Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্স নিয়ন্ত্রণে আইন নয়: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 25 October 2021
এবার ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলন করবেন পলক
Share on FacebookShare on Twitter

ই-কমার্সের জন্য নতুন আইনের দরকার হবে না বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। আজ সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ই-কমার্স খাতের সুষ্ঠু পরিচালনায় সরকার আইন প্রণয়নের কথা ভাবছে, বিষয়টি নিয়ে একটি আইনি কমিটিও গঠন করা হয়েছে। এমন সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, ই-কমার্স নিয়ন্ত্রণে আইনের পক্ষপাতী নন তিনি। বিদ্যমান আইন, নীতিমালা ও বিধিমালাতেই খাতটিতে সৃষ্ট সমস্যার সমাধান সম্ভব।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি স্ট্রাটেজি ফাস্ট, পলিসি সেকেন্ড এবং আইন হচ্ছে থার্ড।দেশে কোনো ইনোভেটিভ বা ক্রিয়েটিভ অথবা ডিজিটাল ইকোনমিক গড়ে তুলতে গেলে প্রথমেই আইন নয়। প্রথমেই রেগুলেশন নয়, প্রথমেই বাধা নয়।’

পলক বলেন, ‘প্রথমে হবে কৌশলপত্র। তারপর একটি নীতিমালা, তারপর আইন। তবেই দেশটা একটি ডিজিটাল বেইজড ইকোনমির দিকে আগাবে।

‘সে কারণে আমরা প্রথমে ডিজিটাল পলিসি করেছিলাম, সেটি ২০১৮ সালের মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদন হয়। এখন ই-কমার্স নীতিমালা সংশোধন হয়েছে। এখানে পরিধি, সংজ্ঞা এবং সার্বিক দিক নির্দেশনার সমন্বয়ের এমন একটি টাইমফ্রেম স্মার্ট পলিসি তৈরি হয়েছে, যা দিয়ে ই-কমার্স খাত সুষ্ঠু পরিচালন সম্ভব।’

নীতিমালায় এসক্রো সার্ভিস সিস্টেমের কথা বলা হয়েছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপির কথাও বলা আছে। মনিটরিংয়ের কথা বলা আছে। কার কী দায়িত্ব সেটাও বলা আছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘এটা ঠিক, একটা নীতিমালা এভাবে থাকলে হবে না। প্রয়োগ করতে হবে। সে কারণেই আমরা বসেছি। ক্রাইসিস সিচুয়েশনের মধ্যেই সলিউশন থাকে। সমস্যা তৈরি হয়েছে বলেই আমরা বসেছি; বাণিজ্যমন্ত্রী এখন সাহসিকতার সঙ্গে ফাইট করছেন।’

ইভ্যালি আমাজন হবে প্রতিমন্ত্রীর একসময়কার এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ইভ্যালি অ্যামাজন না হয়ে হয়তো এখন সমস্যায় আছে। কিন্তু চাল-ডালের প্রবৃদ্ধি অলরেডি ৩০০ ভাগ। শপ আপ এর প্রবৃদ্ধি কয়েক শ পার্সেন্ট।

‘ইভ্যালি, চালডাল ও শপঅ্যাপ -যদি এই তিনটাকে মেনশন করে আজ থেকে পাঁচ বছর আগে এই প্রেডিকশন দিয়ে থাকি, এই তিনজনের মধ্যে যদি দুইজন সাকসেসফুল হয় এবং আরেকজন যদি ফেইলর হয়; তাহলে আমাদের সাকসেসফুল পারসেন্টেন্স রেট কিন্তু সিলিকন ভ্যালি, সিঙ্গাপুর, ভারত থেকে বেশি।

‘কারণ ই-কমার্স খাতে যেসব স্টার্টআপ আছে, তাদের মাত্র ১০ ভাগ সফল হয়, বাকি ৯০ ভাগই ঝরে পড়ে। কিন্তু যে ১০ ভাগ উদ্যোক্তা সফল হয়, তা ওই ৯০ ভাগের অবদান ছাড়িয়ে যায়।’

পলক দাবি করেন, বাংলাদেশি উদ্যোক্তারা খুবই সাহসী-সৎ ও সৃজনশীল। যে কারণে আমাদের ডিএনএর মধ্যে একটা উদ্যোক্তা হওয়ার বিষয় আছে। এটা মূলত একটা ইকোসিস্টেম। প্রত্যেকটা দেশেই এ সিস্টেমের মাধ্যমে ই-কমার্স বেড়ে ওঠে।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আপনি ধরেন যে, চালডাল, শপআপ- যারা পাঁচ বছর আগে ব্যবসাটা শুরু করেছিল, এমন কয়েকজনের মূলধন ছিল কয়েক লাখ টাকা। আজ ৫ বছর পর তাদের মূলধন হয়েছে কয়েক হাজার কোটি টাকা।’

‘একই সময়ে ৫০০ মিলিয়ন ডলারের সরাসরি বৈদেশিক বিনিয়োগ এসেছে। দেশের ভেতর থেকেও বিনিয়োগ হয়েছে। এখানে ১৫ লাখ তরুণ-তরুণী কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আইসিটি বিভাগের পক্ষ থেকে ডিজিটাল এই উদ্যোগ যদি পাঁচ বছর আগে না নিতাম, তাহলে দেশে স্টার্টআপ কালচারটা হয়তো এত দ্রুত বড় হত না,’ বলেন পলক।

প্রতিমন্ত্রী বলেন, ‘সিলিকন ভ্যালিতে এই স্টার্টআপ তৈরি হতে ৬০ বছর সময় লেগেছে। আমাদের এই স্টার্টআপ ক্যাম্পেইন কেবলমাত্র ২০১৬ সালে শুরু হয়েছে। এই পাঁচ বছরের মধ্যে আড়াই হাজার স্টার্টআপ তৈরি হয়েছে। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড নামে একটি কোম্পানি করোনার মধ্যেও নিবন্ধন নিয়ে ইতিমধ্যে ১৪ কোটি টাকা বিনিয়োগ করেছে। স্টার্টআপ উদ্যোগে ৫০০ কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই যে সাহসী উদ্যোগগুলোর ফলে আমাদের উদ্যোক্তা তৈরি, এটা নতুন সম্ভাবনার দ্বার সৃষ্টি করেছে।’

পলক বলেন, ‘দেশে ই-কমার্স খাতে স্টার্টআপ বেসিসের সঙ্গে পার্টনারশিপে শুরু হয়েছে ২০১৬ সালে। ২০১৭ সালে উপলব্ধি করেছি আমাদের ই-কমার্স পলিসি দরকার। খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে এক বছর গবেষণা করে আমরা ই-কমার্স পলিসি দাঁড় করাই। হয়তো অনেক প্রেডিকশনই আমরা জানতাম না।

‘কিন্তু প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অনুমান করেছিলেন এবং আমাদের বলেছিলেন, এই ই-কমার্স খাত এত বড় হবে এখনই যদি একটা নীতিমালা না করো তাহলে সমস্যা হবে। তখনই কিন্তু আমরা নীতিমালা করেছিলাম। যা এখন সময়ের সঙ্গে সংশোধন হচ্ছে।’

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জুনাইদ আহমেদ পলক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালি হেরে যাই নাই, আবারও ঘুরে দাঁড়াবো: শামীমা নাসরিন
ই-কমার্স

ইভ্যালি হেরে যাই নাই, আবারও ঘুরে দাঁড়াবো: শামীমা নাসরিন

জাতির সেবায় একসাথে কাজ করছে দেশের শীর্ষ স্থানীয় ই-কমার্সগুলো
ই-কমার্স

জাতির সেবায় একসাথে কাজ করছে দেশের শীর্ষ স্থানীয় ই-কমার্সগুলো

ইভ্যালিতে চাকরির সুযোগ
ই-কমার্স

গ্রাহকের টাকা ফেরতের সময় জানালো ইভ্যালি

অ্যামাজনে চাকরি পেলেন নীলফামারীর গৌরব
ই-কমার্স

অ্যামাজনে চাকরি পেলেন নীলফামারীর গৌরব

প্রযুক্তি সংবাদ

ফেসবুকে গোপনীয়তাকে গুরুত্ব দেবেন মার্ক জাকারবার্গ

এশীয় অঞ্চলে নতুন রূপে ফুডপ্যান্ডা
ই-কমার্স

এশীয় অঞ্চলে নতুন রূপে ফুডপ্যান্ডা

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 October 2021

ই-কমার্স নিয়ন্ত্রণে আইন নয়: পলক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix