Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থায়নে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও প্রিয়শপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 22 June 2025
ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থায়নে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও প্রিয়শপ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের শীর্ষস্থানীয় বিটুবি প্লাটফর্ম এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান প্রিয়শপ এবার দেশের সর্ববৃহৎ জামানতবিহীন এবং ১ নাম্বার ঋণদাতা প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসি এর সাথে একত্রে নিয়ে এসেছে লাখো রিটেলাইরদের জন্য সবচেয়ে সহজ ও ঝামেলাবিহীন ঋণ সুবিধা। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন।

এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রিয়শপের প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত লাখো ক্ষুদ্র ব্যবসায়ীদের মূলধনের ঘাটতি দূর করা। ব্র্যাক ব্যাংকের এই জামানতবিহীন ঋণটি প্রদান করা হবে ডাটা-বেজড ক্রেডিট স্কোরিং এবং যাবতীয় লেনদেন সম্পর্কে রিয়েল-টাইম ভিজিবিলিটির মাধ্যমে। ঋণের পুরো প্রক্রিয়াটিই এমন ভাবে প্রস্তুত করা যাতে করে দোকানিরা তাদের চাহিদামাফিক ঋণ অত্যন্ত সহজে এবং দ্রুত গতিতে নিতে পারে।

সৈয়দ আব্দুল মোমেন, (অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব এসএমই ব্যাংকিং), ব্র্যাক ব্যাংক, বলেন: “এই পার্টনারশিপের মাধ্যমে ইনোভেটিভ উপায়ে ফিন্যান্সিয়াল ইনক্লুশনকে আরও এগিয়ে নেয়ার জন্য আমরা প্ৰতিশ্রুতিবদ্ধ। প্রিয়শপের ইকোসিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে ঋণ প্রক্রিয়া যুক্ত করে, আমরা আর্থিক লেনদেনের জটিলতা হ্রাস করেছি এবং সারাদেশে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আনুষ্ঠানিক ঋণের দুয়ার উন্মুক্ত করেছি। এই মডেলটি গ্রামীণ উদ্যোগগুলোকে নতুনভাবে গড়ে তোলার সম্ভাবনা রাখে।”

প্রিয়শপের অর্ডার ও ডেলিভারি সিস্টেমের সঙ্গে ঋণ সুবিধাটি পুরোপুরিভাবে সংযুক্ত; এর ফলে রিটেলাইরদের জামানত, কাগজপত্রের ঝামেলা অথবা সরাসরি ব্যাংকে যাওয়ার কোন প্রয়োজনই নেই। এই উদ্যোগের মাধ্যমে প্রিয়শপের অন্তর্ভুক্ত মুদি ব্যবসায়ীরা প্ল্যাটফর্মেই যে সুবিধাগুলো পাবে তা হলো – খুব অল্প সময়েই ডিজিটাল ক্রেডিট অ্যাক্সেস, অধিক রিস্টক ও বিক্রয় বৃদ্ধির মাধ্যমে অধিক মুনাফা লাভ।

“ক্ষুদ্র ব্যবসায়ের টিকে থাকার মূল চাবিকাঠি হলো সহজে লোন পাওয়া। অথচ বাংলাদেশের বেশিরভাগ মাইক্রো রিটেইলার এখনো সেই সুযোগ থেকে বঞ্চিত”, বলেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন। “ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় আমরা এই ঋণ ব্যবস্থাকে সরাসরি আমাদের সাপ্লাই চেইনের মধ্যে এমন ভাবে যুক্ত করেছি যাতে খুচরা বিক্রেতারা আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর উপায়ে তাদের ক্ষুদ্র ব্যবসায়কে প্রসার করতে সক্ষম হন।”

এই উদ্যোগটি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি দেশের ডিজিটাল অগ্রগতি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে সাহায্য করবে। শুরুতেই এই এমবেডেড ক্রেডিট সুবিধা চালু করা হবে দেশের বিভিন্ন জেলার সবচেয়ে সক্রিয় ও ভালো পারফর্ম করা মুদি ব্যবসায়ীদের জন্য। পরবর্তীতে, ২০২৫ সালের মধ্যে এটি ধাপে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে যেন দেশের প্রতিটি ক্ষুদ্র ব্যবসায়ী এই সুবিধার আওতায় আসতে পারেন এবং সুনিশ্চিত করতে পারেন তাদের ব্যবসায়িক সাফল্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: প্রিয়শপব্র্যাক ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্সে আসছে নিবন্ধন প্রক্রিয়া
ই-কমার্স

ই-কমার্সে আসছে নিবন্ধন প্রক্রিয়া

সুরক্ষিত ও নিরাপদ ডেলিভারি সার্ভিস মানেই  ‘জয় এক্সপ্রেস লিমিটেড ’
ই-কমার্স

রাজধানীতে ২৪ ঘণ্টায় ই-কমার্স ডেলিভারি

গুজব ছড়িয়ে সুপারশপ ‘স্বপ্ন’র সুনাম ক্ষুন্নের চেষ্টা করছে কিছু চক্র
ই-কমার্স

গুজব ছড়িয়ে সুপারশপ ‘স্বপ্ন’র সুনাম ক্ষুন্নের চেষ্টা করছে কিছু চক্র

সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ
অর্থ ও বাণিজ্য

সোনারগাঁও ও নেত্রকোনায় ৭টি নতুন হাব উদ্বোধন করলো প্রিয়শপ

দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক
ই-কমার্স

দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক

২০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা ই-অরেঞ্জ! ভুক্তভোগীদের বিক্ষোভ
ই-কমার্স

ই-অরেঞ্জের অ্যাকাউন্টে লেনদেন স্থগিত

Load More

ট্রেন্ডিং টপিক

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা
প্রযুক্তি বাজার

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

অনলাইন সেবা সূচকে রেকর্ড স্কোর, বিশ্বে ৫১তম বাংলাদেশ

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 June 2025

ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থায়নে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও প্রিয়শপ

Techzoom.TV |
TechzoomTV