Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-কমার্সে লেনদেন বেড়েছে ৪৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 2 January 2024
২৫ ই-কমার্স ৪ মাসে হাতিয়ে নিয়েছে ৬০৫০ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

ই-কমার্সে প্রতারিতদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি খাতটির স্থিতিশীলতা ফেরাতে সরকারের বিভিন্ন উদ্যোগে ফের আস্থা ফিরে পাচ্ছে গ্রাহক। এ কারণে বাড়ছে লেনদেনও। এক বছরের ব্যবধানে ই-কমার্সে লেনদেন বেড়েছে ৪৫০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

এর আগে ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, দালাল প্লাসসহ বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার কারণে এই সেবার প্রতি গ্রাহকের আস্থা প্রায় উঠে গিয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে ই-কমার্সে লেনদেন হয়েছে ১ হাজার ৫৮৫ কোটি টাকা, যা ২০২২ সালের একই সময়ে ছিল ১ হাজার ১৩৫ কোটি টাকা। সেই হিসাবে বছরের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৫০ কোটি টাকা। আর সেপ্টেম্বরের তুলনায় লেনদেন বেড়েছে ১৩৭ কোটি টাকা। ওই মাসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪৮ কোটি টাকা।

মুন্সিব্জি ডটকমের হাত ধরে ২০০০ সালে দেশে ই-কমার্সের যাত্রা শুরু। ২০০৯ সাল থেকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা শহর থেকে গ্রামে বিস্তৃত হলে ই-কমার্সের সম্প্রসারণ হয়। এ সময় সেলবাজার ডটকম, এখানেই ডটকমসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান দেশে অনলাইন কেনাবেচায় যুক্ত হয়। কিন্তু ইন্টারনেটের গতি কম থাকাসহ নানা কারণে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। ২০১২ সালে বিক্রয় ডটকম ও ২০১৪ সালে দারাজের মতো প্রতিষ্ঠান যাত্রা শুরু করে। এসব প্রতিষ্ঠানের হাত ধরেই দেশে ই-কমার্স ব্যবসার সম্প্রসারণ ঘটে।

২০২০ সালে করোনাকালে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া একদম বন্ধ করে দিয়েছিল। আর তখনই ই-কমার্সের ব্যবসার পালে হাওয়া লাগে। তখন মানুষ এক রকম বাধ্য হয়েই ই-কমার্সে ঝুঁকে পড়ে। এতে দ্রুতই খাতটির জনপ্রিয়তা বাড়তে থাকে। এ সময় ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং ও দালাল প্লাসের মতো প্রতিষ্ঠানগুলো অস্বাভাবিক ছাড়ে পণ্য বিক্রি শুরু করে। এতে প্রতিষ্ঠানগুলোর কেনাকাটা বাড়ে কয়েক গুণ। প্রথম দিকে তারা প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহককে অনেক কম দামে পণ্য দিলেও এক সময় প্রতারণা শুরু করে। বেশি ক্রয়াদেশ নিয়ে পণ্য সরবরাহে ব্যর্থ হয় প্রতিষ্ঠানগুলো। আর আস্থা হারাতে থাকে প্রতিষ্ঠানগুলো। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার হস্তক্ষেপ করে। গ্রেপ্তার হতে থাকেন প্রতিষ্ঠানগুলোর কর্তাব্যক্তিরা। আর জনপ্রিয়তা হারায় ই-কমার্স খাত।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালের জুনে ই-কমার্সে লেনদেন বেড়ে রেকর্ড ১ হাজার ২৭৭ কোটি টাকা হয়েছিল। কিন্তু প্রতারণার প্রভাবে এক মাসের ব্যবধানে তা কমে দাঁড়ায় ৭৪২ কোটি টাকায়। এরপর প্রতি মাসেই কমেছে লেনদেন। তবে ডিজিটাল কমার্স আইন ২০২১ প্রণয়নের পর ২০২২ সালের এপ্রিলে আবার হাজার কোটির মাইলফলক স্পর্শ করে এই খাতে বেচাকেনা। এরপর থেকে হাজার কোটির ঘরেই আছে এই লেনদেন। অর্থাৎ ধীরে ধীরে প্রতারণার প্রভাব কমে এ খাতের আবার গ্রাহকের আস্থা ফিরছে।

খাত-সংশ্লিষ্টরা বলছেন, ই-কমার্সে সরকারের বিশেষ নজরের কারণে প্রতারণা অনেকটাই কমে এসেছে। এ ছাড়া ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করা অর্থ নিজস্ব সেটেলমেন্ট হিসেবে নেওয়াসহ নানা নীতির কারণে এই খাতে আস্থা ফিরছে মানুষের। গ্রাহকদের আগ্রহ বাড়তে থাকলে এই খাত আরও বড় হবে বলেও ধারণা তাদের।

সম্প্রতি বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি এই ই-কমার্স খাত নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। সিপিডি বলেছে, আগামী চার বছরে ই-কমার্সের বাজার আরও প্রায় ৪০০ কোটি ডলার বাড়বে। বর্তমান বাজারদরে এর পরিমাণ প্রায় ৪১ হাজার কোটি টাকা। ২০২২ সাল শেষে ই-কমার্সের বাজারের আকার ছিল ৬৬০ কোটি ডলার। ২০২৬ সাল নাগাদ তা বেড়ে দাঁড়াতে পারে ১ হাজার ৫০ কোটি ডলারে। বর্তমান বাজারদরে এর পরিমাণ ১ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি।

২০২১ সালে ই-কমার্স খাতে ব্যাপক অনিয়মের তথ্য বেরিয়ে এলে এই খাতে গ্রাহকদের আস্থাহীনতা তৈরি হয়। অনেক ই-কমার্স প্রতিষ্ঠান অগ্রিম টাকা নিয়ে দীর্ঘদিনে পণ্য বা সেবা সরবরাহ করছিল না। এ নিয়ে নানা বিতর্কের মুখে ওই বছরের জুনে বাণিজ্য মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারি করে। ওই নির্দেশনার আলোকে একটি প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছিল, পরিশোধ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ই-কমার্স প্রতিষ্ঠানের গ্রাহকের কাছ থেকে সংগৃহীত অর্থ নিজস্ব সেটেলমেন্ট হিসেবে ধারণ করবে। ই-কমার্স প্রতিষ্ঠান পণ্য সরবরাহের পর দাম পাবে। লেনদেন নিষ্পত্তিতে মধ্যস্থতাকারী হিসেবে ব্যাংক, এমএফএস বা ই-ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠান কাজ করতে পারবে। তবে অনেক প্রতিষ্ঠান এখনো এসব নির্দেশনা মানছে না বলে অভিযোগ রয়েছে।

ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত গ্রাহকরা নিজেদের পাওনা টাকা ফেরত পাচ্ছেন। তবে ফেরত পাওয়ার প্রক্রিয়া একটু ধীরগতির। ২৭ ই-কমার্স প্রতিষ্ঠানের কাছে গ্রাহকরা পান ৫২৫ কোটি টাকা। এর অর্ধেকের বেশি পাওনা আদায় করতে পারলেও এখনো অনেকে টাকা ফেরত পাননি।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ই-কমার্সই-কমার্সে ফিরছে আস্থা

এই বিভাগ থেকে আরও পড়ুন

শীঘ্রই নতুন পিক্সেল আনতে পারে গুগল
নির্বাচিত

শীঘ্রই নতুন পিক্সেল আনতে পারে গুগল

যতোসব টিকটক কেলেঙ্কারী !
নির্বাচিত

ডাউনলোডে ফেসবুককে ছাড়িয়েছে টিকটক

রিয়েলমি সি২১ ওয়াই বনাম রেডমি ৯ পাওয়ারঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

রিয়েলমি সি২১ ওয়াই বনাম রেডমি ৯ পাওয়ারঃ কোনটি সেরা ফোন দেখে নিন

দেশের প্রথম ডিজিটাল গ্রাম তুলাতুলী
নির্বাচিত

দেশের প্রথম ডিজিটাল গ্রাম তুলাতুলী

এবার ছয় ক্যামেরার স্মার্টফোন!
নির্বাচিত

এবার ছয় ক্যামেরার স্মার্টফোন!

স্ন্যাপড্রাগন সামিটে উন্মোচন করা হবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
নির্বাচিত

স্ন্যাপড্রাগন সামিটে উন্মোচন করা হবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩

Load More

ট্রেন্ডিং টপিক

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 January 2024

ই-কমার্সে লেনদেন বেড়েছে ৪৫০ কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix