Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করব : বিচারপতি মানিক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 18 October 2021
ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করব : বিচারপতি মানিক
Share on FacebookShare on Twitter

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনায় সদ্য গঠিত কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, আমি মাত্র খবর পেলাম আমাকে চেয়ারম্যান করা হয়েছে। এখনও আমি জিনিসটা পুরোপুরি বুঝে উঠতে পারিনি।

সোমবার (১৮ অক্টোবর) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কমিটির অন্য যে চারজন সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে হবে। বিজ্ঞ চার সদস্য যদি একমত হন আমরা সবাই মিলে ইভ্যালিকে একটি লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব।

এর আগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন : সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, মাহবুবুল করিম, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহম্মেদ, আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

এর আগে গত ১২ অক্টোবর বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ইভ্যালি পরিচালনার জন্য কমিটি করে দেওয়ার কথা বলেন। এ বিষয়ে বুধবার (১৩ অক্টোবর) হাইকোর্টের আদেশ দেওয়ার কথা ছিল। পরে আদেশের দিন পেছানো হয়।

এদিকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব নথি হাইকোর্টে জমা দেওয়া হয়েছে। গত ১১ অক্টোবর বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে এসব নথি দাখিল করেন জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার।

গত ৩০ সেপ্টেম্বর ইভ্যালির সব নথি তলব করেন হাইকোর্ট। ১১ অক্টোবরের মধ্যে জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রারকে আদালতে সব নথি দাখিল করতে বলা হয়।

ইভ্যালির সম্পত্তিতে নিষেধাজ্ঞার আদেশের ধারাবাহিকতায় বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন।

গত ২২ সেপ্টেম্বর ইভ্যালির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে ইভ্যালিকে কেন অবসায়ন করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। এজন্য একটি নোটিশ ইস্যু করা হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিবাদীদের নোটিশের জবাব দিতে বলা হয়। ইভ্যালির একজন গ্রাহকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

গ্রাহকের আবেদনে বিবাদী করা হয়, ইভ্যালি লিমিটেড, রেজিস্ট্রার জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, কনজ্যুমার রাইটস প্রটেকশন ব্যুরো, নগদ, বিকাশ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, ই-ক্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বেসিস, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য সচিবকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসুস রগ সিরিজের নতুন সংযোজন আসুস রগ ফোন ৫
প্রযুক্তি সংবাদ

আসুস রগ সিরিজের নতুন সংযোজন আসুস রগ ফোন ৫

মেডিকার্ট রোবট, জীবাণুনাশক রিমোর্ট কন্ট্রোল ইউভি-সি সিস্টেম তৈরি করলো ওয়ালটন
নির্বাচিত

মেডিকার্ট রোবট, জীবাণুনাশক রিমোর্ট কন্ট্রোল ইউভি-সি সিস্টেম তৈরি করলো ওয়ালটন

দেশের সব মোবাইল নম্বরই কেন শূন্য দিয়ে শুরু?
প্রযুক্তি সংবাদ

দেশের সব মোবাইল নম্বরই কেন শূন্য দিয়ে শুরু?

সিরাজগঞ্জের তাঁতীদের ই-কমার্স প্রতিষ্ঠান ‌ই-বসন চালু
ই-কমার্স

সিরাজগঞ্জের তাঁতীদের ই-কমার্স প্রতিষ্ঠান ‌ই-বসন চালু

বাজারে লেনোভোর হাইব্রিড আইডিয়াপ্যাড
প্রযুক্তি বাজার

বাজারে লেনোভোর হাইব্রিড আইডিয়াপ্যাড

অপো স্মার্টফোনে ক্যাশব্যাক অফার
ছাড় ও অফার

অপো স্মার্টফোনে ক্যাশব্যাক অফার

Load More

ট্রেন্ডিং টপিক

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Samsung Galaxy S27 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা লেআউট
প্রযুক্তি সংবাদ

Samsung Galaxy S27 Ultra: ক্যামেরা লেআউট নিয়ে অন-লিকস ও আইস ইউনিভার্সের ভিন্ন দাবি

২০২৭ সালের প্রথমার্ধে বাজারে আসার সম্ভাবনা রয়েছে স্যামসাংয়ের...

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

বাংলালিংকের প্রতি মিনিট কলে ১০ এমবি ইন্টারনেট অফার

বাংলালিংকে প্রতি মিনিট কথা বললেই মিলবে ১০ এমবি ইন্টারনেট

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 October 2021

ইভ্যালিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করব : বিচারপতি মানিক

Techzoom.TV |
TechzoomTV