Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শীতে পায়ের যত্নে পাটের রুম স্লিপার 

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 2 February 2024
শীতে পায়ের যত্নে পাটের রুম স্লিপার 
Share on FacebookShare on Twitter

সাধারণত আমরা শরীরের যে অঙ্গটাকে সবচেয়ে বেশি  অবহেলা করে থাকি সেটা পা। মুখের বা হাতের ত্বকের যত্নে আমরা  যতটা তৎপর কিংবা যত্নশীল , পায়ের ত্বকের পরিচর্যায় সেই তুলনায় খুব  কম সময়ই ব্যয় করা হয়। । আবার কেউ কেউ তো মোটেও পায়ের যত্ন নেন না। প্রকৃতিতে শীত বিরাজমান। এবার শীতের মাত্রা টা আমরা খুব ভালোভাবেই টের পেয়েছি।  এই সময় ত্বক শুষ্ক হয়ে পড়াটা খুব স্বাভাবিক। তাই মুখের মতো পায়েরও যত্ন নেওয়াটা আবশ্যক।

শীত কিংবা যে কোন সময়ে পায়ের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পাটের রুম স্লিপার।  সাধারণত শীতে পা ফেটে যায় শুষ্কতার কারণে।  আর পা ফাটা প্রতিরোধ করার প্রধান শর্ত হলো পায়ের ত্বক কে নরম ও মসৃণ রাখা। ধুলা বালি ও ময়লা থেকে বাঁচিয়ে রাখতে পারলে পা নরম রাখা সহজ হয়।  এছাড়াও পায়ের যত্নের অনেক পদ্ধতি রয়েছে।  কিন্তু ব্যস্ততার কিংবা সময় স্বল্পতায় তা আর হয়ে উঠে না কিংবা শীতে আর করা হয় না। সেক্ষেত্রে সবথেকে সহজ, সুন্দর উপায় হলো পায়ে স্লিপার পরে থাকা। এতে করে পায়ে ধুলা বালি, ময়লা লাগার সম্ভাবনা কম, ঠান্ডা থেকেও পা কে রক্ষা করা সম্ভব।

কিন্তু বাজারে এতো এতো রুম স্লিপার থাকতে কেন পাটের রুম স্লিপার ব্যবহার করব?  প্রশ্ন টা খুব স্বাভাবিক। একই সাথে এর উত্তর জানাও গুরুত্বপূর্ণ আমাদের জন্য।

স্লিপার কি?  

স্লিপার হলো এক ধরনের হালকা পাদুকা যা সহজে পায়ে পরা ও খোলা যায়। মূলত বাড়ির ভিতরে বিশেষ করে ঘরের মধ্যে পরিধানের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। স্লিপার পরার মূল উদ্দেশ্যই হলো পা কে ঠান্ডা থেকে বাঁচিয়ে সুরক্ষিত রাখা। চীনে ৪৭০০ বছর খ্রীস্টপূর্বাব্দে স্লিপার ব্যবহারের কথা জানা যায়।

আমাদের দেশে বাজারে যেসব রুম স্লিপার পাওয়া যায় তার অধিকাংশ ই প্লাস্টিকের সেন্ডেল জাতীয়। এছাড়াও কাপড়ের বা টিস্যু কাপড়ের কিছু রুম স্লিপার পাওয়া যায়। তবে খুবই কম।

আমরা জানি, প্লাস্টিক পরিবেশের জন্য কতটা ক্ষতিকর। আর অন্যান্য যেসব স্লিপার রয়েছে তাও পুরোপুরি পরিবেশ বান্ধব নয় এবং তা আরামদায়ক কি না তা নিয়েও প্রশ্ন থেকে যায়।

পাটের রুম স্লিপার এর কিছু উপকারী দিক বা সুবিধা-

১. যেহেতু পাট পরিবেশ বান্ধব তাই এর থেকে উৎপাদিত সকল পণ্যই পরিবেশবান্ধব। পাটের রুম স্লিপার গুলো ব্যবহারের অন্যতম ভালো দিক হলো এটা পরিবেশবান্ধব।

২. পাটের রুম স্লিপার গুলো সাধারণত পাট ও কটন মিক্সড ফেব্রিক্সে তৈরি। তাই খসখসে নয়, বরং সফট বলে স্কিনের কোন ক্ষতি করে না।

৩. স্লিপারের ভিতরে পাতলা ফোম ব্যবহার করা হয় বলে খুব আরামদায়ক হয়। কেননা ফোম দ্রুত পা গরম করে বলে শীতে বেশ আরাম পাওয়া যায়।

৪. এমনিতেই পাটের তৈরি সকল পণ্য টেকসই আমরা জানি। আর পাটের স্লিপারে পাতলা একটা সোল ব্যবহৃত হয় ফলে আরও বেশি টেকসই ও মজবুত হয়।

৫. ওজনে হালকা তাই বাচ্চাদের বা বৃদ্ধদের পরতে সুবিধা হয়।

৬. স্বাভাবিক ভাবে ছিঁড়ে বা ফেটে যাওয়ার সম্ভাবনা নেই।

৬. ওয়াশ করা যায়। এটা খুব ভালো একটা দিক পাটের রুম স্লিপার এর। যেহেতু রুমে পরার জন্য ব্যবহৃত হয় তাই তুলনামূলক ভাবে কম নোংরা হয়। ফলে তেমন ওয়াশের প্রয়োজন হয় না।

৬. প্লাস্টিকের সেন্ডেল বাদে বাজারে যেসব রুম স্লিপার পাওয়া যায় তা সাধারণত বড় একটা সাইজের হয়ে থাকে।  পাটের রুম স্লিপার এর ৪ টা সাইজ হয়ে থাকে। ৯”, ১০”, ১১”, ১২”।

৭. মানুষ বরাবর ই কালারফুল কিছু পছন্দ করেন। পাটের রুম স্লিপার গুলো বিভিন্ন কালারের করা হয় বলে যে কোন বয়সের নারী – পুরুষ, বাচ্চা – বৃদ্ধ সবার পছন্দ। সাধারণত সাদা, কালো, লাল,নীল, আকাশী, সবুজ, কমলা, গোলাপি, হালকা গোলাপি রঙের পাটের রুম স্লিপার দেখা যায়।

৮. স্লিপার ব্যবহার শেষে যখন ফেলে দেওয়া হবে যেহেতু পাটের তৈরি তাই স্বাভাবিক ভাবে ই তা মাটি বা পানিতে অর্থাৎ প্রকৃতিতে মিশে যাবে পরিবেশের কোন রকম ক্ষতি করা ছাড়াই।

কোন সাইজের স্লিপার এর চাহিদা বেশি? 

বাংলাদেশের জনগণের গড় উচ্চতা অনুযায়ী সাধারণত ১২” সাইজের স্লিপার খুব কম প্রয়োজন হয়। তবে দেশের বাইরের জন্য ১২” সাইজের চাহিদা বেশি। সবথেকে বেশি চাহিদা রয়েছে ১০” এবং ১১” সাইজের। এছাড়াও বাচ্চাদের জন্য ৯” সাইজটা রয়েছে। মোটামুটি ৫-৯ বছরের বাচ্চারা পরতে পারে এই সাইজটা। বয়স অনুযায়ী একটু ছোট বড় হয় যদিও কিন্তু পিছনে রাবার দিয়ে বেল্ট বানিয়ে দিয়ে বাচ্চাদের পরানো যায়।

শীতে মায়েদের কমন একটা কথা হলো, বাচ্চারা গরম কাপড় পরতে চায় না বিশেষ করে পায়ে জুতা, মোজা মোটেও পরতে চায় না। আমার বাসায় তো এটাই দেখি।

শীতে ফ্লোর মাত্রাতিরিক্ত ঠান্ডা থাকে। বেশি শীতে ফ্লোর থেকে শিশিরের মতো ঘামতে দেখা যায়। এ অবস্থায় বাচ্চাদের খালি পায়ে রাখা একেবারে ই রিস্ক। তারা যতই বলুক গরম লাগে, আর জুতা, মোজা কিছু পরতে না চায়, ঠান্ডা কিন্তু লেগেই যায়।

বাচ্চাদের কালারফুল জিনিস পছন্দ। পাটের রুম স্লিপার গুলো বেশ কালারফুল। আর পাতলা ফোম ব্যবহার করায় সফট, আরামদায়ক কিন্তু ওজনে হালকা।  তাই বাচ্চাদের অনায়াসে আকৃষ্ট করা সম্ভব।

শীতে বাচ্চাদের ঠান্ডা থেকে সুরক্ষিত রাখতে পাটের রুম স্লিপার গুলো বেস্ট সমাধান হতে পারে।

নারীরা বরাবরই খুব সৌখিন হয়ে থাকে। তাদের ব্যবহার্য সকল কিছুতেই থাকে যেন নান্দনিকতার ছোঁয়া। পাটের রুম স্লিপার গুলোও নান্দনিকতার মাধ্যমে নারীদের হৃদয় ছুঁয়ে যেতে পারে। রঙিন পাটের রুম স্লিপার গুলো তে ভিন্ন ভিন্ন ফিউশন এ্যাড করা যায়। পাটের চটের উপরে উলের সুতায় তৈরি বিভিন্ন ডিজাইন, কাঠের পুঁথি, কড়ি, সুতা ও অন্যান্য উপকরণের মিশ্রণে পাটের রুম স্লিপার এ ভ্যালু এ্যাড করা যায়।

পাটের রুম স্লিপার এর প্রধান কাঁচামাল হলো পাটের ফেব্রিক্স। যা সহজলভ্য। ফলে পাটের রুম স্লিপার এর গুণগত মান অনুযায়ী দাম খুব কম। ফলে সকল শ্রেণির মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ই থাকে।

পাটের রুম স্লিপারের যত্ন-

যে কোন জিনিস যত্নে ভালো থাকে।পাটের রুম স্লিপারও তার ব্যতিক্রম নয়। বাইরে পরার জুতা ও ঘরের পরার স্লিপার এর মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান।  দুটোতে উপকরণও ব্যবহৃত হয় ভিন্ন ভিন্ন। ভালো মানের স্লিপার গুলো অনায়াসে ৬ মাস ব্যবহার করা যায়। তবে অবশ্য ই কিছু দিকে খেয়াল রাখা উচিত –

১. কোন ভাবে ভিজে গেলে শুকিয়ে নিতে হবে। পাট যেহেতু পচনশীল তাই বেশি ভেজা অবস্থায় রাখা উচিত নয়।

২. অল্প ময়লা হলে ভিজা কাপড় দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে।

৩. যখনই ওয়াশ করা হবে খুব ভালো ভাবে রোদে শুকিয়ে নেওয়া উচিত।

৪. ওয়াশ করার সময় খুব বেশি ব্রাশ দিয়ে ঘষামাজা করা উচিত নয়। হাত দিয়ে স্বাভাবিক ভাবে ই ধুয়ে নিতে হবে।

৫. ওয়াশ করার পর পানি ঝরানোর জন্য মোচড়ানো যাবে না।

সোনালী আঁশ খ্যাত পাট বাংলার ঐতিহ্য এবং বাংলাদেশের প্রধান অর্থকরী ফসলের মধ্যে অন্যতম।  বহুমুখী পাট ও পাটপণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

৩ হাজার বছর পূর্বে বাংলাদেশের গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে পাট চাষ শুরু হয়েছিল। অর্থাৎ সুপ্রাচীন কাল থেকে বাংলায় পাট চাষ হয়ে আসছে। ১৮৫০ সালে আবার নতুন করে বাংলায় পাট চাষ শুরু হয়েছিল নতুন উদ্যোমে। আর বিশ্বের কাছে বাংলাদেশ  পরিচিতি পায় “সোনালী আঁশের দেশ”  হিসেবে। বহু চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশে আবার সোনালি আঁশের সোনালি সুদিন ফিরে আসতে শুরু করেছে।

একটা সময় ছিল যখন পাটের ব্যবহারের ক্ষেত্রে বস্তা, দড়ি, ছালা, দড়ি, চট, বাজারের ব্যাগ এর মতো সস্তা কিছু পণ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল।  কিন্তু বর্তমানে নান্দনিক, আধুনিক ও উন্নতমানের পণ্য তৈরি হচ্ছে পাট থেকে।

গত কয়েকবছর ধরে পাট থেকে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের জুতা,  এর মধ্যে পাটের রুম স্লিপারও রয়েছে, যা বিদেশে রপ্তানি হচ্ছে। পাটের এমন নতুন নতুন ব্যবহার যেমন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, একই সাথে কর্মসংস্থানও বৃদ্ধি করছে।

তরুণ উদ্যোক্তারা নতুন নতুন ইনোভেশন ও ফিউশনের মাধ্যমে বিশ্বের কাছে পাটপণ্য কে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছে। এখন বেশি বেশি করে প্রচারণা প্রয়োজন। আমাদের সৌভাগ্য যে বাংলাদেশ সরকারের পাটপণ্যের প্রতি রয়েছে সুদৃষ্টি। ফলে প্রচার প্রচারণার মাধ্যমে পাটপণ্যকে আরও বেশি ছড়িয়ে দেওয়া সম্ভব । বাংলাদেশ সরকার পাটপণ্য হিসেবে ২৮৫ টি পণ্যকে স্বীকৃতি দিয়েছে যা সবই দেশের বাইরে রপ্তানি হয়ে থাকে। পাট পণ্যের প্রধান রপ্তানিকারক হলো তুরস্ক। পাটের রুম স্লিপার গুলো মধ্যপ্রাচ্য সহ আরও অনেক দেশে রপ্তানি হয়ে থাকে।

পাটের রুম স্লিপার কে জনপ্রিয় করতে আরও বেশি প্রচারণা প্রয়োজন। বর্তমান সময়ে প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেইসবুক । ফেইসবুক মাধ্যমে দেশীয় পণ্যের প্রচারের যে ঢেউ ই – ক্যাব প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শ্রদ্ধেয় রাজীব আহমেদ স্যার শুরু করেছিলেন সেই ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের পাটপণ্যের প্রচার করছেন তরুণ উদ্যোক্তারা। পাটের রুম স্লিপার গুলো ফেইসবুক মাধ্যমে বেশ ভালো পরিচিতি অর্জন করছে। শুধুমাত্র উদ্যোক্তারা নয়,  ক্রেতা – বিক্রেতা ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচারই এর পরিচিতি ও ব্যবহার বাড়াতে পারে।

উল্লেখ্য, পাট বাংলাদেশের সম্ভাব্য জি আই পণ্য। জি আই স্বীকৃতি পেলে দেশের জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। ইন শা আল্লাহ।  বাংলাদেশ সবথেকে ভালো জাতের পাট উৎপাদন ও রপ্তানি তে বিশ্বে ১ম অবস্থানে রয়েছে। পাটের ইনোভেটিভ পণ্য বিশ্ব বাজারে পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।

Ruma Akhter 

Owner of Jute Heaven 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

লা রিভ চ্যাটবট: ফ্যাশনের আদি-অন্ত জানাচ্ছে অ্যালিসা!
ই-কমার্স

লা রিভ চ্যাটবট: ফ্যাশনের আদি-অন্ত জানাচ্ছে অ্যালিসা!

উদ্যোক্তা হতে ইসলামের উৎসাহ
ই-কমার্স

উদ্যোক্তা হতে ইসলামের উৎসাহ

ইভ্যালির রাসেল-শামীমার মুক্তি চেয়ে গণস্বাক্ষর
ই-কমার্স

ইভ্যালির রাসেল-শামীমার মুক্তি চেয়ে গণস্বাক্ষর

ছবিতে পুরান ঢাকায় দেশি পণ্যের ই-কমার্স মিটআপ এন্ড এক্সিবিশন
ই-কমার্স

শেষ হলো বড় পরিসরে দেশীয় পণ্যের এক্সিবিশন ও মিটআপ

ব্যবসা করার সুযোগ দিলে গ্রাহকের টাকা ফেরত দেবে ইভ্যালি
ই-কমার্স

ব্যবসা করার সুযোগ দিলে গ্রাহকের টাকা ফেরত দেবে ইভ্যালি

অনলাইনে দেশী পণ্যের সবচেয়ে বড় জায়গা হবে ‘উই’
ই-কমার্স

অনলাইনে দেশী পণ্যের সবচেয়ে বড় জায়গা হবে ‘উই’

Load More

ট্রেন্ডিং টপিক

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

এইচএসসির ফল: সবার আগে ফলাফল জানার সহজ উপায়
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
প্রযুক্তি সংবাদ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
ছাড় ও অফার

প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

দেশে মোবাইল ফোন উৎপাদন অব্যাহত থাকলেও বৈধ পথে...

শেয়ারট্রিপের টিকিট বুকিং ও ইবিএল ক্রেডিট কার্ডের প্রমোশনাল অফার নিয়ে গ্রাহকের অভিযোগ

টাকা নিয়েও টিকিট না দেওয়ার অভিযোগ শেয়ারট্রিপের বিরুদ্ধে

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 February 2024

শীতে পায়ের যত্নে পাটের রুম স্লিপার 

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix