Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভুয়া রবি শপে দাম অর্ধেক, পাঠাতে হয় ব্যক্তিগত নম্বরে!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২২ অক্টোবর ২০২২
রবিশপে ৬৩% পর্যন্ত ঈদের ছাড়
Share on FacebookShare on Twitter

সস্তায় বিকাচ্ছে মোবাইল ফোন; পণ্যের তালিকায় আরও আছে ল্যাপটপ আর মোটরসাইকেল। আর সবই ‘মিলবে’ অস্বাভাবিক কম দামে!

বেসরকারি মোবাইল অপারেটর রবির নাম ও লোগো ব্যবহার করে ওয়েবসাইট ও ফেইসবুক পেইজ খুলে চলছে এই অফার। উভয় প্ল্যাটফর্মেই কেবল ডিজিটাল আর্থিক সেবা নগদের একটি পার্সোনাল নম্বরে মূল্য পরিশোধ করা যাবে বলে উল্লেখ রয়েছে। সঙ্গে আছে আগে মূল্য পাঠিয়ে দেওয়ার পরের দিন ডিভাইস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি।

এরইমধ্যে সামাজিক মাধ্যম ফেইসবুকে আলোচনা শুরু হয়েছে এই প্রচারণা নিয়ে। বিশেষ এই ফেইসবুক পেইজ এবং ওয়েবসাইট প্রসঙ্গে ব্যবহারকারীরা পোস্ট দিয়ে বন্ধুতালিকার মানুষদের সতর্ক করলেও, অফার পোস্টের কমেন্ট সেকশন ইঙ্গিত করছে– কম খরচে দামি ডিভাইস পাওয়ার আশায় আগ্রহ দেখাচ্ছেন অনেকেই।

কিন্তু মোবাইল নির্ভর লেনদেন সেবার মাধ্যমে মূল্য পাঠিয়ে দিলেই কি মিলবে পণ্য?

বিষয়টি কী আসলে?

প্রায় অর্ধেক দামে মোবাইল ফোন, ল্যাপটপ বা মোটরসাইকেলের অফারে আগ্রহী হন অনেকেই। কিন্তু কতটুকু বিশ্বাসযোগ্য এ অফার?

“একেবারেই না, এরা একটি প্রতারক চক্র।” – বললেন মোবাইল অপরেটর কোম্পানি রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম।

এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বললেন তিনি।

আলোচ্য ওয়েবসাইটে দিয়ে রাখা ফোন নম্বরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

কীভাবে চেনা যাবে এই ধরনের ফাঁদ?

কেবল বিশেষ কোনো মোবাইল অপরেটরের পরিচয় চুরি করেই যে এমন প্রতারণা চলছে এমন নয়। বিষয়টি কেবল বাংলাদেশেরও নয়, গোটা বিশ্বেই চলছে এমন লোক ঠকানোর ব্যবসা।

আর্থিক সেবাদাতা বাজাজ ফিনসার্ভ বেশ কয়েকটি বিষয় বাতলে দিয়েছে এমন ধোঁকাবাজ সাইটের ব্যাপারে। আসুন নজর বুলিয়ে নেওয়া যাক, কী বলছে তারা-

০১. খেয়াল রাখুন কোম্পানির নামের বানানে

অনেক ক্ষেত্রেই কোনো সুপরিচিত কোম্পানির নামের বানান সামান্য এদিকসেদিক করে ওয়েবসাইট খুলে বসে প্রতারক চক্র। আলোচ্য ফেইসবুক পেইজের বেলায় মূল বানান Robi বদলে হয়েছে Rabi।

সাহেদ আলম বললেন, রবি শপের মূল সাইটের ঠিকানা robishop.com.bd। আর অফারে দেওয়া সাইটের নাম robishop.cam। মিলিয়ে দেখুন ডটকম হয়ে গেছে ডটক্যাম।

০২. কর্পোরেট ওয়েবসাইটের আবশ্যকীয় উপাদান

যে কোনো পেশাদারী অনলাইন মার্কেটপ্লেসে থাকবে রিটার্ন পলিসি, প্রাইভেসি পলিসি, কুকি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশনস-এর মতো কিছু বিষয়। যেহেতু প্রতারণার জন্য তৈরি ওয়েবসাইট সাধারণত তাড়াহুরা করে তৈরি হয়, ফলে এই ধরনের পেইজ সাইটগুলোয় থাকে না। আর থাকলেও দায়সারাভাবে তৈরি সাইটগুলোয় ব্যকরণগত ভুল, মুদ্রণ প্রমাদও থাকে অহরহ।

০৩. মূল্য পরিশোধ করতে বলবে প্রাতিষ্ঠানিক চ্যানেলে

ব্যক্তি থেকে ব্যক্তিতে টাকা পাঠানোর চ্যানেল কখনোই কোনো পেশাদারী অনলাইন মার্কেটপ্লেস ব্যবহার করবে না। নগদ, বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্ট, যেখানেই মূল্য পরিশোধ করতে হোক না কেন, সেটি কখনোই ‘পার্সোনাল’ অ্যাকাউন্ট হবে না।

০৪. যাচাইকৃত সাইট ও পেইজ

পেশাদারী ব্যবসা প্রতিষ্ঠানের ফেইসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার অ্যাকাউন্ট অবশ্যই ‘ভেরিফায়েড’ হবে। আর ওয়েবসাইটে থাকবে নিরাপত্তা নিশ্চিতকরণ সেবার প্রতীক। এই লক্ষণগুলো না থাকা মানেই হচ্ছে সম্ভাব্য গ্রাহকের জন্য সতর্কতামূলক চিহ্ন।

০৫. কল্পনাতীত লাভের প্রলোভন

ইংরেজিতে একটি কথা আছে, “টু গুড টু বি ট্রু”। মানে হচ্ছে, এতো ভালো যে সত্যি হতে পারে না। ফেইক বা ভুয়া সাইটগুলো সাধারণত অতিরিক্ত লাভের লোভ দেখায়। ফলে, কোনো অফারে অস্বাভাবিক কম দামে কোনো পণ্য বা সেবা অফার করলেই সতর্ক হোন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যবসা নিয়ন্ত্রণ করবে ডিজিটাল কমার্স: মোস্তাফা জব্বার
ই-কমার্স

ডিজিটাল কমার্স নির্দেশিকা ২০২১

কাল মহাকাশ ভ্রমণে যাচ্ছেন জেফ বেজোস
ই-কমার্স

কাল মহাকাশ ভ্রমণে যাচ্ছেন জেফ বেজোস

সুলভ মূল্যে অ্যাডভান্স পুলিশ টাউনের ফ্ল্যাট ইভ্যালিতে
ই-কমার্স

সুলভ মূল্যে অ্যাডভান্স পুলিশ টাউনের ফ্ল্যাট ইভ্যালিতে

ইভ্যালি বাংলাদেশের অ্যামাজন
ই-কমার্স

ইভ্যালি বাংলাদেশের অ্যামাজন

বছরের প্রথমার্ধে প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন
ই-কমার্স

বছরের প্রথমার্ধে প্রিয়শপের অভাবনীয় সাফল্য, প্রায় আড়াই লাখ খুচরা বিক্রেতার ক্ষমতায়ন

অত্যাধুনিক বিজ্ঞানসন্মত পদ্ধতিতে পানির ট্যাংক পরিস্কার করছে ‘ক্লিন ফোর্স’
ই-কমার্স

অত্যাধুনিক বিজ্ঞানসন্মত পদ্ধতিতে পানির ট্যাংক পরিস্কার করছে ‘ক্লিন ফোর্স’

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা
সোশ্যাল মিডিয়া

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি পরামর্শ

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ অক্টোবর ২০২২

ভুয়া রবি শপে দাম অর্ধেক, পাঠাতে হয় ব্যক্তিগত নম্বরে!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix