Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্সে আটকে থাকা টাকা গণবিজ্ঞপ্তি দিয়ে ফেরত দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 7 April 2022
ই-কমার্সে আটকে থাকা টাকা গণবিজ্ঞপ্তি দিয়ে ফেরত দেওয়া হবে
Share on FacebookShare on Twitter

গণবিজ্ঞপ্তি দিয়ে ই-কমার্সে আটকে থাকা গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম শফিকুজ্জামান।

তিনি বলেন, ‘বিজ্ঞপ্তির পর শুনানি শেষে যেখানে যে টাকা আটকে আছে, তা গ্রাহকদের ওয়ালেটে রিফান্ড করা হবে। ই-ক্যাবকে সাতদিনের মধ্যে মার্চেন্টদের তালিকা দিতে বলা হয়েছে। তারা যদি তালিকা প্রোভাইড (সরবরাহ) না করেন, তাহলে গ্রাহকদের ওয়ালেটে টাকাগুলো ফেরত দেওয়া হবে।’

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ই-কমার্স গ্রাহকদের টাকা ফেরত দেওয়া এবং ডিজিটাল কমার্সের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সংঘটিত লেনদেন সৃষ্ট ভোক্তা বা বিক্রেতা অসন্তোষ, প্রযুক্তি সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত টেকনিক্যাল কমিটির চতুর্থ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো- গ্রাহকদের যে টাকা বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকা আছে, সেগুলো রিলিজ করে দেওয়া হবে। তার আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। বিভিন্ন কোম্পানির যদি কোনো কিছু বলার থাকে, আমরা শুনবো। তারপর পেমেন্ট গেটওয়ের টাকাগুলো ফেরত দেওয়া শুরু করা হবে।’

শফিকুজ্জামান বলেন, ‘পেমেন্ট গেটওয়ে তাদের মার্চেন্টদের অফিসিয়ালি জানাবে। তাদের যদি কোনো গ্রাহকদের তালিকা থাকে, সেই তালিকা দিতে হবে। এজন্য তাদের সাতদিন সময় দেওয়া হবে। এর মধ্যে তারা যদি তালিকা না দেয় তাহলে গ্রাহকদের ওয়ালেটে টাকা ফেরত দেওয়া হবে। আটকে থাকা সব টাকা এভাবে রিলিজ করে দেবো। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে ই-কমার্সের অনেক প্রতিষ্ঠান, যার মধ্যে আজ দুটি প্রতিষ্ঠানের টাকা রিলিজ করেছি। এর আগে ১০টি প্রতিষ্ঠানের টাকা রিলিজ করা হয়েছে। সব মিলিয়ে ১২টি প্রতিষ্ঠানের টাকা রিলিজ করা হলো। এর বাইরেও দু-একটি প্রতিষ্ঠান রয়েছে, যারা ইতিবাচকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।’

বাণিজ্য মন্ত্রণালয়ের এ অতিরিক্ত সচিব বলেন, ‘বিভিন্ন তালিকা আমাদের হাতে এসেছে, যারা এখনো গাঢাকা দিয়ে আছেন। এমনও আছে আমাদের সঙ্গে যোগাযোগের পর আবারও হারিয়ে গেছে। সেসব প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা ই-ক্যাবের মাধ্যমে আগামী ১০ দিনের মধ্যে চাওয়া হয়েছে। ই-ক্যাব যাচাই-বাছাই করে একটি অফিসিয়াল তালিকা আমাদের দেবে। সেই তালিকা আমরা পুলিশের কাছে হস্তান্তর করবো। সেখানে পেমেন্ট দুই লাখ থেকে ১০ কোটি টাকা বাকি থাকতে পারে। তখন পুলিশ যদি তাদের আইনের আওতায় আনে, তাহলে আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বলতে পারি, আমরা একটা তালিকা পুলিশের কাছে দেবো, তবে সংখ্যাটা পরে জানিয়ে দেওয়া হবে।’

কতগুলো কোম্পানির টাকা গ্রাহকদের দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘কিউকমের ৫৯ কোটি টাকার মধ্যে ৫১ কোটি টাকা দেওয়া হয়েছে। আলেশা মার্টের ৪২ কোটির মধ্যে ২০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকিগুলো ছোট ছোট। তাই বলা যায়, সব মিলিয়ে ৭৩ কোটি টাকার বেশি ফেরত দেওয়া হয়েছে।’

ইভ্যালি নিয়ে কোনো আশার দিক আছে কি না, জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, ‘ইভ্যালির বিষয়ে হাইকোর্ট কমিটি করে দিয়েছেন। কমিটিতে যারা আছেন, তারা এ বিষয়টি দেখছেন। নিউজে দেখেছি, ইভ্যালির চেয়ারম্যান জামিনে মুক্তি পেয়েছেন। ইভ্যালি নিয়ে কী করবে না করবে- সেটা আমরা জানি না। মূলত যে কমিটি আছে, তারাই যা করার করবে। কিউকমের রিপন মুক্ত হয়েছেন। তাদের টাকা আটকে আছে ফস্টারে। তার সঙ্গে বসে আটকে থাকা টাকা রিলিজ করা হবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স ও ব্যাংকিং সেবার সহায়ক শক্তি হবে ডাকঘর: পলক
ই-কমার্স

ই-কমার্স ও ব্যাংকিং সেবার সহায়ক শক্তি হবে ডাকঘর: পলক

‘প্রতিবন্ধীরা হবে আগামী দিনের উদ্যোক্তা’
ই-কমার্স

‘প্রতিবন্ধীরা হবে আগামী দিনের উদ্যোক্তা’

বেসিসের নতুন প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান
প্রযুক্তি সংবাদ

বেসিসের নতুন প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান

সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ
অর্থ ও বাণিজ্য

সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ

ই-কমার্স হতে পারে বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির ইঞ্জিন—প্রয়োজন সহায়ক নীতি
ই-কমার্স

দেড় লাখ কোটির হাতছানি বনাম আস্থার সংকট: কোন পথে বাংলাদেশের ই-কমার্স?

ঢাকার ২০০ স্থানে চালু হচ্ছে ৫-জি
টেলিকম

ঢাকার ২০০ স্থানে চালু হচ্ছে ৫-জি

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
প্রযুক্তি সংবাদ

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 April 2022

ই-কমার্সে আটকে থাকা টাকা গণবিজ্ঞপ্তি দিয়ে ফেরত দেওয়া হবে

Techzoom.TV |
TechzoomTV