Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাকায় উদ্যোক্তা দক্ষতা প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১ জানুয়ারি ২০২৪
ঢাকায় উদ্যোক্তা দক্ষতা প্রশিক্ষণ কর্মশালা
Share on FacebookShare on Twitter

দিনব্যাপী উদ্যোক্তা ও দক্ষতাবিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে উদ্যোক্তা প্রশিক্ষণের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশান’ (এনবিএমইজিএফ)। ৩০ ডিসেম্বর শনিবার রাজধানীর ইএমকে সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন সারা দেশের ৬৪ জেলা থেকে বাছাই করা ১০০ জন উদ্যোক্তা।

প্রশিক্ষক হিসাবে ছিলেন, এনবিএমইজিএফের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, প্রফেসর এসএম আরিফুজ্জামান, ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ মো. ইরফানুজ্জামান মজুমদার।

দিনব্যাপী এ কর্মশালায় উদ্যোক্তারা সেলস, ডিজিটাল মার্কেটিং, ইমোশনাল ইন্টেলিজেন্স, লিডারশিপ এবং এন্টারপ্রেনারশিপ এ পাঁচটি বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।

প্রশিক্ষণ শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ইকোনমিক ইউনিট চিফ, জোসেফ গিবলিন।

তিনি বলেন, উদ্ভাবন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আক্ষরিক অর্থে সাহায্য করতে পারে। উদ্যোক্তাদের কল্যাণে, সর্বোত্তম মূল্যে সেরা পণ্যগুলো পায় মুক্ত বাজারে বসবাসকারীরা। উদ্ভাবনের শক্তি নতুন উদ্যোগ। আমি উদ্যোক্তাকে উদ্ভাবনের ব্যবসায়িক দিক বলে মনে করি। উদ্ভাবন এবং সমৃদ্ধির মধ্যে একটি নির্ভরযোগ্য যোগসূত্র তৈরি হলে যে কোনো দেশের অর্থনীতির জন্য উদ্যোক্তা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু দেশে নয় বৈশ্বিক উন্নয়নে কাজ করেন উদ্ভাবকরা।

তিনি আরও বলেন, এ কক্ষে এবং সারা বাংলাদেশের সব উদ্যোক্তাদের বৈশ্বিক অংশীদার, বাজার বৃদ্ধি এবং যে কোনো সুযোগ তৈরিতে মার্কিন দূতাবাস সহযোগিতা করবে। আমরা বিনিয়োগ এবং প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততা জোরদার করতে কাজ করি যা স্থানীয় উদ্ভাবন এবং নেতৃত্বকে সমর্থন করে।

এনবিএমইজিএফের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ বলেন, মূলত আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে বিনামূল্যে প্রশিক্ষণ পাওয়া উদ্যোক্তাদের নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্যই এ আয়োজন। প্রতি বছর এ ধরনের ৯টা প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করব। এবারের মতো প্রতি ট্রেনিং-এ ৬৪ জেলা থেকে ১০০ জনকে সুযোগ দেওয়া হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অ্যামাজনের না
ই-কমার্স

করোনাভাইরাস: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অ্যামাজনের না

দারাজ ১১.১১: বছরের সবচেয়ে বড় সেলের সাথে ফিরছে ‘দ্য রিয়েল বস’
ই-কমার্স

দারাজ ১১.১১: বছরের সবচেয়ে বড় সেলের সাথে ফিরছে ‘দ্য রিয়েল বস’

দেশীয় নারী উদ্যোক্তার তৈরি পোশাক পড়ে আলোচনায় প্রতিমন্ত্রী পলক
ই-কমার্স

দেশীয় নারী উদ্যোক্তার তৈরি পোশাক পড়ে আলোচনায় প্রতিমন্ত্রী পলক

ইভ্যালিতে যুক্ত হলো এশিয়ান ইম্পোর্টস
ই-কমার্স

ইভ্যালিতে যুক্ত হলো এশিয়ান ইম্পোর্টস

১২০ কোটি ডলারে জুক্স কিনছে অ্যামাজন
ই-কমার্স

চীনা তিন ব্র্যান্ডকে নিষিদ্ধ করেছে অ্যামাজন

ই-কমার্স: ইভ্যালি দিয়ে শুরু আলেশায় শেষ
ই-কমার্স

১৩ ই-কমার্সের গ্রাহককে ৩০৩ কোটি টাকা ফেরত

Load More

ট্রেন্ডিং টপিক

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা
নির্বাচিত

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!
প্রযুক্তি পরামর্শ

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
টেলিকম

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি এবং ফিচারের কথা...

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষকদের বদলি সফটওয়্যার উন্মুক্ত, দেখুন এখানে

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix