Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি বন্ধ করল ইন্দোনেশিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 September 2023
ফেসবুকে পণ্য বিক্রি: বন্ধ হচ্ছে লাইভের একটি ফিচার, আতঙ্কিত না হওয়ার পরামর্শ
Share on FacebookShare on Twitter

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি বন্ধের আইন পাস করেছে। দেশটিতে ডিজিটাল প্লাটফর্মে বিক্রি বেড়ে যাওয়ায় সাধারণ ব্যবসায়ী ও বিপণিবিতানগুলো হুমকির মধ্যে পড়েছে বলে মনে করা হচ্ছে। এ পরিস্থিতিতে অফলাইনের বাজার রক্ষার কৌশল হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রি বেড়ে যাওয়ার কারণে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছিলেন ইন্দোনেশিয়া সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা। দেশটির বাণিজ্যমন্ত্রী যুলকিফলি হাসান বলেন, ‘‌ই-কমার্স আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক করে ফেলা যাবে না। দুটি একেবারেই ভিন্ন। প্রতিটি সরকারই দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের সুরক্ষা চায়।’

আগামী এক সপ্তাহের মধ্যে পাস হওয়া আইনটি কার্যকর হবে। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রেতারা সরাসরি ব্যবসা করতে পারবেন না, তবে পণ্যের প্রচারণা চালাতে পারবেন। মন্ত্রী বলেন, ‘‌সামাজিক যোগাযোগমাধ্যম টেলিভিশনের ভূমিকা পালন করতে পারে। মানুষ টেলিভিশনে বিজ্ঞাপন দেখতে পারে, কিন্তু সেখান থেকে পণ্য কিনতে পারে না।’

এ প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী জেরি সামবুয়াগা বলেছিলেন, ‘‌সামাজিক যোগাযোগমাধ্যম ও সামাজিক ব্যবসাকে এক করে ফেলা যাবে না। বিদ্যমান বাণিজ্য নীতিমালা পর্যবেক্ষণের অধীনে রয়েছে। শিগগিরই নতুন আইনের মাধ্যমে এটা নিষিদ্ধ করা হবে।’

ইন্দোনেশিয়ার জনসংখ্যা ২৭ কোটি, যার মধ্যে ১২ কোটি ৫০ লাখই টিকটক ব্যবহার করে। টিকটকের জন্য যুক্তরাষ্ট্রের পরই সবচেয়ে বড় বাজার দেশটি। গত বছরে সেখানে পাঁচ হাজার ২০০ কোটি ডলারের ই-কমার্স লেনদেন হয়েছে। দেশটির ই-কমার্স খাত ২০২৫ সালের মধ্যে নয় হাজার ৫০০ কোটি ডলারে দাঁড়াবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

আইন পাসের পর প্রতিক্রিয়ায় টিকটক জানিয়েছে, ‘‌আমরা স্থানীয় আইন ও নীতিমালার প্রতি সম্মান করি। আগামী দিনগুলোতে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি হবে বলেই আশা করছি।’

তবে ফেসবুক ও ইনস্টাগ্রামের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইওএস ১৩-এ কিবোর্ডও বদলাচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইওএস ১৩-এ কিবোর্ডও বদলাচ্ছে অ্যাপল

বিশ্বের সবচেয়ে পাতলা লেন্সের উদ্ভাবক বাংলাদেশি এক বিজ্ঞানী
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে পাতলা লেন্সের উদ্ভাবক বাংলাদেশি এক বিজ্ঞানী

স্মার্টফোন থেকে তথ্য চুরি করছে ৬০ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

নকল অ্যাপ চেনার উপায়

ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক সফল উন্নয়ন দর্শন
নির্বাচিত

শেখ রাসেল শিশু-কিশোরদের কাছে অনুপ্রেরণার এক নাম

বসুন্ধরা শপ খুললো পিকাবু
ই-কমার্স

বসুন্ধরা শপ খুললো পিকাবু

এপ্রিলে আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি ক্রোমবুক
নির্বাচিত

এপ্রিলে আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি ক্রোমবুক

Load More

ট্রেন্ডিং টপিক

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

এআই ডেস্কটপ আনল এমএসআই
প্রযুক্তি বাজার

এআই ডেস্কটপ আনল এমএসআই

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 September 2023

সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি বন্ধ করল ইন্দোনেশিয়া

Techzoom.TV |
TechzoomTV