Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে অ্যাপলকে ছাড়িয়ে গেল হুয়াওয়ের হারমোনিওএস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 16 March 2025
চীনে অ্যাপলকে ছাড়িয়ে গেল হুয়াওয়ের হারমোনিওএস
Share on FacebookShare on Twitter

চীনে অ্যাপলের আইওএসকে পেছনে ফেলেছে হুয়াওয়ের হারমোনিওএস। যদিও দেশটিতে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম এখনো অ্যান্ড্রয়েড। ২০২৪ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) চীনে অ্যান্ড্রয়েডের বাজার হিস্যা ছিল ৬৪ শতাংশ। এদিকে হারমোনিওএসের হিস্যা ১৯ শতাংশ, যা আইওএসের তুলনায় দুই শতাংশীয় পয়েন্ট বেশি। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

সংস্থাটি বলছে, চীনে গত বছরজুড়ে সফটওয়্যার ব্যবহারে হুয়াওয়ে অ্যাপলের থেকে এগিয়ে ছিল। চীনা জায়ান্টটির জন্য এটি একটি বড় অর্জন বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এক সময় হুয়াওয়ে স্মার্টফোন ব্যবসা টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়ে। কিন্তু এখন শুধু সফটওয়্যারে নয়, স্মার্টফোন ও ট্যাবলেটের বাজারেও অ্যাপলকে ছাড়িয়ে গেছে চীনের এ প্রযুক্তি প্রতিষ্ঠান।

নিজ দেশে হুয়াওয়ে আবার শক্তভাবে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষকরা। কাউন্টারপয়েন্টের স্মার্টফোন বিক্রির সর্বশেষ তথ্যানুযায়ী, গত বছর শেষ তিন মাসে চীনের স্মার্টফোন বাজারে শীর্ষস্থান দখলে ছিল হুয়াওয়ের। কোম্পানিটি এ সময় ১৮ শতাংশের বেশি বাজার হিস্যা অর্জন করেছে। এটি হুয়াওয়ের জন্য একটি বড় মাইলফলক। কারণ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পাঁচ বছর পর এই প্রথম তারা নিজ দেশের বাজারে আবার শক্ত অবস্থানে ফিরে এসেছে। হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে, যার পেছনে মূল কারণ নোভা ১৩ ও মেট ৭০ সিরিজের সফলতা।

কাউন্টারপয়েন্টের মতে, ভবিষ্যতে চীনে হারমোনিওএসের ব্যবহারের হার আরো বাড়বে। এর একটি মূল কারণ হলো সরকার সমর্থিত ভর্তুকি। চীনা সরকার অর্থনীতিকে উৎসাহিত করতে একটি বিশেষ প্রণোদনা দিচ্ছে, যার আওতায় ৬ হাজার ইউয়ান (প্রায় ৮০০ ডলার) মূল্যের নিচের স্মার্টফোনে ৫০০ ইউয়ান (প্রায় ৭০ ডলার) পর্যন্ত ভর্তুকি দেয়া হচ্ছে।

তবে বিশ্ববাজারে চিত্রটি ভিন্ন। যেখানে এখনো সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। অন্যদিকে হুয়াওয়ের বিশ্বব্যাপী বাজার হিস্যা ২০২৪ সালের শুরু থেকে স্থির রয়েছে ৪ শতাংশেই।র বেস মডেলে প্রথমবার টেলিফটো ক্যামেরা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হারমোনিওএসহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিজ্ঞাপন বাজারে গুগলের একচেটিয়া আধিপত্য অবৈধ: মার্কিন আদালতের রায়
নির্বাচিত

লেখা থেকে ছবি তৈরির নতুন এআই মডেল আনল গুগল, যে সুবিধা পাওয়া যাবে

ছোট আকারে বড় শক্তি: বাজারে গিগাবাইট বি৮৫০আই  মিনি-আইটিএক্স মাদারবোর্ড
নির্বাচিত

ছোট আকারে বড় শক্তি: বাজারে গিগাবাইট বি৮৫০আই মিনি-আইটিএক্স মাদারবোর্ড

অ্যাপলের ম্যাকবুক নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের
নির্বাচিত

অ্যাপলের ম্যাকবুক নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের

মাশরাফির হাত থেকে ২০০% ক্যাশ ভাউচার পেয়ে মহাখুশি ওয়ালটন ফ্রিজের ক্রেতা
নির্বাচিত

মাশরাফির হাত থেকে ২০০% ক্যাশ ভাউচার পেয়ে মহাখুশি ওয়ালটন ফ্রিজের ক্রেতা

কে সেরা? স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক
নির্বাচিত

কে সেরা? স্ন্যাপড্রাগন না মিডিয়াটেক

চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দলীয় হলেও ছাড় নয়: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দলীয় হলেও ছাড় নয়: ফকির মাহবুব আনাম

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 March 2025

চীনে অ্যাপলকে ছাড়িয়ে গেল হুয়াওয়ের হারমোনিওএস

Techzoom.TV |
TechzoomTV