Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেকারত্ব দূর করতে উদ্যোক্তা তৈরির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩
বেকারত্ব দূর করতে উদ্যোক্তা তৈরির আহ্বান
Share on FacebookShare on Twitter

“‘উদ্যোক্তা হোক অর্থনীতির অন্যতম শক্তি’ এই লক্ষ্যকে সামনে রেখে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হয় দেশের শীর্ষ উদ্যোক্তা ভিত্তিক সংগঠন ‘নিজের বলার মতো একটি গল্প’ এর ‘পঞ্চম উদ্যোক্তা সম্মেলন’। আজ শনিবার সকাল ১০টায় এই সম্মেলনের উদ্বোধন করা হয়।

দিনব্যাপী দেশ ও প্রবাসী ৫ হাজার সফল উদ্যোক্তাদের পদচারণায় মুখরিত হয় মিরপুর ইনডোর স্টেডিয়াম। আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার পেছনে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের অবদান অনেক। যেই মহান মঞ্চ থেকে এ ধরনের মহৎ কাজ পরিচালনা হচ্ছে সেই মঞ্চের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ। বিশ্ববাজারে অন্যতম স্থানে দেশকে নিয়ে যেতে উদ্যোক্তা সৃষ্টির কোনো বিকল্প নেই। শিল্প মন্ত্রণালয় বাংলাদেশের সরকারের নির্দেশে উদ্যোক্তাদের নানা ধরনের অনুদান দেওয়া থেকে শুরু করে জমি বরাদ্ধ এর মাধ্যমে শিল্প কারখানা সৃষ্টিতেও ভূমিকা পালন করছে। এখানের সকল উদ্যোক্তাকে আমি অনুরোধ করবো কৃষি যন্ত্রপাতি নিজ দেশে উৎপাদন নিয়ে কাজ করতে। তাহলে আমদানি নির্ভর ব্যবস্থা থেকে আমরা বেড়িয়ে আসতে পারবো।’

উদ্যোক্তা ভিত্তিক প্লাটফর্ম নিজের বলার মতো একটি গল্প প্রায় সাড়ে ৫ বছর ধরে উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের ৬৪ জেলা, ৪৯২টি উপজেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশীসহ মোট সাড়ে ৬ লাখের বেশী তরুণ-তরুণীদেরকে ২০টি ব্যাচের মাধ্যমে টানা ৯০ দিন করে বিনামূল্যে অর্থাৎ কোনো ফি ছাড়া উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে।

প্রতি সপ্তাহে সারা দেশে ও বিদেশে প্রায় ৪ হাজার ৪০০ মিটআপের মধ্য দিয়ে চলছে অনলাইন/অফলাইন কার্যক্রমও। সম্পূর্ণ অলাভজনক এ সংগঠনটি শুধু উদ্যোক্তা সৃষ্টিই নয়, সৃষ্ট উদ্যোক্তাদের ব্যবসায়ীক প্রসারেও পালন করছে নানা ভূমিকা।

সারদিন নানা আয়োজনের মাধ্যমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। উদ্যোক্তাদের জন্য নানা কর্মশালা, একজন উদ্যোক্তা কেমন হওয়া উচিৎ এবং ডিজিটাল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কীভাবে নিজের উদ্যোগকে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে পারা যায় সব বিষয়েই উদ্যোক্তাদের জন্য নানা পরামর্শ বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়।

দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিবে আমাদের তরুণ শিক্ষার্থীরা। তাই এই ফাউন্ডেশন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম উদ্যোক্তা তৈরি করতে দিয়ে যাচ্ছে বিনামূল্যে প্রশিক্ষণ।

বিকেলের আয়োজনে যুক্ত হন দেশের ই লার্নিং প্লাটফর্ম ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, আমরাই বাংলাদেশের কো ফাউন্ডার আরিফ আর হোসাইন, স্টার্টাপ বাংলাদেশের প্রেসিডেন্ট সামি আহমেদ, উইম্যান অ্যান্ড ইকমার্স ট্রাস্টের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, দ্যা ডেইলি স্টারের চীফ বিজনেস অফিসার তাজদীন হাসান, এসবিকে টেক এর প্রেসিডেন্ট সোনিয়া বসির কবির, বেসিসের প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, আইএসপিএবি এর প্রেসিডেন্ট এমদাদুল হক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর চেয়্যারম্যান ডক্টর সবুর খান, ইক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার , বিসিএস প্রেসিডেন্ট সুব্রত সরকার, বিএসিসিও এর সাধারণ সম্পাদক তৌহিদ হোসাইনসহ প্রমুখ। এই অনুষ্ঠানে নতুন উদ্যোক্তাদের ব্যবসা বৃদ্ধি এবং উদ্যোক্তা হতে ইচ্ছুক শিক্ষার্থীরা কীভাবে এখন থেকেই নিজেকে প্রস্তত করতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়।

সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হয় এবারের উদ্যোক্তা সম্মেলনের। এবারের আয়োজনে প্রায় ২২ জন উদ্যোক্তাকে সেরা গল্প সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয় আর একজনকে উদ্যোক্তা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রধান করা হয় শ্রেষ্ঠ উদ্যোক্তা সম্মাননা।

শ্রেষ্ঠ উদ্যোক্তা সম্মাননা পাওয়া রবিউল হাসান বলেন, ‘আমার প্রতিষ্ঠান ফেব্রিকন ফ্যাশন এর শুরু হয় নিজের বলার মতো একটি ফাউন্ডেশনের ৯০ দিনের উদ্যোক্তা কর্মশালা থেকেই। একজন মানুষ কিভাবে ছাত্র অবস্থা থেকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবে, কি ব্যবসা করলে আমি ভালো করবো, কিভাবে একটা প্রতিষ্ঠান কে শুন্য থেকে শীর্ষে নিবো সবকিছুই এই ফাউন্ডেশনের অবদান।’

আয়োজন শেষে ‘নিজের বলার মতো একটি গল্প’ এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার বলেন, ‘আমাদের প্লাটফর্মের উদ্যোক্তারা যাতে ২০২৩ সালে তাদের উদ্যোগকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে তার জন্য বিশেষ মেন্টিং করা হবে এই বছর জুড়ে। এখানে সবাই শুধু উদ্যোক্তা নন, তারা সবার আগে এক একজন ভালোমানুষ, যা প্রতিনিয়ত এখানে চর্চা করানো হয়। সংগঠনের নিবেদিত ৩ হাজার দায়িত্বশীল ভলান্টিয়ারদের সঙ্গে নিয়ে গত ৫ বছরে আমি লাখো উদ্যোক্তা তৈরি করেছি, যারা দেশে ও প্রবাসে প্রায় ৪ লাখ কর্মসংস্থান তৈরি করেছেন। এটা বাংলাদেশের জন্য আমার স্বেচ্ছাসেবী কাজ।’

Tags: উদ্যোক্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার চলবে না যে স্মার্টফোনে
নির্বাচিত

নিরাপত্তা জোরদারে ফেসবুক দুই ভাগে কার্যক্রম চালাবে

৯০ হাজার ভিডিও সরাল ইউটিউব
নির্বাচিত

২১০টি চ্যানেল বন্ধ করল ইউটিউব

তথ্যপ্রযুক্তি খাতকে ডিজিটাল প্রযুক্তিতে নেতৃত্ত্ব দিতে হবে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

তথ্যপ্রযুক্তি খাতকে ডিজিটাল প্রযুক্তিতে নেতৃত্ত্ব দিতে হবে: মোস্তাফা জব্বার

চীনে অ্যাপলকে ছাড়িয়ে গেল হুয়াওয়ের হারমোনিওএস
নির্বাচিত

চীনে অ্যাপলকে ছাড়িয়ে গেল হুয়াওয়ের হারমোনিওএস

শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে পুরস্কৃত হলো ওয়ালটন ডিজি-টেক
প্রযুক্তি সংবাদ

শিল্প, উদ্ভাবন ও অবকাঠামোগত খাতে পুরস্কৃত হলো ওয়ালটন ডিজি-টেক

সোলেইমানির সমর্থনের পোস্ট মুছে দিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম
প্রযুক্তি সংবাদ

সোলেইমানির সমর্থনের পোস্ট মুছে দিচ্ছে ফেসবুক ও ইনস্টাগ্রাম

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
বিবিধ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
বিবিধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘আলোচনা করবে না’ ইরান; লেবাননে হামলায় নিহত অন্তত ৩১; কুয়েতে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix