Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সুখ ডটকমে সুখে নাই গ্রাহক

"নেগেটিভ মার্কেটিং" কে পুঁজি করে গ্রাহকদের আকৃষ্ট করতে চায় সুখ ডটকম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৩ এপ্রিল ২০২২
সুখ ডটকমে সুখে নাই গ্রাহক
Share on FacebookShare on Twitter

গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে আলোচনায় আসা ইকমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবসায়িক অনুকরণে আবির্ভাব হয়েছে আরেক প্রতিষ্ঠানের। ৫০-৬০ শতাংশ পর্যন্ত মুল্যছাড়ের মতো চটকদার বিজ্ঞাপন দিয়ে গিফট কার্ড, ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে সুখ ডট কম নামের নতুন এই প্রতিষ্ঠানটি। তবে ইতোমধ্যে, কাঙ্ক্ষিত সেবা ও পণ্য দিতে না পেরে গ্রাহকদের অসুখের কারণ হয়েছে সুখ ডট কম।

সুখ ডট কমের নিজস্ব ফেসবুক পেইজ এবং গ্রুপে দেওয়া বিভিন্ন বার্তা থেকে দেখা যায়, বিগত ১৫ এপ্রিল রাত ১০ টায় লাইভ হয় এই ক্যাম্পেইন। তবে অতিরিক্ত গ্রাহকের চাপে সার্ভার সমস্যা হওয়ায়, একই দিন দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত আবারও ক্যাম্পেইন লাইভ করে সুখ ডট কম। পর্যাপ্ত পরিমাণ গিফট কার্ড আছে দাবি করে, গ্রাহকদের দ্বিতীয় দফায় গিফট কার্ড ক্রয়ে প্ররোচনা করে কর্তৃপক্ষ।

তবে “স্টক নেই” জানিয়ে এখন অনেক গ্রাহককেই গিফট কার্ড দিতে অস্বীকৃতি জানাচ্ছে সুখ ডট কম।

সুখ এর ভোগান্তিতে পড়া গ্রাহক রাসেল আহমেদ বলেন,৭২ ঘন্টার ভিতরে গিফট কার্ড এক্টিভ করা হবে। কিন্তু ৫ দিনের মাথায় তারা জানায় তারা গিফট কার্ড অ্যাক্টিভেশন করতে পারবে না। আমি গিফট কার্ড অর্ডার করি ঈদের শপিং করার জন্য কিন্তা তারা বলছে তারা এখন আর গিফট কার্ড দিবে না । কবে দিতে পারবে তাও বলতে পারে না । টাকা রিফান্ড কবে হবে এই বিষয় জানতে চাইলে পরে জানানো হবে বলে জানিয়েছে ।

সম্প্রতি “বৈশাখী ঝড় অফার” নামে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডের গিফট কার্ড বিক্রি শুরু করে প্রতিষ্ঠানটি। পহেলা বৈশাখ এবং আগামী মে মাসের শুরুতেই ঈদ উল ফিতর কে লক্ষ্য রেখে গ্রাহকদের আকৃষ্ট করতে এমন অফার দেয় সুখ। এর জন্য গ্রাহকদের থেকে গিফট কার্ড এর মূল্য অগ্রিম নিয়ে নেওয়া হয়। শর্ত ছিল, গিফট কার্ড ক্রয়ের ৭২ ঘণ্টা পর সেগুলো কার্যকর করে দেওয়া হবে। কিন্তু অনেক গ্রাহকই অভিযোগ করছেন যে, ক্রয়ের পর ৫ দিন পেরিয়ে গেলেও গিফট কার্ড “একটিভ” হচ্ছে না তাদের। ফেরত পাওয়া যাচ্ছে না, গিফট কার্ডের মূল্য বাবদ পরিশোধ করা অর্থ। এতে করে, ঈদের কেনাকাটা নিয়ে বিপাকে পড়েছেন নব্য ইভ্যালি থেকে কেনাকাটা করতে যাওয়া গ্রাহকেরা।

পরিচয় গোপন রাখার শর্তে সুখের এক সাবেক কর্মকর্তা টেকজুম কে বলেন, আমরা যখন চাকরিতে যোগ দেই তখন আমাদের বলা হয়েছিল যে, তারা কখনোই বাইক এর মতো। পণ্য বিক্রি করবে না, কারণ এধরনের পণ্যের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে অল্প সময়ে দ্রুত উচ্চ অংকের টাকা সংগ্রহ করা যায়। কিন্তু রোজার শুরুতেই তারা মোটর বাইক বিক্রি করতে শুরু করে। চাকরির শুরুর দিকে সুখ এর ম্যানেজমেন্ট নিজেদের উদ্দেশ্য সৎ দেখানোর জন্য আমাদের বলেছিল যে, সুখে কখনো ৫০%, ৬০%এর মতো উল্টাপাল্টা অফার দেওয়া হবে না। কিন্তু তারা সেগুলোও দেওয়া শুরু করে। এসব বিষয়ে দ্বিমত দেখা দেওয়ায় এবং প্রতিবাদ করায় ঈদের আগে রোজার মধ্যেই সুখ আমাকে অস্থায়ীভাবে চাকরিচ্যুত করে।

“নেগেটিভ মার্কেটিং” কে পুঁজি করে আরো গ্রাহকদের আকৃষ্ট করতে চায় উল্লেখ করে সুখের সাবেক এই কর্মকর্তা আরো বলেন, সুখের যিনি সার্বিক দায়িত্বে আছেন, তিনি নিজেই চান দেশের বিভিন্ন গণমাধ্যমে সুখ কে নিয়ে নেগেটিভ নিউজ হোক।

তিনি মনে করেন, এর মধ্যে দিয়ে যে ব্র্যান্ডিং হবে সেটিকে কাজে লাগিয়ে আরো গ্রাহক আকৃষ্ট হবে। সেখানে আমার সাবেক কিছু কর্মকর্তার সাথে কথা বলে জেনেছি যে, ইচ্ছে করেই গিফট কার্ডের এই সংকট তৈরি করা হয়েছে। অতিরিক্ত অর্ডার নিয়ে গ্রাহকদের থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এতে করে আলোচনা তৈরি হবে তবে এর মধ্যে দিয়ে গ্রাহক ভোগান্তি হলেও তাদের কিছু যায় আসে না। সরকারের কিছু উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ এই প্রতিষ্ঠান এর পেছনে বলেও দাবি তার। আর এজন্য সুখের বিরুদ্ধে কোন আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে না বলেও বিভিন্ন সময়ে আমাদেরকে তিনি বলতেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সুখ ডটকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্রেডিট কার্ড নম্বর ও পাসওয়ার্ড চুরি করে টিকটক
প্রযুক্তি সংবাদ

নিষিদ্ধ হচ্ছে টিকটক

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

স্মার্ট গ্লাস ও এআইতে জোর, অ্যাপলের দুই শতাধিক কর্মী ছাঁটাই

রিভিউয়ের নামে ফুড ব্লগারদের চাঁদাবাজি
ই-কমার্স

রিভিউয়ের নামে ফুড ব্লগারদের চাঁদাবাজি

১০টির বেশি সিম থাকলে ছাড়তে হবে ৩০ অক্টোবরের মধ্যে
টেলিকম

১০টির বেশি সিম থাকলে ছাড়তে হবে ৩০ অক্টোবরের মধ্যে

দারাজ ফ্ল্যাশসেলে ৩ মিনিটে ৩ হাজার ইউনিট রিয়েলমি নারজো ৩০বিক্রি
ই-কমার্স

দারাজ ফ্ল্যাশসেলে ৩ মিনিটে ৩ হাজার ইউনিট রিয়েলমি নারজো ৩০বিক্রি

টেকজুমের চাঁদপুর প্রতিনিধি হৃদিতা
ই-কমার্স

টেকজুমের চাঁদপুর প্রতিনিধি হৃদিতা

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

ভিভো টি৫ ৫জি আসছে ২ সেপ্টেম্বর, থাকছে ৭,০৫০ এমএএইচ ব্যাটারি

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু
প্রযুক্তি সংবাদ

সৌরবিদ্যুত প্রযুক্তিতে ৫ বছরে ২ গিগাওয়াটের পরিকল্পনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ এপ্রিল ২০২২

সুখ ডটকমে সুখে নাই গ্রাহক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix