Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে দেদার মিলছে নকল-ভেজাল প্রসাধনী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 19 April 2023
অনলাইনে দেদার মিলছে নকল-ভেজাল প্রসাধনী
Share on FacebookShare on Twitter

রাজধানীতে কসমেটিকস বা প্রসাধনী পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকদের কাছে একসময় পছন্দের স্থান ছিল নিউমার্কেট ও চকবাজার। ভেজাল ও ভুয়া পণ্যে এসব বাজার সয়লাব হওয়ায় গ্রাহকরা ঝুঁকতে থাকেন নামিদামি ব্র্যান্ড আর অনলাইন শপে। অনলাইনভিত্তিক ব্র্যান্ডগুলোর ওপর আস্থা আসতে থাকে। সাম্প্রতিক সময়ে অনেক প্রতিষ্ঠিত ব্র্যান্ডের পণ্য নিয়েও প্রশ্ন উঠছে। গ্রাহকদের প্রশ্ন, প্রসাধনী পণ্যে তারা আস্থা রাখবেন কোথায়?

২০১৩ সালে কনটেন্ট সাইট হিসেবে যাত্রা শুরুর পর ২০১৮ সালে প্রসাধনী পণ্য বিক্রয়কারী ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে সামনে আসে সাজগোজ ডটকম। স্বল্প সময়ে বিপুলসংখ্যক গ্রাহক আকর্ষণে সক্ষম হয় তারা। ফলে ২০২২ সালের জানুয়ারিতে ২১ কোটি টাকার বিদেশি বিনিয়োগও পায়। প্রসাধনী পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহক ও ভোক্তার একরকম অন্ধবিশ্বাস ছিল সাজগোজ ডটকমের প্রতি। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে সেই বিশ্বাস ভাঙে অনেকের।

গত ৭ এপ্রিল প্রতিষ্ঠানটির বেইলি রোড শাখায় অধিদপ্তরের অভিযানে বিদেশি পণ্য আমদানির কোনো প্রমাণ দেখাতে পারেনি সাজগোজ। এ অপরাধে তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকেই তখন সাজগোজ নিয়ে নিজেদের অভিযোগ জানাতে থাকেন।

সাজগোজ একদিকে যেমন আমদানিকারকের স্টিকার ও কাগজপত্র দেখাতে পারেনি, তেমনি পোল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি দাবি করা আরেক দামি ব্র্যান্ড ‘ইংলট’-এর শোরুমে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ পণ্য। প্রতিষ্ঠানটির বনানী ব্র্যাঞ্চে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হয়ে যাওয়া পণ্যের উপস্থিতি পায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

হালিমা ইয়াসমিন নামে একজন বলেন, সাজগোজ থেকে নিয়মিত কেনাকাটা করতাম, কারণ আমাদের বিশ্বাস ছিল তারা প্রত্যাশা পূরণ করছেন। কিন্তু এ ঘটনায় তাদের পণ্য আসল কি না, সেই প্রশ্ন জাগছে।

সাজগোজ ডটকমের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাজমুল শেখ বলেন, যারা ভিডিওটি পোস্ট করেছিলেন, সেখানে যে শিরোনাম ব্যবহার করা হয়েছে, সেটি বোধহয় অপরাধ হয়েছে। ওই ভিডিও দেখে গ্রাহকদের মাঝে বিভ্রান্তি তৈরি হয়নি, বরং ভুল শিরোনামে তুলে ধরা ভিডিও থেকে হয়েছে।

এদিকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিতে কর্মীদের দোষ দেখছে ইংলট বাংলাদেশ। এক লিখিত জবাবে তারা বলে, মূলত নোংরা প্রতিযোগীরা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক লাভ চরিতার্থের জন্য বা প্রতিহিংসাপরায়ণ হয়ে এবং ইংলট বাংলাদেশের দীর্ঘদিনের সুনাম নস্যাৎ করতে আমাদের একজন অসৎ কর্মীর মাধ্যমে এ হীন কাজ অত্যন্ত চতুরতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।

অধিদপ্তর বলছে, গ্রাহক ও বিক্রেতা উভয়পক্ষকে সচেতন করতেই নিয়মিত অভিযান এবং এর ভিডিও প্রচার করা হচ্ছে। অধিদপ্তরের উপপরিচালক আফরোজা রহমান বলেন, আমাদের অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাহক ও ভোক্তা এবং ব্যবসায়ীদের সচেতন করা। গ্রাহক একটা পণ্য কেনার আগে যেমন কিছু বিষয় দেখে কিনবেন, তেমনি ব্যবসায়ীরাও পণ্য বিক্রির ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলবেন।

জার্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার এক তথ্যমতে, বাংলাদেশে ‘বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার’ পণ্যের ২০২৩ সালের বাজারের আকার প্রায় ৯.৮৭ বিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালে এটি ৯.১০ মিলিয়ন ডলার ছিল। বিশাল এই বাজারের অধিকতর প্রবৃদ্ধি অর্জনে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আরও প্রযুক্তিভিত্তিক সমাধান অন্তর্ভুক্ত করা এবং দক্ষ জনবল নিয়োগে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন তারা।

প্রসাধনী বিক্রয়কারী ই-কমার্স প্রতিষ্ঠান সাম্পান ডটকমের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন আকাশ বলেন, পণ্য বেচাকেনায় যে সফটওয়্যার ব্যবহার করা হয়, সেটিতেই ‘ইনভেন্টরি ম্যানেজমেন্ট’ করা যায়। এ সফটওয়্যার পণ্য মেয়াদোত্তীর্ণ হওয়ার আগেই জানান দেবে, হয়ে গেলে সতর্ক করবে। এটা যেহেতু অনেক বড় বাজার তাই গ্রাহক এবং ভোক্তার প্রতি প্রতিষ্ঠানগুলোর একটা দায়বদ্ধতা আছে।

এদিকে প্রসাধনীর মতো পণ্য ক্রয়-বিক্রয়ে সচেতনতার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. শেখ আরিফুর রহমান বিপুল বলেন, এ ধরনের পণ্য সরাসরি মানুষের ত্বকে বা শরীরে ব্যবহৃত হয়। মেয়াদোত্তীর্ণ বা ভেজাল পণ্যের ব্যবহার মারাত্মক প্রভাব ফেলতে পারে। যেমন ক্যান্সার এবং অ্যালার্জির মতো রোগও হতে পারে। কাজেই কসমেটিকস পণ্য কেনার ক্ষেত্রে যথাসম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলো কেনা।

পাশাপাশি প্রসাধনী পণ্যের কেনার সময় বিএসটিআইর অনুমোদন, বিদেশি পণ্য হলে আমদানিকারকের স্টিকার এবং মেয়াদের তারিখ দেখার পরামর্শও দেন এ চিকিৎসক।

মেয়াদোত্তীর্ণ বা ভেজাল পণ্যের ব্যবহার মারাত্মক প্রভাব ফেলতে পারে। যেমন ক্যান্সার এবং অ্যালার্জির মতো রোগও হতে পারে। কাজেই কসমেটিকস পণ্য কেনার ক্ষেত্রে যথাসম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলো কেনা

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিনামূল্যে ‘ফেসবুক শপস’ চালু
ই-কমার্স

ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিনামূল্যে ‘ফেসবুক শপস’ চালু

জরুরি সেবায় পাশে থাকবে ই-ক্যাব
ই-কমার্স

ওয়ারীতে লকডাউনে জরুরি পণ্য পৌঁছে দেবে ই-ক্যাব

দারাজে রয়েছে ২৬০০ এর বেশি নারী উদ্যোক্তা
ই-কমার্স

দারাজে রয়েছে ২৬০০ এর বেশি নারী উদ্যোক্তা

দারাজে পাওয়া যাচ্ছে ভিসতা পণ্য
ই-কমার্স

দারাজে পাওয়া যাচ্ছে ভিসতা পণ্য

সেলারদের ২০০ কোটি টাকা দিচ্ছে না ধামাকা
ই-কমার্স

সেলারদের ২০০ কোটি টাকা দিচ্ছে না ধামাকা

বছরে ১০ হাজার ডলার ব্যয় করতে পারবে ই-ক্যাব সদস্যরা
ই-কমার্স

বছরে ১০ হাজার ডলার ব্যয় করতে পারবে ই-ক্যাব সদস্যরা

Load More

ট্রেন্ডিং টপিক

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি
প্রযুক্তি সংবাদ

১১৪ কোটি টাকার এনভিডিয়া জিপিইউ ভর্তি ট্রাকে ডাকাতি

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা
অটোমোবাইল

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা

ব্লুটুথ এইচডিটি প্রযুক্তিতে ডেটা স্থানান্তরের গতি বাড়ানোর ধারণাচিত্র।
প্রযুক্তি পরামর্শ

ব্লুটুথে বড় পরিবর্তন, ডেটা আদান-প্রদানের গতি বাড়ছে প্রায় চার গুণ

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 April 2023

অনলাইনে দেদার মিলছে নকল-ভেজাল প্রসাধনী

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix