-অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী ইভ্যালির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বর্তমানে বাংলাদেশের প্রথম সারির ই-কমার্স প্রতিষ্ঠান, সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল মার্কেট প্লেসে ভোক্তাদের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা এবং নতুন হাজার হাজার উদ্যোক্তা তৈরিতে ইভ্যালির ভূমিকা ছিল অগ্রগণ্য।

ইভ্যালির ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত থাকলে আগামী দিনে বাংলাদেশের জিডিপি বিশ্বের প্রথম ১০ দেশের মধ্যে থাকবে। আমরা জানি কয়েকটি অভিযোগের ভিত্তিতে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং সিইও মো. রাসেলকে কারাগারে রাখা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। ব্যবসায়ের পরিধি বড় হলে কিছু অভিযোগ বা সমন্বয়হীনতা থাকতে পারে। আমরা মনে করি, বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, ই-ক্যাব, মার্চেন্ট, ভোক্তাসহ সবার প্রতিনিধি ও ইভ্যালির কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি করে এ সমন্বয়হীনতা বা সংকট থেকে উত্তরণ সম্ভব। এ সংকট মোকাবিলা করতে ব্যর্থ হলে আমরা প্রায় ৭৫ লাখ পরিবার ঋণগ্রস্ত হয়ে পথে বসার উপক্রম হবে। আমাদের বিশ্বাস, এ সংকট সংশ্লিষ্ট সবাই আলাপ-আলোচনার মাধ্যমে নিরসন করে সম্ভাবনাময় একটি প্রতিষ্ঠানকে ব্যবসায় করার সুযোগ দিয়ে লাখ লাখ ভোক্তার স্বপ্নপূরণ এবং হাজার হাজার উদ্যোক্তার ব্যবসায় চালিয়ে যাওয়ার পথ সুগম হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা ৩৫ হাজারের বেশি উদ্যোক্তা ইভ্যালির সঙ্গে ব্যবসা পরিচালনা করি, আমাদের এখানে বেশি সংখ্যক উদ্যোক্তার হাতেখড়ি ইভ্যালির মাধ্যমে। বর্তমানে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. রাসেল কয়েকটি অভিযোগের ভিত্তিতে কারাগারে থাকায় আমাদের পথে বসার উপক্রম হয়েছে। আমাদের পুরাতন বকেয়া টাকা এবং ওয়ার হাউসে ডেলিভারির জন্য প্রস্তুত করা পণ্যগুলো নষ্ট হওয়ার আশঙ্কায় ভুগছি। ভোক্তারা তাদের অর্ডার করা প্রয়োজনীয় পণ্যপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। বেশি সংখ্যক উদ্যোক্তা নানাভাবে ঋণ এবং সাপ্লায়ার থেকে ক্রেডিট নিয়ে পণ্য সরবরাহ করছে। ইভ্যালি যদি আগের ন্যায় ব্যবসা করতে না পারে আমরা উদ্যোক্তারা সর্বশান্ত হব এবং ঋণ সাপ্লায়ার ক্রেডিটের জন্য মামলার সম্মুখীন হব।

এতে আরও বলা হয়, আপনারা অবগত আছেন গত ২৪ জুন বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং ই-ক্যাবের দূরদর্শী যুগান্তকারী সিদ্ধান্তে এসওপি সার্ভিস চালু করে, যা ই-কমার্স সেক্টরের জন্য মাইলফলক। এসওপি সার্ভিসের জন্য বর্তমানে কোনো কাস্টমার প্রতারিত হওয়ার সুযোগ নেই। পুরাতন ডেলিভারি না হওয়া পণ্যের জন্য রাসেল সাহেব সময় চেয়েছেন। আমরা ভোক্তারা তাকে সময় দিয়ে সহযাগিতা করতে চাই। আমরা জানি ইভ্যালির মাধ্যমে বাংলাদেশের প্রায় সব ব্র্যান্ডের হাজার হাজার ধরনের পণ্য বিক্রি হয়। ইভ্যালি লাখ লাখ ভোক্তা এবং মার্চেন্টের জায়গা। তাই যেকোনো পণ্য অনেক সংখ্যায় অর্ডার পড়ায় সাপ্লায়ার বা উৎপাদন খরচ কম পড়ে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এ মুহূর্তে ইভ্যালি নিজেরাই সাবসিডারি দিচ্ছে। মার্চেন্টের দেওয়া কমিশনই ভোক্তাদের জন্য ডিসকাউন্ট হিসেবে থাকে। যেহেতু হাজার হাজার ব্র্যান্ড প্রতিনিয়ত নতুন নানা ধরনের পণ্য বাজারে নিয়ে আসছে, তার মধ্যে প্রতি মাসে ৫/৬টা নতুন পণ্য ব্র্যান্ডগুলো ইভ্যালিতে বিক্রয় প্রমোশন করে তাহলে ইভ্যালির লস রিকোভারী হতে বেশি দিন লাগবে না। যেমন কিছুদিন আগে রিয়েলমি ৮ (5G) হ্যান্ড সেট শুধুমাত্র ইভ্যালিতে বিক্রয় প্রমোশন করা হয়, তাতে ৫ মিনিটে ৫০ হাজারের মতো অর্ডার নিশ্চিত হয়। তাতে দেখা যায় ৫০ হাজারে প্রতি পিসে এক হাজার টাকা প্রফিট হলেও। প্রায় পাঁচ কোটি টাকা প্রফিট হয়েছে। ইভ্যালির দায় প্রায় ৫০০ কোটি টাকা রিকভার হতে বেশি দিন লাগবে না। বাংলাদেশে এবং বিশ্বে এর চেয়ে বেশি লস নিয়ে অনেক কোম্পানি ব্যবসা পরিচালনা করেও সময় নিয়ে সফলতা পেয়েছে। উদাহরণ Amazon.com, Alibaba.com এবং Ebay.com।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অবৈধ মোবাইল ফোন বিক্রির অভিযোগে পাঁচ দোকানিকে জরিমানা
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোন বিক্রির অভিযোগে পাঁচ দোকানিকে জরিমানা

ছবি সম্পাদনায় তিনটি এআই টুল
নির্বাচিত

ছবি সম্পাদনায় তিনটি এআই টুল

নতুন ধরনের এক রাশ শাড়ি নিয়ে কাদম্বরী,র ঈদ আয়োজন
ই-কমার্স

নতুন ধরনের এক রাশ শাড়ি নিয়ে কাদম্বরী,র ঈদ আয়োজন

গুগল পিক্সেলের নতুন সংযোজন করা হল গুগল পিক্সেল ৬এস
নির্বাচিত

গুগল পিক্সেলের নতুন সংযোজন করা হল গুগল পিক্সেল ৬এস

স্বাস্থ্য-শপিংসহ সবকিছুতে গাইড করবে মেটার সুপারইন্টেলিজেন্স এআই
নির্বাচিত

স্বাস্থ্য-শপিংসহ সবকিছুতে গাইড করবে মেটার সুপারইন্টেলিজেন্স এআই

হ্যাক হচ্ছে ফোনের ক্যামেরাও
নির্বাচিত

হ্যাক হচ্ছে ফোনের ক্যামেরাও

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

অনার ম্যাজিক ভি৬: ভাঁজ করা ফোনের দুনিয়ায় নতুন চমক

এসি ঠান্ডা বাতাস না দিয়ে ফ্যানের মতো বাতাস দিচ্ছে? জানুন সমস্যা কোথায়
প্রযুক্তি সংবাদ

এসি ঠান্ডা বাতাস না দিয়ে ফ্যানের মতো বাতাস দিচ্ছে? জানুন সমস্যা কোথায়

নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ...

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ অক্টোবর ২০২১

ইভ্যালির রাসেলের মুক্তিসহ ৭ দাবি মার্চেন্ট ও ভোক্তাদের

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix