Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্সগুলো ২৬ মের মধ্যে গ্রাহক তালিকা না দিলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 11 May 2022
নকল ই-কমার্স সাইট বানিয়ে ১০ হাজার মানুষকে ঠকিয়ে ২৫ কোটি টাকা আদায়!
Share on FacebookShare on Twitter

অগ্রিম টাকা নিয়েও গ্রাহকদের পণ্য সরবরাহ করেনি— এমন ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে ডেলিভারি স্ট্যাটাসসহ পূর্ণাঙ্গ গ্রাহক তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা জমা দেওয়ার জন্য আগামী ২৬ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

প্রতিষ্ঠানগুলোকে পূর্ণাঙ্গ গ্রাহক তালিকা তৈরি করে বাংলাদেশ ব্যাংক, সংশ্লিষ্ট পেমেন্ট গেটওয়ে এবং বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। আজ মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান অগ্রিম টাকা নিয়েও গ্রাহকদের পণ্য সরবরাহ করেনি, সেসব ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানের আটকে থাকা অর্থ (এস্ক্রোতে আটকে থাকা অর্থসহ) ফেরত দেওয়ার জন্য আগামী ২৬ মের মধ্যে ডেলিভারি স্ট্যাটাসসহ একটি পূর্ণাঙ্গ গ্রাহক তালিকা প্রণয়ন করে সংশ্লিষ্ট পেমেন্ট গেটওয়ে, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হলো।

যারা এই নির্দেশনা মানবে না, অর্থাৎ পূর্ণাঙ্গ গ্রাহক তালিকা মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং পেমেন্ট গেটওয়েতে জমা দেবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, ‘এই বিজ্ঞপ্তিটা তাদের জন্য যারা গ্রাহকের টাকা নিয়ে এখনো পণ্য সরবরাহ করেনি, যারা এখনো বাণিজ্য মন্ত্রণালয়, ই-ক্যাব কারও সঙ্গেই যোগাযোগ করেনি। ২৬ মের মধ্যে তাদের তরফ থেকে তালিকা না পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। একই সঙ্গে গেটওয়েতে তাদের যত টাকা আটকে আছে, সব গ্রাহকদের দিয়ে দেওয়া হবে।’

এর আগে, প্রতারণার অভিযোগ ওঠা ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকদের তালিকা জমা দেওয়ার জন্য ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে যারা মন্ত্রণালয় বা ই-ক্যাবে যোগাযোগ করেনি, তাদের তালিকা আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছিল।

মন্ত্রণালয়ের তথ্যমতে, সেই সময়সীমার মধ্যে অনেক প্রতিষ্ঠানের মালিকই তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়েছে এবং গ্রাহকদের টাকা ফেরতের উদ্যোগও নিয়েছে। তাদের ব্যবসা চালিয়ে যেতে মন্ত্রণালয় সহায়তা করবে বলে জানিয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোন করলেই মিলবে গোয়ালা’র দুধ
ই-কমার্স

ফোন করলেই মিলবে গোয়ালা’র দুধ

ডিজিটাল কমার্স পরামর্শক কমিটি গঠন
ই-কমার্স

ডিজিটাল কমার্স পরামর্শক কমিটি গঠন

শুরু হয়েছে দারাজ বাংলাদেশের দারাজ মল ফেস্ট
ই-কমার্স

শুরু হয়েছে দারাজ বাংলাদেশের দারাজ মল ফেস্ট

প্রয়োজনীয় সেবা চলমান রাখার আহ্বান ই-ক্যাবের
ই-কমার্স

প্রয়োজনীয় সেবা চলমান রাখার আহ্বান ই-ক্যাবের

রিয়েলমি ৯ ফোরজি বিশেষ অফারে দারাজে
ই-কমার্স

রিয়েলমি ৯ ফোরজি বিশেষ অফারে দারাজে

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে
ই-কমার্স

ই-কমার্স নীতিমালা ২০২১: ১০ দিনে ডেলিভারি নিশ্চিত করতে হবে

Load More

ট্রেন্ডিং টপিক

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেলিনর
টেলিকম

মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি প্রোটোকল, ফিনটেক সেফটি ফ্রেমওয়ার্ক এবং...

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 May 2022

ই-কমার্সগুলো ২৬ মের মধ্যে গ্রাহক তালিকা না দিলে ব্যবস্থা

Techzoom.TV |
TechzoomTV