Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে দারাজ ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 January 2024
দেশে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে দারাজ ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যাল
Share on FacebookShare on Twitter

অনলাইন কেনাকাটায় ক্রেতাদের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দিতে প্রথম বারের মত ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যাল শুরু করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ। এ উৎসব শুরু হবে ২৫ জানুয়ারি থেকে, চলবে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত। দেশ জুড়ে অবিরাম এই ফ্রি ডেলিভারি নিশ্চিত করার জন্য দারাজ অবকাঠামোগত উন্নয়ন এবং সম্পূর্ণ আধুনিক পদ্ধতি অবলম্বন করেছে।

দারাজ ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যালে ক্রেতারা আরও পাচ্ছেন ৭০% পর্যন্ত ছাড়সহ আকর্ষণীয় সব অফার। ৩টি পণ্যের বান্ডেল পাচ্ছেন মাত্র ৪৯৯ টাকা থেকে, হট ডীলস-এ ৭০% পর্যন্ত ছাড়, মেগা ডীলস-এ ৬০% পর্যন্ত ছাড়, ব্র্যান্ড ওয়ারেন্টি এবং ১০,০০০ টাকা পর্যন্ত ভাউচার। এসকল আকর্ষণীয় অফারসমূহের সাথে থাকছে ফ্রি ডেলিভারি যা ক্রেতাদেরকে সর্বোচ্চ সঞ্চয়ের সুযোগ করে দিবে।

দারাজ ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যালের মূল উদ্দেশ্য হল ক্রেতাদের নির্ধারিত ঠিকানায় সহজেই পণ্য পৌঁছানোর ব্যবস্থা করা যেখানে তাদেরকে কোন ডেলিভারি খরচের চিন্তা করতে হবে না, পাশাপাশি পণ্য সংগ্রহ করার জন্য অতিরিক্ত ভাড়াও গুনতে হবে না। এছাড়াও দৈনন্দিন চাহিদাগুলো সর্বোত্তম মূল্যে পূরণ করার সুযোগ করে দেয়া এই ক্যাম্পেইনের অন্যতম লক্ষ্য। দেশের যে কোনও প্রান্ত থেকেই ক্রেতারা উপভোগ করতে পারবেন এই আকর্ষণীয় অফার। উল্লেখ্য গত ১২ বছরের সর্বোচ্চ মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায় ২০২৩ সালে যা অক্টোবর মাসে ৯.৯৩%-এ এসে ঠেকেছিল। এছাড়াও ব্যবসায়িক নীতি নির্ধারণে নানান পরিবর্তনের কারণে জ্বালানির মূল্য, ট্যাক্স এমনকি বিভিন্ন সার্ভিস ফি-ও বৃদ্ধি পায়। প্রতিফলনস্বরূপ দেশের বিভিন্ন ব্যবসাক্ষেত্রে ডেলিভারি ফি-ও বৃদ্ধি পায়, যার কারণে অনলাইন কেনাকাটার খরচও বেড়ে যায়। তবে দারাজ ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যাল ক্রেতাদের সর্বাধিক সঞ্চয়ের সুযোগ করে দিচ্ছে যার মাধ্যমে তারা ঘরে বসেই তাদের দৈনন্দিন চাহিদাগুলো পূরণ করতে পারবেন কোনও ডেলিভারি ফি ছাড়া। এর মাধ্যমে দেশব্যাপী দারাজ সুবিধাবঞ্চিত মানুষগুলোর কাছেও পৌঁছাতে চায়। বিশেষ করে ঢাকার বাইরে (চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ইত্যাদি) যেসকল ক্রেতারা অবস্থান করেন তাদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য আরও সহজলভ্য করে তোলাই এই ফেস্টিভ্যালের আরেকটি অন্যতম উদ্দেশ্য। এখানে উল্লেখ্য যে ডিসেম্বর ২০২৩-এ দারাজের মোট ক্রেতাদের প্রায় অর্ধেক ফ্রি ডেলিভারি সুবিধা উপভোগ করেছেন যা জানুয়ারি ২০২৩ এর তুলনায় ৫০০% বেশী।

এই ক্যাম্পেইন চলাকালিন বিক্রেতাদের ব্যবসা বৃদ্ধির সুযোগও বেড়ে যাবে কারণ এটি সেসকল অঞ্চলে পণ্য পৌঁছার সুযোগ করে দিচ্ছে যেখানে পূর্বে তাদের ব্যবসা সীমিত ছিল। শুধু তাই নয়, এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) ব্যবসায়ীরাও সারা দেশে তাদের ব্যবসা প্রসারিত করার পাশাপাশি আয়ও বৃদ্ধি করার সুযোগ পাবেন। দারাজে বিক্রেতাগণ ফ্রি ডেলিভারিকে তাদের ব্যবসা বৃদ্ধির সহায়ক হিসেবে মনে করেন যা এসএমই ব্যবসায়ীদের ক্রমোন্নতিকে আরও ত্বরান্বিত করে তুলছে। বিগত বছরে ফ্রি ডেলিভারি ব্যবহারের ক্ষেত্রে বিক্রেতাদের মাঝে ৭০% প্রবৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

দারাজ বাংলাদেশের চীফ অপারেটিং অফিসার, খন্দকার তাসফিন আলম বলেন, “ক্রেতাদের দুয়ারে সর্বোত্তম মূল্যে সর্বাধিক পণ্য পৌঁছে দেয়ার সুবিধা তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। দারাজ ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যাল সে প্রতিশ্রুতির-ই একটি প্রমাণ। আমরা শত শত যানবাহনের একটি বহর তৈরি করেছি যা কৌশলগতভাবে দেশব্যাপী প্রত্যেক অঞ্চলে অবস্থিত আমদের ফুলফিলমেন্ট পয়েন্ট এবং সর্টিং সেন্টারগুলোকে সংযুক্ত করে। এখান থেকে হাজারো ডেলিভারি হিরো প্যাকেজগুলো সংগ্রহ করে ক্রেতাদের ঠিকানায় সরাসরি পৌঁছে দেয়। দেশব্যাপী অন্যতম এই লজিস্টিকস অবকাঠামো ভৌগলিক অবস্থান নির্বিশেষে প্রত্যেকের কাছে তাদের পণ্যসমূহ সবচেয়ে দ্রুত এবং সর্বনিম্ন খরচে পৌঁছে দিতে দারাজকে সাহায্য করে। এ অবকাঠামোর সাথে আরও আছে অত্যাধুনিক প্রযুক্তি, রিয়েল-টাইম ট্র্যাকিং এবং রুট অপ্টিমাইজেশন যা এ লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে।”

দারাজ ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যালে এখনই কেনাকাটা করুন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন কেনাকাটায়অনলাইন মার্কেটপ্লেস দারাজদারাজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরাসহ আসছে রিয়েলমি ৮
নির্বাচিত

৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরাসহ আসছে রিয়েলমি ৮

যেভাবে আয় করে ওয়েব ব্রাউজার
কিভাবে করবেন

যেভাবে আয় করে ওয়েব ব্রাউজার

রিবানা-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন পূর্ণিমা
ই-কমার্স

রিবানা-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন পূর্ণিমা

অ্যান্ড্রয়েড ট্যাবলেট পিসি নিয়ে আসছে ভিভো
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ট্যাবলেট পিসি নিয়ে আসছে ভিভো

পাসওয়ার্ড ভুলে গেলে গুগল ক্রোমে মিলছে সহজ সমাধান
কিভাবে করবেন

পাসওয়ার্ড ভুলে গেলে গুগল ক্রোমে মিলছে সহজ সমাধান

আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন জেডটিই এক্সন ২০ ৫জি এক্সট্রিম এডিশন
নির্বাচিত

আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন জেডটিই এক্সন ২০ ৫জি এক্সট্রিম এডিশন

Load More

ট্রেন্ডিং টপিক

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান
অটোমোবাইল

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ
প্রযুক্তি সংবাদ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 January 2024

দেশে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে দারাজ ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যাল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix