Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সব মামলাতেই জামিন পেলেন কিউকমের রিপন মিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৪ এপ্রিল ২০২২
এসপিসির আল আমিন গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

ই–কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া সব মামলায় জামিন পেয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার ঘোষ বলেছেন, ‘রিপন মিয়ার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। সব কটিতেই জামিন পেয়েছেন বলে আমরা জানতে পেরেছি। যাচাই–বাছাই শেষে তিনি কারামুক্ত হবেন।’

গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে প্রায় ছয় মাস আগে গ্রেপ্তার হন রিপন মিয়া। তাঁর বিরুদ্ধে সাতটি মামলা হয়। রিপন মিয়ার আইনজীবী শহীদ উদ্দিন মিয়া বলেন, এসব মামলায় বাদীপক্ষের সঙ্গে তাঁর মক্কেল রিপন মিয়ার আপস হয়েছে। আপসের ভিত্তিতেই আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন।

রিপন মিয়া এর আগে ছয়টি মামলায় জামিন পেয়েছেন। রোববার বাকি মামলাতেও জামিন পান তিনি।

গত ৭ মার্চ মতিঝিল থানার একটি মামলায় জামিন পান রিপন মিয়া। জামিন আদেশে ওই দিন আদালত বলেছিলেন, ‘মামলার বাদীপক্ষ ও আসামির মধ্যে আপস হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করা হলো।’

বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের এক প্রতিবেদন থেকে জানা গেছে, কিউকম ডটকমের পক্ষ থেকে ব্যবসায়িক কার্যক্রম চালু ও রিপন মিয়ার জামিন বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছে একটি আবেদন জমা দেওয়া হয়।

ওই আবেদনে কিউকমের পক্ষ থেকে বলা হয়, ৩৯৭ কোটি টাকার অধিক টাকা গেটওয়েতে আটক আছে। আর গুদামঘরেও প্রায় শতকোটি টাকার পণ্য মজুত রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রায় ৫৯ কোটি টাকা ৬ হাজার ৭২১ জন গ্রাহকের কাছে ফেরত দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

কিউকম ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাজারমূল্যের চেয়ে কমে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের ধোঁকা দেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

কিউকমে পণ্য কেনার আদেশ দিয়ে যাঁরা পণ্য পাচ্ছেন না বা টাকাও ফেরত পাচ্ছেন না, তাঁদের একজনের সঙ্গে রোববার রাতে কথা বলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রাহক বলেন, এখন উচিত হবে দুর্নীতি দমন কমিশন (দুদক) বা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে সব বন্দরে চিঠি দেওয়া, যাতে রিপন মিয়া বিদেশে পালিয়ে যেতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কিউকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনের স্পিকার পরিষ্কার করার ৫ উপায়
কিভাবে করবেন

ফোনের স্পিকার পরিষ্কার করার ৫ উপায়

স্মার্টফোনেই তুলুন চন্দ্রগ্রহণের ‘চমকপ্রদ’ ছবি
কিভাবে করবেন

স্মার্টফোনেই তুলুন চন্দ্রগ্রহণের ‘চমকপ্রদ’ ছবি

৭ বছরে বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন রিয়েলমির
নির্বাচিত

৭ বছরে বিশ্বজুড়ে ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন রিয়েলমির

বিতর্কের মধ্যেও এনটিটিএন লাইসেন্স পাচ্ছে বাংলা ফোন
টেলিকম

বিতর্কের মধ্যেও এনটিটিএন লাইসেন্স পাচ্ছে বাংলা ফোন

উন্নতমানের প্লাস্টিকের সামগ্রী এখন দারাজে
ই-কমার্স

উন্নতমানের প্লাস্টিকের সামগ্রী এখন দারাজে

মুখে মুখে ফেরা ভাষাও অনুবাদ করবে মেটার এআই
নির্বাচিত

মেটাভার্সের অস্তিত্ব কি বিলীনের পথে

Load More

ট্রেন্ডিং টপিক

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

জেনএআই চিপ ও ৩ডি কার্ভড ডিসপ্লে নিয়ে আসছে ভিভোর ‘টি৫ ৫জি’
প্রযুক্তি সংবাদ

জেনএআই চিপ ও ৩ডি কার্ভড ডিসপ্লে নিয়ে আসছে ভিভোর ‘টি৫ ৫জি’

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বিডিজবসের সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!
প্রযুক্তি সংবাদ

ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বিডিজবসের সিভি বিক্রির বিজ্ঞাপন, এক কপির দাম ১০০০ ডলার!

মায়ের স্মার্টফোনে কোডিং শিখে বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার দুই যমজ ভাই
প্রযুক্তি সংবাদ

মায়ের স্মার্টফোনে কোডিং শিখে বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার দুই যমজ ভাই

সপ্তাহের সবচেয়ে পঠিত

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ এপ্রিল ২০২২

সব মামলাতেই জামিন পেলেন কিউকমের রিপন মিয়া

Techzoom.TV |
TechzoomTV