Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যাটেলাইট প্রসেসিং হাব তৈরি করছে অ্যামাজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 28 July 2023
স্যাটেলাইট প্রসেসিং হাব তৈরি করছে অ্যামাজন
Share on FacebookShare on Twitter

ফ্লোরিডার নাসা কেনেডি স্পেস সেন্টারে প্রসেসিং ফ্যাসিলিটি স্থাপন করছে অ্যামাজন। এটি স্থাপনে ১২ কোটি ডলার ব্যয় হবে। মূলত কয়েক হাজার কুইপার ইন্টারনেট স্যাটেলাইটের জন্য এটি তৈরি করা হচ্ছে। সম্প্রতি কোম্পানি ও প্রদেশ সরকার সূত্রে এ তথ্য জানা গেছে।

কুইপার প্রজেক্টে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে অ্যামাজন। যার খুবই ছোট একটি অংশ এক লাখ বর্গকিলোমিটারের এ প্রসেসিং হাব। কুইপার প্রজেক্টের মাধ্যমে পৃথিবীর নিম্ন কক্ষপথে ৩ হাজার ১০০ লো আর্থ-অরবিটিং স্যাটেলাইট উৎক্ষেপণ করবে, যা বৈশ্বিকভাবে সব জায়গায় ইন্টারনেট সংযোগ ছড়িয়ে দেবে। বর্তমানে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহে শীর্ষে রয়েছে ইলোন মাস্কের স্পেসএক্স। এর সঙ্গেই মূলত প্রতিযোগিতায় নামবে কুইপার ইন্টারনেট নেটওয়ার্ক।

ফ্লোরিডার ফ্যাসিলিটিতে ৫০ জন কর্মী কাজ করবে এবং মহাশূন্যে যাত্রার আগে অ্যামাজনের কুইপার স্যাটেলাইটের সবশেষ অবস্থান হবে এ ফ্যাসিলিটি। এর আগে ওয়াশিংটনের রেডমন্ডে কুইপার প্রজেক্টের স্যাটেলাইট তৈরি করা হবে। ১০ তলা সমান জায়গা নিয়ে নির্মিত ফ্যাসিলিটিতে স্যাটেলাইটগুলোকে রকেট পেলোডে ফিট করা হবে।

চলতি বছরের জানুয়ারি থেকে সাইটটির নির্মাণকাজ শুরু করে অ্যামাজন। ২০২৪ সাল নাগাদ এটি সম্পন্নের কথা রয়েছে এবং ২০২৫ সালের প্রথমার্ধের মধ্যে প্রথম ব্যাচের স্যাটেলাইট সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কোম্পানিটি। অ্যামাজনের কুইপার প্রডাকশন অপারেশনস বিভাগের ভাইস প্রেসিডেন্ট স্টিভ মেটায়ের এ কথা জানান।

প্রতিবেদন ও সূত্রের তথ্যানুযায়ী, ২০২৪ সালের শুরুতে অ্যামাজনের উৎপাদিত স্যাটেলাইট উন্মোচনের বিষয়ে আশাবাদী। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকদের শর্তানুযায়ী, ২০২৬ সালের মধ্যে নিম্ন কক্ষপথে অর্ধেক স্যাটেলাইট নেটওয়ার্ক চালু করতে হবে অ্যামাজনকে। যার প্রথম পদক্ষেপ এটি। কোম্পানিটি এখন পর্যন্ত ৭৭টি ভারী রকেট উৎক্ষেপণ চুক্তি বাগিয়ে নিতে সক্ষম হয়েছে। সামগ্রিকভাবে যার পরিমাণ কয়েক হাজার কোটি ডলারের কাছাকাছি। যেগুলোর অধিকাংশই বোয়িং-লকহিড ও ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের যৌথ উদ্যোগ এবং জেফ বেজোসের স্পেস কোম্পানি ব্লু অরিজিনের।

চলতি বছরের শেষ নাগাদ মহাশূন্যে নিজেদের কিছু প্রটোটাইপ স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা গ্রহণ করেছে অ্যামাজন। এর ২০২৪ সালে সবচেয়ে বেশি উৎপাদিত স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এছাড়া আগামী বছর থেকে ব্যবসায়িক ও সরকারি গ্রাহকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এর বিস্তারে কাজ শুরু হবে বলেও কোম্পানি সূত্রে জানা গেছে।

ফ্লোরিডায় স্পেস বিজনেস বিস্তারে ও ব্যবসায়ীদের আকর্ষণে কাজ করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা স্পেস ফ্লোরিডা। এর এক মুখপাত্র আনা ফারার জানান, পরিবহনসংক্রান্ত প্রকল্পের অংশ হিসেবে অ্যামাজন অনুদান পাওয়ার যোগ্য। কিন্তু এখন পর্যন্ত সে রকম কোনো কিছুই পায়নি কোম্পানিটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জ্বালানির বদলে পানি দিয়ে চলবে ইয়ামাহা বাইক
অটোমোবাইল

জ্বালানির বদলে পানি দিয়ে চলবে ইয়ামাহা বাইক

স্মার্ট ইলেকট্রিক বাইক আনল হিরো
নির্বাচিত

স্মার্ট ইলেকট্রিক বাইক আনল হিরো

ধামাকাশপিং ডটকমে দুই মাসে এক লাখ পণ্যের ডেলিভারি
ই-কমার্স

ধামাকাশপিং ডটকমে দুই মাসে এক লাখ পণ্যের ডেলিভারি

বিগ ব্যাং ২: ইভ্যালির ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন
ই-কমার্স

বিগ ব্যাং ২: ইভ্যালির ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন

যেকোনো অ্যাঙ্গেল থেকেই এখন স্মার্টফোনে হবে কার্ড রিড
নির্বাচিত

যেকোনো অ্যাঙ্গেল থেকেই এখন স্মার্টফোনে হবে কার্ড রিড

দারাজ আয়োজন করছে বাংলাদেশ বনাম পাকিস্তান লুডু টুর্নামেন্ট
ই-কমার্স

দারাজ আয়োজন করছে বাংলাদেশ বনাম পাকিস্তান লুডু টুর্নামেন্ট

Load More

ট্রেন্ডিং টপিক

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?
প্রযুক্তি সংবাদ

ম্যাকবুক প্রোতে টাচস্ক্রিন: সুবিধা নাকি ভোগান্তি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 July 2023

স্যাটেলাইট প্রসেসিং হাব তৈরি করছে অ্যামাজন

Techzoom.TV |
TechzoomTV