Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্থানীয় ব্যবসা এবং কমিউনিটি সংযুক্ত করে দারাজ ১১.১১ ই-কমার্সকে পৌঁছে দিচ্ছে সবার কাছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 26 November 2023
স্থানীয় ব্যবসা এবং কমিউনিটি সংযুক্ত করে দারাজ ১১.১১ ই-কমার্সকে পৌঁছে দিচ্ছে সবার কাছে
Share on FacebookShare on Twitter

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ই-কমার্স প্লাটফর্ম দারাজ সফলভাবে তাদের বহুল প্রতীক্ষিত সেল ১১.১১ শেষ করেছে। বছরের সবচেয়ে বড় এই সেল এর মাধ্যমে দারাজ এবার ২ কোটির বেশি গ্রাহককে সেবা প্রদানে সক্ষম হয়েছে।

এ বছর দারাজের লক্ষ্য ছিল সবচেয়ে বড় সেল উৎসবের মাধ্যমে সকলের কাছে ই-কমার্সের সুযোগ সুবিধাগুলো পৌঁছে দেয়া। এ উদ্দেশ্য সাধনে তারা ১১.১১-তে অফার করেছে সেরা দাম এবং বৈচিত্র্যময় পণ্য সামগ্রী। সবচেয়ে বেশি বিক্রিত পণ্যের মধ্যে লবণ ও গুড়া দুধের মত নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল অন্যতম। এর মাধ্যমে ক্রেতারা অনেক সঞ্চয় করতে সক্ষম হয়েছেন, যা লোকাল কমিউনিটির জীবনমান উন্নত করার যে প্রতিশ্রুতি দারাজ নিয়েছিল তা নিশ্চিত করে।

দারাজ বিক্রেতাদের অনলাইন ব্যবসা প্রসারিত করার প্রতিশ্রুতি রক্ষার্থে ৩০,০০০-এর অধিক ব্র্যান্ড এবং বিক্রেতাদের ১১.১১ সেলে বিক্রয়ের সুবিধা করে দিয়েছে। এ জন্য অনবোর্ডিং ওয়ার্কশপ অফার করা থেকে শুরু করে বিক্রেতাদের ব্যবসার খরচ কমানোর লক্ষ্যে নতুন কো-ফান্ডেড প্রোগ্রাম চালু করা পর্যন্ত বিভিন্ন পদক্ষেপ নেয় দারাজ। ফলস্বরুপ এবার দারাজে নন-ক্যাম্পেইন দিনের তুলনায় ১০০% এর অধিক বিক্রেতা ১১.১১ এর প্রথম ২৪ ঘন্টায় কমপক্ষে ১,৫০০ টাকার বিক্রয় করতে সক্ষম হয়েছেন।

এছাড়াও দারাজ কন্টেন্ট ক্রিয়েটরদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের পাশাপাশি আয় করার সুযোগ বাড়িয়ে দিয়েছে। এবছরের ১১.১১-তে কন্টেন্ট ক্রিয়েটরগণ বিগত বছরের তুলনায় ৪০০% পর্যন্ত তাদের আয় বৃদ্ধি করতে পেরেছেন।

দারাজের এবছরের আরও একটি উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত অঞ্চলগুলোতে ই-কমার্সের সহজলভ্যতা নিশ্চিত করা। পুরো দেশব্যাপী বছরের সবচেয়ে বড় সেলের আনন্দ ছড়িয়ে দিতে দারাজ তাদের ডেলিভারি নেটওয়ার্ক আরও প্রসারিত করে, যার ফলস্বরূপ এবছর ঢাকার বাইরের বিক্রেতাদের মাঝে ৬০০% প্রবৃদ্ধি লক্ষ্য করা যায়। লজিস্টিক পার্টনারদের সহায়তায় দারাজ ২,৫০০-এরও বেশী রাইডার নিয়োগ করেছে যারা আরও বেশী বিক্রেতা এবং ক্রেতাদের মাঝে সংযোগ স্থাপন করছে। এবারের সবচেয়ে দূরের প্যাকেজটি চট্টগ্রাম থেকে তেঁতুলিয়া ডেলিভারির জন্য তারা ৫৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

চ্যালেঞ্জিং এ সময়ে দারাজ প্লাটফর্মের গুরুত্বকে অনুধাবন করে দারাজের প্রধান নির্বাহী কর্মকর্তা বিয়ারকে মিকেলসেন বলেন, “অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির এ সময়ে, ব্যবসার প্রভাবের মাধ্যমে সমাজকে উন্নত করার আমাদের যে প্রতিশ্রুতি তা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এ বছর আমরা ক্রেতাদের জন্য অনলাইন কেনাকাটা আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং ফলপ্রসূ করার পাশাপাশি বিক্রেতাদের বিক্রয় সর্বাধিক করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করেছি। আমরা আমাদের ক্রেতা, বিক্রেতা, ব্র্যান্ড, ক্রিয়েটর, পার্টনার এবং দারাজের অসাধারণ টিমের প্রতি কৃতজ্ঞ যাদের সহায়তা ছাড়া দারাজ ১১.১১-এর বিপুল সফলতা সম্ভব হত না।”

সতর্কতা: দারাজ এর নামে দাবি করা ফেইক সোশ্যাল মিডিয়া পেইজ এবং ওয়েবসাইট থেকে সতর্ক থাকুন। শুধুমাত্র দারাজের নীল টিক চিহ্নযুক্ত ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ভিজিটের মাধ্যমে দারাজের সকল ছাড় ও সেরা অফার সম্পর্কে আপডেটেড থাকুন এবং সুরক্ষিতভাবে লেনদেন করতে শুধুমাত্র দারাজ ওয়েবসাইট (www.daraz.com.bd) এবং দারাজ অ্যাপের মাধ্যমে কেনাকাটা করুন। আসছে দারাজের গ্র্যান্ড ইয়ার-এন্ড ক্যাম্পেইন ১২.১২, যেখানে থাকবে আকর্ষণীয় সব ডিলস্‌। তাই এই সুযোগ হাতছাড়া না করতে, স্মার্ট এবং সুরক্ষিত উপায়ে সবই কিনুন দারাজ-এ। যেকোনো তথ্যের প্রয়োজনে যোগাযোগ করুন দারাজের লাইভ চ্যাট অপশন অথবা কল করুন ১৬৪৯২ নম্বরে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন মার্কেটপ্লেস দারাজই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশদারাজদারাজ ১১.১১ ক্যাম্পেইন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিল গেটসই বানিয়েছেন করোনাভাইরাস!
নির্বাচিত

বিল গেটসই বানিয়েছেন করোনাভাইরাস!

আসছে স্ন্যাপড্রাগনের ২ ন্যানোমিটারের ফ্ল্যাগশিপ চিপসেট
নির্বাচিত

আসছে স্ন্যাপড্রাগনের ২ ন্যানোমিটারের ফ্ল্যাগশিপ চিপসেট

সিম্ফনি জেড৫০ রিভিউ: গরীবের আইফোন
নির্বাচিত

সিম্ফনি জেড৫০ রিভিউ: গরীবের আইফোন

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

ডিসেম্বরেই ফাইভ-জি যুগে বাংলাদেশ
টেলিকম

ডিসেম্বরেই ফাইভ-জি যুগে বাংলাদেশ

চলতি মাসেই আসছে হুয়াওয়ের ৫জি স্মার্টফোন
নির্বাচিত

চলতি মাসেই আসছে হুয়াওয়ের ৫জি স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি
নির্বাচিত

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

জন টার্নাসের নেতৃত্বে অ্যাপলের সাংগঠনিক পরিবর্তন ও নতুন পণ্য কৌশ
প্রযুক্তি সংবাদ

জন টার্নাসের নেতৃত্বে বদলাচ্ছে অ্যাপল, কমছে ব্যবস্থাপনার স্তর

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো
প্রযুক্তি বাজার

১১,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১০,০০০ নিটস ব্রাইটনেস নিয়ে অনার এক্স৯ই প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

প্রতি বছর কি সত্যিই নতুন স্মার্টফোন কেনার প্রয়োজন?
নির্বাচিত

২০৩০ সালের মধ্যে কমতে পারে ২৩ কোটি বাজেট স্মার্টফোন

বিশ্ববাজারে কম দামের স্মার্টফোনের সরবরাহ আগামী কয়েক বছরে...

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল

চলতি বছর ৬০ লাখ ফোল্ডেবল আইফোন বিক্রি করবে অ্যাপল

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

টেলিটক

৫০ টাকায় টেলিটকের সব প্যাকেজের সিম

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 November 2023

স্থানীয় ব্যবসা এবং কমিউনিটি সংযুক্ত করে দারাজ ১১.১১ ই-কমার্সকে পৌঁছে দিচ্ছে সবার কাছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix