Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন ফুড ব্যাংকে কোটি ডলার অনুদান বেজোসের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 5 April 2020
মার্কিন ফুড ব্যাংকে কোটি ডলার অনুদান বেজোসের
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস বাস্তবতায় চাকরি হারানো মার্কিনীদের পাশে দাঁড়িয়েছেন মার্কিন ধনকুবের জেফ বেজোস। যুক্তরাষ্ট্রের ফুড ব্যাংকগুলোতে ১০ কোটি ডলার অনুদান দিচ্ছেন তিনি।

মূলত ‘ফিডিং আমেরিকা’ নামে শিকাগোভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠানে অনুদান দিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রজুড়ে দুইশ’রও বেশি ফুড ব্যাংক রয়েছে সংস্থাটির। সম্প্রতি ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে অনুদান প্রসঙ্গে জানিয়েছেন বেজোস। — খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর।

ওই পোস্টে ফুড ব্যাংকের একটি ছবির নিচে বেজোস ক্যাপশনে লিখেছেন, “সাধারণ সময়েও মার্কিন বাসাবাড়িতে খাদ্য নিরাপত্তাহীনতা একটি বড় সমস্যা, এবং দূর্ভাগ্যজনকভাবে কোভিড-১৯ এর কারণে ওই উদ্বেগ বেড়েছে”। রেস্তোরা এবং বিনামূল্যে খাবার বিতরণ করে এমন বহু গীর্জা করোনাভাইরাস মহামারীতে বন্ধ রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

অন্যদিকে ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী ক্লেয়ার বেবিনো-ফন্টেনো অনুদান পেয়ে বলেছেন “এই অনুদান আমাদের ইতিহাসে একক বৃহত্তম উপহার, যা আমাদের লাখো প্রতিবেশীর মুখে এই কঠিন পরিস্থিতি চলাকালে খাবার তুলে দেবে।”

অন্যরাও যাতে সংস্থাটির মাধ্যমে বিপদগ্রস্থদের পাশে দাঁড়াতে পারে, সেজন্য নিজ ইন্সটাগ্রাম বায়োতে সংস্থাটির লিংক দিয়ে রেখেছেন বেজোস। ওই লিংকের পাশে যোগ করেছেন- “যদি আপনি সাহায্য করতে চান”।

করোনাভাইরাস সাহায্য প্রচেষ্টায় এর আগেও অংশ নিয়েছেন বেজোস। মার্চের ২৩ তারিখ প্রায় ১২ জন মিলে দুই কোটি ৭০ লাখ ডলার অনুদান সংগ্রহ করেছেন খাদ্য নিরাপত্তা ও বাসস্থানের জন্য। ওই ১২ জনের এক জন ছিলেন জেফ বেজোস। তবে, তিনি কতো অনুদান দিয়েছিলেন, তা জানা যায়নি।

মার্চের শেষে অ্যামাজন কর্মী ও অংশীদারদের জন্যও দুই কোটি ৫০ লাখ ডলার অনুদান দিয়েছেন মার্কিন এ ধনকুবের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিএমজিবির নতুন কমিটির সভাপতি কাওছার, সম্পাদক মুরসালিন
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির নতুন কমিটির সভাপতি কাওছার, সম্পাদক মুরসালিন

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ
নির্বাচিত

ওয়ালটন পণ্য কিনে আবারো মিলিয়নিয়ার হওয়ার সুযোগ

শাওমি আনল নতুন স্মার্টওয়াচ
কিভাবে করবেন

এক চার্জে অনেকদিন স্মার্টওয়াচ ব্যবহার করবেন যেভাবে

অপো এফ১৯ প্রো: সাধ্যের মধ্যে সেরা ফোন
নির্বাচিত

যেই কয়টি কারণে আপনি অপো এফ১৯ প্রো ফোনটি কিনবেন

অ্যাপল গুগলকে টপকে শীর্ষ ব্র্যান্ড অ্যামাজন
প্রযুক্তি সংবাদ

অ্যাপল গুগলকে টপকে শীর্ষ ব্র্যান্ড অ্যামাজন

মোটরগাইড বাংলাদেশের হোমপেজ
অটোমোবাইল

বিক্রয় চালু করল মোটরগাইড বাংলাদেশ: গাড়ি ও বাইকপ্রেমীদের জন্য নতুন অটোমোটিভ পোর্টাল

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান
প্রযুক্তি বাজার

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি
প্রযুক্তি সংবাদ

আইপিওর আবেদন করেছে চীনের মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসি

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন
প্রযুক্তি সংবাদ

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 April 2020

মার্কিন ফুড ব্যাংকে কোটি ডলার অনুদান বেজোসের

Techzoom.TV |
TechzoomTV