Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সবচেয়ে জনপ্রিয় ৫ প্রকার দেশি সুগন্ধি চাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 April 2024
সবচেয়ে জনপ্রিয় ৫ প্রকার দেশি সুগন্ধি চাল
Share on FacebookShare on Twitter

বিশ্বে উৎপাদিত ৪০ হাজার রকমের চালের মধ্যে বিশেষ কদর ধরে রেখেছে সুগন্ধি যুক্ত চালগুলো। বাংলাদেশে বেশিরভাগ সুগন্ধি চালের উৎপাদন হয় আমন মৌসুমে। দেশে নতুন পুরাতন বহুরকমের সুগন্ধি চাল উৎপাদন হলেও আজকের আলোচ্য বিষয় জনপ্রিয় ৫ প্রকার দেশি সুগন্ধি চাল নিয়ে। যা সারাদেশে পরিচিত এবং ব্যবহৃত।

তুলশীমালা চাল

তুলশীমালা চাল শেরপুরের একটি জেলা ব্র্যান্ডিং পণ্য। সম্প্রতি এটি জিআই স্বীকৃতি অর্জন করেছে।  শতবর্ষের বেশি সময় ধরে শেরপুরের কৃষকরা তুলশীমালা চালের চাষ  করে আসছে। তাদের কাছে রয়েছে তুলশীমালার বিশেষ কদর। পিঠা পায়েস থেকে শুরু করে সবধরনের বিশেষ খাবার তৈরিতে তারা ব্যবহার করেন তুলশীমালা চাল। নতুন ধান উঠলে ‍উপহার হিসেবে পাঠান আত্মীয় বাড়িতে। কথিত আছে এই উপহার দেওয়ার মাধ্যমে কর্তাদের মন জয় করে নিজের স্বার্থ হাসিল করতো শেরপুরের মানুষ। কালের পরিক্রমায়। ই-কমার্সের কারণে তুলশীমালা চাল এখন পাওয়া যায় সারাদেশে।

কালিজিরা চাল

ধানের খোসা কালো রঙের হওয়ার কারণে ধানের নাম হয়েছে কালিজিরা। তবে চাল হয় সাদা রঙের এবং সুগন্ধী যুক্তি। এই চালের প্রধান উৎপাদন এলাকা ময়মনসিংহ হলেও সারাদেশে চাষ করা হয় কালিজিরা ধানের। এটি দিয়ে পোলাও, পায়েস রান্না করা যায়। বিশেষত্বের কারণে বলা হয়, চালের রাজা কালিজিরা। জমির পাশে দিয়ে যাওয়ার সময় পাওয়া যায় কালিজিরা ধানের ঘ্রাণ।

কাটরিভোগ চাল

দিনাজপুর অঞ্চলের বিখ্যাত চালের নাম কাটারিভোগ। এটি দিনাজপুর ছাড়াও দেশের বিভিন্ন স্থানে পাওয়া যায়। তবে দিনাজপুর ছাড়া অন্য অঞ্চরে চাষ করলে কাটারিভোগের সুগন্ধ হারিয়ে যায়। এই চালের আকৃতি হয় চিকন। পোলাও পায়েসের জন্য বিখ্যাত কাটারিভোগ চাল। এটি দিনাজপুরের ঐতিহ্য। প্রাচীনকাল থেকে উৎপাদন হয়ে আসছে দিনাজপুরে। আমন মৌসুমে শতকরা ৮০ ভাগের বেশি জমিতে চাষ করা হয় কাটারিভোগ। সব কৃষকই কম বেশি কাটারিভোগ চাষ করেন নিজের জমিতে। তা বিক্রির পাশাপাশি উপহার দেন নিকটাত্মীয়দের। কাটারিভোগ একটি জিআই স্বীকৃতি অর্জনকারী চাল।

বাদশাভোগ চাল

দিনাজপুর অঞ্চলের আরেকটি উল্লেখযোগ্য চালের নাম বাদশাভোগ। এটির ফলন তুলনামূলক ভালো হাওয়ার কারণে কৃষকের আগ্রহ রয়েছে বাদশাভোগ চাষে। পরিমাণ বেশি হওয়ার কারণে সারাদেশের পাইকারি বাজারেও পাওয়া যায় খুব সহজে। পোলাও বা খিচুড়ি রান্নার সময় চাল সিদ্ধ হয়ে আসলে ঘ্রাণ ছড়ায় বাদশাভোগ চাল। নামরকরণ নিয়ে কিছু জানা না গেলেও মনে করা হয় রাজা বাদশাদের পছন্দের খাদ্য পণ্য হওয়ার কারণেই নামকরণ হয়েছে বাদশাভোগ। এই চালের খাবার খুব সহজে হজম হয়ে যায়।

ব্রি ধান৩৪

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত একটি জাতের নাম ব্রি ধান৩৪। এটি আমন মৌসুমে উৎপাদন হয়। ১৯৯৭ সালের দিকে যশোর অঞ্চলের একটি ধান থেকে প্রক্রিয়াজত করে উদ্ভাবন করা হয়েছি সুগন্ধি ব্রি ধান৩৪ এর। কৃষকের জন্য লাভজনক ও সুস্বাদু হওয়ার কারণে খুবই অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে ব্রি ধান৩৪। এটি এখন সারাদেশেই উৎপাদন ও বিক্রি হয়।

 

জনপ্রিয় এই ৫ প্রকারের দেশি সুগন্ধ চাল সারাদেশেই পাওয়া যায়। এগুলোর রয়েছে বাণিজ্যিক কদর ও আঞ্চলিক সংস্কৃতি। উপরে আমরা আলোচনা করেছি শেরপুরের তুলশীমালা চাল ও দিনাজপুরের কাটারিভোগ চাল আত্মীয়দের উপহর দেওয়া হয়। এটি এখন দুই অঞ্চলের কৃষকের কাছে অলিখিত নিয়মে পরিণত হয়েছে। নতুন ধান বাড়িতে আসার পর মেয়ে বাড়ি কিংবা নাতি নাতনিদের জন্য না পাঠিয়ে কৃষকের মনে সায় দেয় না খাওয়ার জন্য। আবার বাদশাভোগ চাল যে রাজা বাদশাদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল তা নামেই সাক্ষ্য দেয়। অন্য দিকে বিশেষত্বের কারণে চালের রাজার খ্যাতি অর্জন করে রেখেছে কালিজিরা চাল। তবে এই চার প্রকারের ধানের উৎপাদন খুবই কম। সর প্রয়োগ করলে এসব ধান থেকে প্রাপ্ত চালের ঘ্রাণ কমে যায়।

অন্য দিকে ফলম দ্বিগুণ হওয়ার কারণে খুবই অল্প সময়ে সারাদেশের কৃষকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে ব্রি ধান৩৪। বিশেষভাবে উল্লেখ্য কালিজিরা, তুলশীমালা কিংবা কাটারিভোগ ধান নির্দিষ্ট অঞ্চলে ভালো ফলন হয়। দেশের অন্যত্র আবাদ করা হলে তা হারায় গুণাগুণ। কিন্তু ব্রি ধান৩৪ তার ব্যতীক্রম। এর ফলন যেমন দ্বিগুণ তা উৎপাদন হয় সারাদেশে। সারা প্রয়োগেও তেমন অসুবিধা নেই। তাই দ্রুতই জনপ্রিয় সুগন্ধি চালের তালিকায় স্থান করে নিয়েছে।

 

তবে বলে রাখা ভালো, ৫ প্রকার দেশি সুগন্ধি চালের তৈরি খাবারে স্বাদ, গুণাগুণ ও বৈশিষ্ট্য স্বতন্ত্র। তাই এই ৫ প্রকার দেশি সুগন্ধি চালের আলোচনা করা হয়েছে এই আর্টিকেলে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালিতে যুক্ত হলো বেঙ্গল গ্রুপ
ই-কমার্স

ইভ্যালিতে যুক্ত হলো বেঙ্গল গ্রুপ

যাত্রা শুরু করলো নতুন ই-কমার্স ‘বাইকরি ডটকম’
ই-কমার্স

যাত্রা শুরু করলো নতুন ই-কমার্স ‘বাইকরি ডটকম’

দারাজের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার
ই-কমার্স

দারাজের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক সফল উন্নয়ন দর্শন
ই-কমার্স

ফেসবুকে ব্যবসা করতে লাগবে নিবন্ধন: পলক

ই-কমার্সে আটকে থাকা ১২৭ কোটি টাকা ফেরত দিতে কমিটি গঠন
ই-কমার্স

ই-কমার্সে আটকে থাকা ১২৭ কোটি টাকা ফেরত দিতে কমিটি গঠন

অর্গানিক গরুর সমারোহে সেজেছে দারাজ
ই-কমার্স

অর্গানিক গরুর সমারোহে সেজেছে দারাজ

Load More

ট্রেন্ডিং টপিক

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক
বিবিধ

নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 April 2024

সবচেয়ে জনপ্রিয় ৫ প্রকার দেশি সুগন্ধি চাল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix