Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের যাত্রা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 10 January 2022
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের যাত্রা
Share on FacebookShare on Twitter

গত রবিবার (৯ জানুয়ারি) ইস্টার্ন ইউনিভার্সিটিতে  “ই-কমার্স ক্লাব” এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য, অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ, রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। 

 

আরও উপস্থিত ছিলেন সাজেদ ফাতেমী (পরিচালক), আবু মোহাম্মদ আব্দুল্লাহ (সহকারী অধ্যাপক), মোঃ আতিকুজ্জামান লিমন (ডেপুটি ডিরেক্টর), দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তা কাকলী তালুকদার (কাকলী‘স এটিয়্যার), নিগার ফাতেমা (আরিয়া’স কালেকশন), উম্মে সাহেরা এনিকা (তেজস্বী), প্রতাপ পলাশ, সালমা নেহা (টেস্ট বিডি), রাকিমুন বিনতে মারুফ জয়া (পরিধানশৈলী), (খাদিবিডি), মোঃ দেলোয়ার হোসেন (আওয়ার শেরপুর) প্রমুখ।

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটি প্রথম ই-কমার্স ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ই-কমার্স ক্লাব ছাড়াও এই ইউনিভার্সিটিতে আরও ১৮ ক্লাব হয়েছে। শিক্ষার্থীরা যেন পাঠ্যপুস্তকের বাহিরে সামাজিক সাংস্কৃতিক ও বাস্তবধর্মী কার্যক্রমের নিজেকে এগিয়ে রাখতে পারে তাই এ ইউনিভার্সিটির ভর্তি ফরমে ‘কে কোন ক্লাব করতে চাও’ নাম বিশেষ ঘর পূরণ করতে হয়।

উদ্বোধনী বক্তৃতায় উপাচার্য বলেন, দেশে বর্তমানে অনলাইনের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ব্যবসা হচ্ছে ই-কমার্স। আমাদের দৈনন্দিন জীবনে এটি ব্যাপক প্রভাব ফেলছে। এখানে মার্কেটে বা মলে গিয়ে শপিংয়ের সুবিধা পাওয়া না গেলেও গ্রাহকেরা নিজেদের পছন্দমতো প্রয়োজনীয় পণ্যের অর্ডার করতে পারছেন ঘরে বসেই। পছন্দ না হলে তা বদলে নেয়া বা ফিরিয়ে দেয়ার সুযোগও থাকছে। আর সে কারণেই অনলাইন কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের ই-কমার্স খাতে দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলো অনেক বড় ভূমিকা পালন করতে পারে। শিক্ষার্থীদের মধ্যে যার যে বিষয়ে আগ্রহ বা দক্ষতা আছে, তার সেই আগ্রহকে কাজে লাগানোর উপযুক্ত প্ল্যাটফর্ম এটি। এই খাতের খুঁটিনাটি জানাতে পারলে বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেরিয়ে যাওয়ার আগেই তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। এই ক্লাব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একইসঙ্গে প্রযুক্তিগত জ্ঞান বাড়াবে, ব্যবসায় আগ্রহী করে তুলবে ও উদ্যোক্তা হয়ে উঠতে সহায়তা করবে।  

কাকলী’স এটিয়্যারের স্বত্বাধিকারী ও ইস্টর্ন ইউনিভার্সিটির এক্সটার্নাল এডভাইজর কাকলী তালুকদার টেকজুম কে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম ই-কমার্স ক্লাব উদ্বোধন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি। এই ক্লাব প্রতিষ্ঠানিক শিক্ষা এবং ই-কমার্স ইন্ড্রাস্ট্রির মাঝে সেতু বন্ধন হিসেবে কাজ করবে। শিক্ষার্থীরা ই-কমার্স ক্লাবের মাধ্যমে দেশের ই-কমার্স ইন্ড্রাস্ট্রির সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে জানতে পারবে। ক্লাবে থাকা অবস্থায় তারা ই-কমার্স ইন্ডাস্ট্রিতে খন্ডকালীন কাজ করে দক্ষতা অর্জন ও ভবিষ্যতে ক্যারিয়ার গড়তে পারবে। ই-কমার্স ক্লাবে দেশীয় পণ্যকে গুরুত্ব দেয়া হবে, এই আশা ব্যাক্ত করি।

আরিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী ও ইস্টর্ন ইউনিভার্সিটির এক্সটার্নাল এডভাইজর নিগার ফাতেমা বলেন, দেশীয় পণ্যের সিলেবাসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দেশের পণ্য নিয়ে জানতে পারবে। এই সিলেবাসের কারণে তারা প্রথমবার একটি কোর্স পাবে। তা কাজে লাগিয়ে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে দেশীয় পণ্যের উদ্যোক্তা বা চাকরিজীবী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে।

তিনি আরও বলেন, দেশী পণ্য নিয়ে ই-কমার্সে কাজ করতে চাইলে অল্প পুঁজি দিয়ে শুরু করার পাশাপাশি ইনোভেশনের মাধ্যমে ক্রেতার চাহিদা পূরণ করতে পারবে। সেই সাথে বিলুপ্ত হয়ে যাওয়া পণ্য গুলো ফিরিয়ে আনতে পারবে। তারাই বিশ্ব বাজারে তৈরি করবে বাংলাদেশি পণ্যের চাহিদা।

দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তা, তেজস্বীর স্বত্বাধিকারী উম্মে সাহেরা এনিকা বলেন, দেশের ই-কমার্স খাতে দিনে দিনে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। ই-কমার্স ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা উদ্যোক্তাদের অভিজ্ঞতা ও ইন্ড্রাস্ট্রির চাহিদা বুঝতে পারবে। এতে করে তারা ই-কমার্সে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে আমাদের দক্ষ জনবলের  চাহিদা পূরণে ভূমিকা রাখবে ই-কমার্স ক্লাব। আর তারা যদি দেশি পণ্য নিয়ে কাজ করে তাহলে বাজার বৃদ্ধি পাবে। যার সুফল একজন দেশীয় বাটিকের ই-কমার্স উদ্যোক্তা হয়ে আমিও পাবো। ক্লাব গুলোর মাধ্যমে বাটিক নিয়ে জানার ও জানানোর আরও বেশি সুযোগ পাবো।

ইস্টার্ন ইউনিভার্সিটি  ই-কমার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিফতাউল জান্নাতী সিনথিয়া জানায়, ‘ইস্টার্ন ইউনিভার্সিটি ই-কমার্স ক্লাব’ একটি  নতুন  দিনের  নতুন স্বপ্নের অগ্রযাত্রার নাম।  বর্তমানে ই-কমার্স বহুল আলোচিত একটি শব্দ। প্রযুক্তির উন্নয়ের ফলে ব্যবসা প্রতিষ্ঠান গুলো  ই-কমার্সের আওতায় নিজেদের প্রকাশ করছে৷ উদ্যোক্তারা শূন্য থেকে ক্যারিয়ার শুরু করতে পারতেছে। কিন্তু দেশের বিশ্ববিদ্যালয়  গুলিতে ই-কমার্স নিয়ে শেখার ব্যবস্থা নেই৷  অথচ কর্মসংস্থানে বড় একটি অংশ দখল করে নিচ্ছে ই-কমার্স। 

বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে শিক্ষার্থীরা ই-কমার্স ক্লাবের মাধ্যমে  ক্যারিয়ার গঠনের প্রস্তুতি নিতে পারবে।  ক্লাবের বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপ থেকে ই-কমার্স ও  তথ্যপ্রযুক্তির খুটিনাটি  জানতে পারবে৷  খুজে পাবে নিজের ভালো লাগার কাজ বা প্রতিভা বিকাসের সুযোগ। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ই-কমার্স ক্লাবের প্রথম প্রেসিডেন্ট অতিব আনন্দের বিষয়! কৃতজ্ঞতা জানাতে চাই ইক্যাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ স্যারের প্রতি, যার থেকে বিগত চার বছর যাবৎ ই-কমার্স নিয়ে প্রতিনিয়ত শিখেছি। স্যারের  প্রচেষ্টায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের শুভ সূচনা হয়েছে। সেই সাথে ধন্যবাদ জানাই উপাচার্য স্যার সহ আমার শিক্ষকদের যারা এই ক্লাব গঠনে সার্বিক সহযোগীতা করেছেন। আমি আশাকরি ইস্টার্ন ইউনিভার্সিটির সকল বিভাগের শিক্ষার্থীরা ই-কমার্স ক্লাবে যোগ দিয়ে ই-কমার্স সম্পর্কে জানার সুযোগ কাজে লাগাবে। 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুইটি ক্যাটাগরিতে “বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২০” পেল সিনেসিস আইটি
প্রযুক্তি সংবাদ

দুইটি ক্যাটাগরিতে “বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২০” পেল সিনেসিস আইটি

কলরেট ও ইন্টারনেট নিয়ে সুখবর
নির্বাচিত

কলরেট ও ইন্টারনেট নিয়ে সুখবর

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে

নকল ওষুধ ধরতে ও দাম যাচাইয়ে এবার আসছে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

নকল ওষুধ ধরতে ও দাম যাচাইয়ে এবার আসছে অ্যাপ

শুরু হয়েছে দারাজ বাংলাদেশের দারাজ মল ফেস্ট
ই-কমার্স

শুরু হয়েছে দারাজ বাংলাদেশের দারাজ মল ফেস্ট

‘নগদ’ নিয়ে ‘অপপ্রচার’: বিকাশের ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রযুক্তি সংবাদ

‘নগদ’ নিয়ে ‘অপপ্রচার’: বিকাশের ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

Load More

ট্রেন্ডিং টপিক

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকটে ২০২৬ সালে স্মার্টফোন বাজারে বড় ধাক্কার পূর্বাভাস

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বরিশালে...

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 January 2022

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ই-কমার্স ক্লাবের যাত্রা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix