Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩৪ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো ই-ক্যাব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 10 November 2023
৩৪ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো ই-ক্যাব
Share on FacebookShare on Twitter

ই-কমার্স এবং ইকমার্স খাত সংশ্লিষ্ট ৩৪টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই ক্যাব)।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর কাছে “ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ইকমা) -” তুলে দেয় সংগঠনটি। ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি , ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ই-ক্যাবের উপদেষ্টা কমিটির সদস্য নাহিম রাজ্জাক বক্তৃতা করেন।

দ্বিতীয়বারের মতো দেওয়া এ সম্মাননায় বেস্ট ই-কমার্স মার্কেট-প্লেস হয়েছে দারাজ এবং বেস্ট ক্লাসিফায়েড ই-কমার্স প্ল্যাটফর্ম বিক্রয় ডটকম। এছাড়া বেস্ট ই-কমার্স এনাবলার (প্ল্যাটফর্ম) হয়েছে উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই), বেস্ট ই-কমার্স এনাবলার (বিপিও) স্কাই টেক এবং ইনোভেটর অব দ্য ইয়ার ফর ই-কমার্স হয়েছে উপায়।

বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো – বেস্ট টেক সলিউশন প্রোভাইডার – ব্রেইন স্টেশন২৩, বেস্ট ই-কমার্স এনাবলার (বিপিও) – স্কাই টেক, ইনোভেটর অফ দ্যা ইয়ার ফর ই-কমার্স – উপায়, বেস্ট ট্রাভেল টেক প্ল্যাটফর্ম – শেয়ারট্রিপ, বেস্ট সার্ভিস প্ল্যাটফর্ম – সেবা এক্স ওয়াই জেড, বেস্ট এড টেক প্ল্যাটফর্ম – টেন মিনিটস স্কুল, বেস্ট সেক্টরিয়াল ইকমার্স – (ইলেকট্রনিক্স) পিকাবু, বেস্ট সেক্টরিয়াল ইকমার্স (বিটুবি) – শপ আপ, বেস্ট সেক্টরিয়াল ইকমার্স (বুকস) – রকমারি ডট কম, বেস্ট মার্কেটপ্লেস সেলার – বাটা, বেস্ট এফ কমার্স সেলার – রিবানা অরগ্যানিক, বেস্ট লজিস্টিক নেটওয়ার্ক ফর ই-কমার্স – পাঠাও, ইমার্জিং লজিস্টিকস নেটওয়ার্ক ফর ই-কমার্স – স্টেডফাস্ত, বেস্ট লজিস্টিকস সলিউশন প্রোভাইডার – ডিজিবক্স, বেস্ট রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম – উবার, বেস্ট এগ্রোটেক প্ল্যাটফর্ম – ফসল, বেস্ট হেলথ টেক প্ল্যাটফর্ম – আরোগ্য, বেস্ট ফ্যাশন অ্যান্ড বিউটি ইকমার্স – সাজগোজ, বেস্ট প্ল্যাটফর্ম ফর গ্রসারি অ্যান্ড ডেইলি নিডস – চালডাল, বেস্ট এমএফএস ফর ইকমার্স – বিকাশ, বেস্ট পেমেন্ট গেটওয়ে ফর ইকমার্স মাস্টারকার্ড, বেস্ট পেমেন্ট গেটওয়ে ফর ইকমার্স (একয়ার ব্যাংক) ইস্টার্ন ব্যাংক, বেস্ট ব্যাংকিং সলিউশন ফর ইকমার্স – সিটি ব্যাংক, বেস্ট ব্যাংকিং সলিউশন ফর এসএমই – ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বেস্ট পেমেন্ট সলিউশন প্রোভাইডার ফর ইকমার্স – নগদ, বেস্ট রিজিওনাল ইকমার্স – লাল সবুজ, বেস্ট ব্র্যান্ড এক্সিলেন্স (ইলেকট্রনিক্স) – ওয়ালটন, বেস্ট ব্র্যান্ড এক্সিলেন্স (হোম এপ্লায়েন্স) – সিঙ্গার, বেস্ট ব্র্যান্ড এক্সিলেন্স (ফ্যাশন) – আরং, বেস্ট ক্রস বর্ডার প্ল্যাটফর্ম – একশপ, বেস্ট ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম – ফুডপ্যান্ডা, ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী বলেন, খুবই অল্প সময়ে ই ক্যাব বাংলাদেশে গুরুত্বপূর্ণ খাত হিসেবে নিজের তৈরি করেছে। আলিবাবা ডট কমের মতো প্রতিষ্ঠান বিশ্বে বৃহৎ পরিসরে ব্যবসা করছে। আমরাও তেমন কাজ করতে পারি। এজন্য সরকারের পক্ষ থেকে যেসব সাহায্য দরকার, আমরা সেগুলো করবো। ইকমার্স এর মাধ্যমে আমাদের দেশের নারীরা নিজেদের স্বাবলম্বী করছেন। যদিও নারীদের একটা প্রতিষ্ঠান গঠন করে ব্যবসা করা অনেক সময় কঠিন হতে পারে। এজন্য আইন পরিবর্তনের প্রয়োজন হলে সে বিষয়টিও ভেবে দেখা উচিৎ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দেশের বিভিন্ন প্রয়োজনে ই-ক্যাবকে আমরা পাশে পেয়েছি। একবার পেঁয়াজের দাম বাড়ল, আমরা টিসিবির পেঁয়াজ ই-ক্যাবের মাধ্যমে অনলাইনে দিলাম। কোরবানির পশু অনলাইনে বিক্রি শুরু করলাম। তবে এই পথে আমাদের আরও দূর যেতে হবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাণিজ্য সংগঠন হিসেবে ই-ক্যাবের নিবন্ধন পাওয়াটা খুব কঠিন ছিল। ই-ক্যাব একটা বীজ বপন করেছে। এখন এই বীজ থেকে চারাগাছ হবে, আর চারাগাছ থেকে বিশাল বৃক্ষ হবে। আমরা আশা করি এই ডিজিটাল বানিজ্যের আরও প্রসার হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের ই-কমার্স খাত গড়ে ওঠার পেছনে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রত্যক্ষ অবদান রয়েছে। ইন্টারনেট, পেমেন্ট সলিউশন, লজিস্টিকস এবং ভরসা এই চারটি জিনিস অত্যাবশকীয় বিষয়। ইন্টারনেট জনগণের মাঝে সহজলভ্য এবং ব্যবহারে সচেতনতা বৃদ্ধিতে জোর দিয়েছিলেন তিনি। যে কারণেই আজ দেশে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী। একইভাবে তিনি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এবং লজিস্টিকস এর জন্য কাজ করেছেন। এখন আমাদের দেশে ই-কমার্স আইন করা দরকার মনে করি যেন ভোক্তারা প্রতারিত না হয়। আমরা ১০ হাজার স্মার্ট নারী উদ্যোক্তা তৈরি করবো যাদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং সফলভাবে প্রশিক্ষণ নেওয়া নারী উদ্যোক্তারা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ল্যাপটপ পাবেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সই-ক্যাবউইউইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টউবারএকশপদারাজনগদপাঠাওপিকাবুফুডপ্যান্ডাশপ আপশেয়ারট্রিপসাজগোজসিঙ্গারসিটি ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের আইসিটি খাতে সম্ভাবনা ‘দেখছে’ ইইউ
নির্বাচিত

দেশের আইসিটি খাতে সম্ভাবনা ‘দেখছে’ ইইউ

নতুন স্মার্টওয়াচ চিপ উন্মুক্ত করল স্যামসাং
নির্বাচিত

নতুন স্মার্টওয়াচ চিপ উন্মুক্ত করল স্যামসাং

২০১৯ সালের সেরা ১০ মিউজিক ভিডিও
নির্বাচিত

২০১৯ সালের সেরা ১০ মিউজিক ভিডিও

আভিজাত্য এবং রুচিশীলতায় জামদানি
ই-কমার্স

আভিজাত্য এবং রুচিশীলতায় জামদানি

আইফোন ১২-এ উন্নত ক্যামেরা লেন্স: কুয়ো
নির্বাচিত

আইফোন ১২-এ উন্নত ক্যামেরা লেন্স: কুয়ো

ডিপফেক ভিডিও শনাক্তের উপায়
নির্বাচিত

ডিপফেক ভিডিও শনাক্তের উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 November 2023

৩৪ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো ই-ক্যাব

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix