Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কুমিল্লাতে ই-কমার্সঃ সম্ভাবনা ও সমস্যা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 April 2019
কুমিল্লাতে ই-কমার্সঃ সম্ভাবনা ও সমস্যা
Share on FacebookShare on Twitter

গত ১৯ এপ্রিল কুমিল্লার জেলা পরিষদ মিলনায়তনে ই-কমার্স নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আয়োজনে ছিল উইমেন এন্ড ই-কমার্স ফোরাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক বা ডিসি মহোদয় মোঃ আবুল ফজল মীর, স্ট্রার্ট আপ বাংলাদেশের বিনিয়োগ উপদেষ্টা টিনা জাবিন, ই-ক্যাবের যুগ্মসচিব ও উইমেন এন্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, দ্যা স্প্রিরিট অব সুমাইয়া টেকের স্বত্বাধিকারী রিপা আর জাহান ও জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংসদ সন্তান কমান্ড এর কুমিল্লা মহানগরের আহবায়ক তাহসিন বাহার সূচনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা কাস্টের ফাউন্ডার ডঃ ফাহরিন হান্নান।

কুমিল্লার জেলা প্রশাসক জনাব মোঃ আবুল ফজল মীর প্রধান অতিথির বক্তৃতায় কুমিল্লাতে ই-কমার্স এর প্রসারে তার ব্যক্তিগত এবং তার অফিস থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উইমেন এন্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা আগামি কয়েক মাসের মধ্যে কুমিল্লাতে ই-কমার্স এর উপর দিন ব্যাপী কনফারেন্স আর মেলা আয়োজনের ব্যপারে আগ্রহ প্রকাশ করেন। তাহসিন বাহার সূচনা কুমিল্লাতে ই-কমার্স এর প্রসার ঘটানোর ব্যপারে কাজ করার কথাও বলেন।

এই অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে আমি (রাজিব আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রাক্তন সভাপতি ই-ক্যাব) আমার বক্তব্য রাখি। আমার বক্তব্যে মূলত বলার চেষ্টা করেছি যে কুমিল্লাতে ই-কমার্সকে ছড়িয়ে দেবার এখন উপযুক্ত সময় এবং অনেক সম্ভাবনা রয়েছে। যেসব সমস্যা আছে সেগুলো তেমন বড় নয় এবং সবাই মিলে চেষ্টা করলে তা সহজেই মোকাবেলা করা যাবে।

কুমিল্লাতে রয়েছে দেশের অন্যতম প্রাচীন সভ্যতার নিদর্শন ময়নামতি বৌদ্ধ বিহার। এছাড়া শিক্ষা সংস্কৃতিতে জেলাটি সব সময় বেশ এগিয়ে। প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স আয়েও কুমিল্লা জেলা এক নম্বরে। ঢাকা থেকে বেশ কাছে এবং ঢাকা চট্টগ্রামের মাঝে অবস্থিত। জেলার রস মালাই এবং খাদি কাপড় সারা দেশে এক পরিচিত। এ দুটি পন্য একথাই আমাদের মনে করিয়ে দেয় যে কুমিল্লার মানুষের জাতীয় পর্যায়ে সেরা কিছু উৎপাদনের ক্ষমতা প্রমানিত অনেক বছর ধরে। শালবন বৌদ্ধ বিহারের কারনে পর্যটনের ব্যপক সম্ভাবনাও আছে। এসব প্রতিটি দিকে ই-কমার্সের ছোয়া পেলে কুমিল্লা আরো এগিয়ে যাবে সন্দেহ নেই।

এ জেলাতে এখন পর্যন্ত সেই অর্থে কোন বড় ই-কমার্স এর ওয়েবসাইট গড়ে উঠে নি। ফেসবুক ভিত্তিক এফ কমার্সের উদ্যোগ আছে বেশ কিছু এবং তাদের অনেকেই নারী উদ্যোক্তা। এটি হয়তো সমস্যা কিন্তু এটিই অনেক বড় সম্ভাবনা। কারন ঢাকার খুব কাছে বলে ঢাকা থেকে ২০ টি ই-কমার্স কোম্পানি যদি তাদের অফিস খুলে বা তাদের অপারেশন কুমিল্লা থেকে পরিচালনা করা শুরু করে তাহলেই এক বছরের মধ্যে কুমিল্লার ই-কমার্সের চেহারা পাল্টে যেতে বাধ্য।

যা করা দরকার তাহল একটি ভবন বা মার্কেটকে ই-কমার্স পার্কে রূপান্তর করা যেখানে অনলাইন শপিং ওয়েবসাইট, ফেসবুক পেজ ভিত্তিক উদ্যোক্তা, কুরিয়ার সার্ভিস, পেমেন্ট গেইটওয়ে ও মোবাইল ফিনান্স, ডোমেইন হোস্টিং সহ ই-কমার্সের সাথে সম্পর্কিত সব ধরনের কোম্পানি একই জায়গাতে থাকবে। এটি করা গেলে অনেক দ্রুত গতিতে ই-কমার্স এর প্রসার ঘটবে কুমিল্লাতে।


ই-কমার্স অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ, আইসিটি ডিভিশন, কুমিল্লার ডিসি অফিস, উই, কুমিল্লার মেয়র অফিস, সংসদ সদস্যবৃন্দ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সবাই এক সাথে চেষ্টা করলে কুমিল্লাতে ই-কমার্স প্রতিষ্ঠা করা আসলেই সময়ের ব্যপার মাত্র। সরকারি ট্রেনিং, উদ্যোক্তাদের সাহায্য, ইনোভেশন তহবিল- মোট কথা বিদ্যমান অবকাঠামোতে যা যা আছে তা দিয়েই কুমিল্লার উদ্যোক্তা এবং যারা এদিকে জানতে চায় শিখতে চায় তাদের সাহায্য করা সম্ভব। শুধু দরকার সদিচ্ছা আর আন্তরিকতা।

ই-কমার্স ইভেন্টে ১৫০ জনের উপস্থিতি একথাই বুঝিয়ে দিচ্ছে যে কুমিল্লাতে মাঠে কাজ করার জন্য অনেক তরুন-তরুণী আছে, যারা কিছু করতে চায়। আর ই-কমার্স হল শিক্ষিত লোকের জন্য আগামি দিনের চাকুরি, ব্যবসা বা সেরা পেশা। একটু চেষ্টা করলে এক বছরের মধ্যে কুমিল্লার ই-কমার্সের বাজারকে দিনে ১০ হাজার ডেলিভারিতে নিয়ে যাওয়া সম্ভব। আর তা করা গেলে অন্তত ১০ হাজার শিক্ষিত লোকের প্রত্যক্ষ আর পরোক্ষ কর্ম সংস্থান হবে।

একদিকে কুমিল্লার রয়েছে রস মালাই ও বস্ত্র শিল্প এবং সারা দেশে ই-কমার্সের মাধ্যমে শুধু জেলা পর্যায়ে নয় বরং ইউনিয়ন পর্যায়ে এসব পন্য পাঠানো সম্ভব কারন চাহিদা আছে, সুনাম আছে। অন্যদিকে কুমিল্লা জেলার ৫০ লক্ষের বেশি লোকের বাজার রয়েছে সারা দেশের ই-কমার্স ব্যবসায়ীদের জন্য। রেমিটেন্সের কারনে একদম গ্রামে বসবাসকারী পরিবার গুলোর মধ্যেও ই-কমার্স এর পন্যের প্রতি আগ্রহ থাকা অস্বাভাবিক কিছু নয়।

চিনের উদাহরণ থেকে দেখেছি একদম প্রত্যন্ত গ্রামের মানুষ যা উৎপাদন করছে তা ওয়েবসাইটের মাধ্যমে সারা দেশে শুধু নয় বরং সারা বিশ্বে বিক্রি করছে। কুমিল্লা সেই অর্থে প্রত্যন্ত কোন জেলা নয়। ঢাকার একদম কাছে আর চট্টগ্রাম বন্দরে কোন পন্য পাঠাতেও হলে ঢাকার থেকেও কম সময় লাগে।

কুমিল্লাতে ই-কমার্সকে ছড়িয়ে দেয়া গেলে পাশের জেলা গুলোতে এ নিয়ে কাজ করা অনেক সহজ হবে। কুমিল্লার উদাহরন থেকে শিক্ষা নিয়ে তা দেশের বাকি জেলা গুলোতে ছড়িয়ে দেয়া যাবে। ই-কমার্সে এমনিতেই আমরা অনেক দেরিতে শুরু করেছি। আশা করি ঢাকার বাইরে ই-কমার্সকে ছড়িয়ে দিতে আর দেরি করবো না।

রাজিব আহমেদ
প্রতিষ্ঠাতা সভাপতি, ই-কমার্স অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ই-ক্যাব)

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোনে চার্জই থাকছে না? সমাধানে করুন ৩ কাজ
নির্বাচিত

ফোনে চার্জই থাকছে না? সমাধানে করুন ৩ কাজ

ময়মনসিংহের ই-কমার্স সমস্যা ও সম্ভাবনা
ই-কমার্স

ময়মনসিংহের ই-কমার্স সমস্যা ও সম্ভাবনা

৩৪ ঘণ্টা ব্যাক-আপসহ এল ডেলের নতুন ল্যাপটপ
নির্বাচিত

৩৪ ঘণ্টা ব্যাক-আপসহ এল ডেলের নতুন ল্যাপটপ

বাজেট রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন
নির্বাচিত

বাজেট রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

আইফোন ৫ সি কে ভিন্টেজ প্রোডাক্ট হিসাবে ঘোষণা করলো অ্যাপেল
নির্বাচিত

আইফোন ৫ সি কে ভিন্টেজ প্রোডাক্ট হিসাবে ঘোষণা করলো অ্যাপেল

Load More

ট্রেন্ডিং টপিক

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110
নির্বাচিত

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 April 2019

কুমিল্লাতে ই-কমার্সঃ সম্ভাবনা ও সমস্যা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix