Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভেঙে ৬ টুকরা হতে যাচ্ছে চীনের আলিবাবা গ্রুপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৯ মার্চ ২০২৩
ক্লাউড সেবায় বড় বিনিয়োগ আলিবাবার
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক প্রযুক্তি ও কর্পোরেট জায়ান্ট আলিবাবা গ্রুপ পুনর্গঠনের ঘোষণা এসেছে। এতে এই দানবীয় কর্পোরেশন ছয়টি ভিন্ন ভিন্ন কোম্পানিতে ভাগ হবে।

কোম্পানি বলছে, এই পদক্ষেপের মাধ্যমে তৈরি ছয়টি বিভাগের পাঁচটিই বিভিন্ন ফান্ডিং ও আইপিও (ইনিশিয়াল পাবলিক অফারিং) বিকল্প খুঁজে দেখবে।

ঘোষণার পরপরই শেয়ারমুল্য বেড়ে গেছে চীনা এই প্রযুক্তি জায়ান্ট আলিবাবা গ্রুপের। মঙ্গলবার নিউ ইয়র্কে আলিবাবার শেয়ারমূল্য বেড়েছে ১৪ শতাংশ। আর বুধবার হংকংয়ে কোম্পানিটির শেয়ারমূল্য বেড়েছে ১৩ শতাংশের বেশি।

২০২০ সালে প্রযুক্তি সেক্টরে বেইজিংয়ের ক্র্যাকডাউনের পর থেকে কোম্পানির যুক্তরাষ্ট্র অংশের শেয়ারে দরপতন ঘটেছে প্রায় ৭০ শতাংশ।

গত তিন বছরে খুব কমই জনসমক্ষে এসেছেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। তবে, দীর্ঘ অনুপস্থিতির পর এই সপ্তাহে তাকে চীনে আবার দেখতে পাওয়ার খবর চাউড় হওয়ার পরপরই এই ঘোষণা এলো।

আলিবাবা বলেছে, নিজেদের ব্যবসা ভেঙে ফেলার এই সিদ্ধান্ত কোম্পানির ২৪ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠনের ঘটনা।

কোম্পানির বিভিন্ন ইউনিটের নিজস্ব প্রধান নির্বাহী ও পরিচালনা পর্ষদ থাকবে। তবে, অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম ‘তাওবাও টিমল কমার্স গ্রুপ’ পুরোপুরি আলিবাবার মালিকানায় থাকবে। আর বাকি কোম্পানিগুলো নিজেদের মূলধন বাড়ানোর ও শেয়ারবাজার তালিকা খোঁজার অনুমতি পাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের ‘সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ ও হংকং স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে আলিবাবা বলেছে, এইসব ইউনিট নিজ নিজ বাজার ও শিল্পের বিভিন্ন সুযোগ কাজে লাগাবে। এর ফলে, আলিবাবা গ্রুপের ব্যবসায়িক মানও বৃদ্ধি পাবে।”

“বাজার হলো সেরা ‘লিটমাস’ পরীক্ষা। আর প্রতিটি ব্যবসায়িক দল ও কোম্পানি চাইলেই বিভিন্ন উন্মুক্ত তহবিল ও আইপিও গ্রহণ করতে পারে।” –কর্মীদের এক চিঠিতে বলেন কোম্পানির প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং।

চীনা প্রযুক্তি বিশ্লেষক রুই মা বিবিসিকে বলেন, বিনিয়োগকারীরা এই পুনর্গঠন ব্যবস্থায় সম্ভাবনা দেখেছেন কারণ আলিবাবার বিভিন্ন ব্যবসায়িক বিভাগ নিজস্ব গতিতেই এগিয়ে যেতে সক্ষম।

তিনি আরও যোগ করেন, প্রতিটি ইউনিট আরও সুবিন্যস্ত হবে ও এতে ‘অ্যান্টিট্রাস্ট’ নীতিমালা লঙ্ঘনের শিকার হওয়ার ঝুঁকিও তুলনামূলক কম।’

কোম্পানিটির ওপর বেশ কয়েক বছর নিয়ন্ত্রণের খড়্গ নেমে আসার পর আলিবাবা’র এই পুনর্গঠনের সিদ্ধান্ত এসেছে বলে জানান বিনিয়োগ গবেষণা কোম্পানি ‘থার্ড ব্রিজের’ প্রযুক্তি, গণমাধ্যম ও টেলিযোগাযোগ বিভাগের প্রধান স্কট কেসলার।

“গত কয়েক মাসে বিভিন্ন প্রযুক্তি কোম্পানির ওপর সরকার কিছুটা কম নির্দয় ছিল। মানুষ ভাবছে, এটা এমন এক সময়ের সূচনা হতে পারে, যেখানে সরকার বিভিন্ন কোম্পানির প্রতিপক্ষ হিসেবে না দাঁড়িয়ে তাদের সমর্থন জানাবে।” –যোগ করেন তিনি।

এদিকে, এক বছরের বেশি সময় বিদেশে কাটিয়ে সম্প্রতি আলিবাবার প্রতিষ্ঠাতা মা’র চীনে ফেরা নিয়ে এই সপ্তাহে প্রতিবেদন প্রকাশ করেছে আলিবাবা মালিকানাধীন সংবাদপত্র ‘চায়না মর্নিং পোস্ট’।

প্রতিবেদন অনুযায়ী, নিজের কর্মীদের সঙ্গে দেখা করার পাশাপাশি হাংঝউ শহরের ইউংগু স্কুলের বিভিন্ন ক্লাসরুম পরিদর্শন করেন তিনি। আর এখানেই আলিবাবার সদর দপ্তর অবস্থিত।

চীনের প্রযুক্তি উদ্যোক্তাদের ওপর ক্র্যাকডাউনের ঘটনায় গুম হয়ে যাওয়া সবচেয়ে হাই প্রোফাইল ধনকুবের ছিলেন মা।

২০২০ সালে চীনের আর্থিক নিয়ন্ত্রকদের সমালোচনা করার পর থেকে অনেকটা আড়ালেই আছেন ৫৮ বছর বয়সী মা। ২০১৯ সালের সেপ্টেম্বরে আলিবাবা’র চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আলিবাবাআলিবাবা ডটকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

আয়ারল্যান্ডে ওয়ালটন স্মার্ট টিভিতে ব্যাপক সাড়া
নির্বাচিত

আয়ারল্যান্ডে ওয়ালটন স্মার্ট টিভিতে ব্যাপক সাড়া

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা
প্রযুক্তি সংবাদ

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মেধা নির্ভর অর্থনীতির দেশ: পলক
প্রযুক্তি সংবাদ

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মেধা নির্ভর অর্থনীতির দেশ: পলক

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে
কিভাবে করবেন

সঙ্গীর অবস্থান জানুন গুগল ম্যাপে

’বিশ্বের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান হতে যাচ্ছে ওয়ালটন’
প্রযুক্তি সংবাদ

’বিশ্বের শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান হতে যাচ্ছে ওয়ালটন’

Load More

ট্রেন্ডিং টপিক

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি পরামর্শ

ডিজিটাল দক্ষতা ও সাইবার সচেতনতায় এগিয়ে এপিএসির গ্রাহকরা: ক্যাসপারস্কি

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের
প্রযুক্তি সংবাদ

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

ওয়ালটনের ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ মার্চ ২০২৩

ভেঙে ৬ টুকরা হতে যাচ্ছে চীনের আলিবাবা গ্রুপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix