Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডেলিভারি পার্টনারদের জন্য ফুডপ্যান্ডার বিনামূল্যে হেলথ ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 31 July 2025
ডেলিভারি পার্টনারদের জন্য ফুডপ্যান্ডার বিনামূল্যে হেলথ ক্যাম্প
Share on FacebookShare on Twitter

ডেলিভারি পার্টনারদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিনামূল্যে হেলথ ক্যাম্প আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বাংলাদেশ। এ উদ্যোগে সহযোগিতা করেছে এআইনির্ভর স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম মেডএআই এর সহযোগী প্রতিষ্ঠান ‘আমার ডক্টর’।

সম্প্রতি ফুডপ্যান্ডার খিলগাঁও হাবে অনুষ্ঠিত এ হেলথ ক্যাম্পে অংশ নেওয়া ডেলিভারি পার্টনারদের বিনামূল্যে ডায়াবেটিস শনাক্তের পরীক্ষা, রক্তচাপ ও পালস চেক, শরীরের তাপমাত্রা ও অক্সিজেন স্যাচুরেশন পরিমাপ, বিএমআই (বডি মাস ইনডেক্স) নির্ণয় করা, ফুসফুসের কার্যক্ষমতা মূল্যায়নের জন্য পিক ফ্লো টেস্ট এবং ইউরিন টেস্ট এর মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। স্বাস্থ্য পরীক্ষার পরে ক্যাম্পে উপস্থিত চিকিৎসক ডেলিভারি পার্টনারদের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপত্র প্রদান করেন। এছাড়াও, ক্যাম্পে অংশগ্রহণকারী রাইডারদের জন্য একটি কুইজ সেশন আয়োজন করা হয়। এতে সঠিক উত্তরদাতা ডেলিভারি পার্টনারদের বিশেষ উপহার দেওয়া হয়।

‘প্যান্ডাহার্টস’ কর্মসূচির আওতায় আয়োজিত এ হেলথ ক্যাম্পটি ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের স্বাস্থ্য, নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কমিউনিটি এনগেজমেন্ট ও কল্যাণে চলমান নানা উদ্যোগেরই অংশ। এ লক্ষ্যেই মেডএআই এর সহযোগিতায় ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য চারটি সাবসিডাইজড হেলথ প্যাকেজও চালু করা হয়েছে। এই প্যাকেজের আওতায় তারা ২৪ ঘণ্টা হেলথ হটলাইন, ভিডিও কনসালটেশন, চিকিৎসা পরবর্তী ফলোআপ সুবিধা এবং এআই প্রযুক্তি ব্যবহার করে স্বাস্থ্যগত তথ্য বিশ্লেষণের সুবিধা পাবেন। রাইডাররা মাত্র ৩৫ টাকা থেকে ২৭৯ টাকার মধ্যে বিভিন্ন মেয়াদের সাবস্ক্রিপশন ফি দিয়ে প্যাকেজগুলো নিতে পারবেন। প্যাকেজ সাবস্ক্রাইব করা রাইডাররা ‘আমার ডক্টর’ অ্যাপের মাধ্যমে সাবস্ক্রিপশনের প্রথম মাসে দুইটি বিনামূল্যের টেলিমেডিসিন কনসালটেশনের সুবিধাও পাবেন।

ফুডপ্যান্ডার হেড অব লজিস্টিকস মুকিতুর খান এই হেলথ ক্যাম্প সম্পর্কে বলেন, “ডেলিভারি পার্টনাররা ফুডপ্যান্ডার মূল চালিকাশক্তি। তারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলেও তাদের সুস্থতা ও কল্যাণের বিষয়টিকে আমরা আমাদের দায়িত্ব বলেই বিবেচনা করি। আমাদের এ প্রতিশ্রুতির অংশ হিসেবেই হেলথ ক্যাম্পটি আয়োজন করা হয়েছে। এ উদ্যোগে সহযোগিতার জন্য আমরা মেডএআই এর প্রতি কৃতজ্ঞ।”

প্যান্ডা হার্টস কর্মসূচির আওতায় রাইডারদের কল্যাণে সুরক্ষা, স্বাস্থ্য ও সুস্থতা, দক্ষতা উন্নয়ন, কমিউনিটি এনগেজমেন্ট এবং ওয়েলফেয়ার এর মতো পাঁচটি প্রধান ক্ষেত্রে কাজ করছে ফুডপ্যান্ডা। এর অধীনে রাইডারদের জন্য রয়েছে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে আয় করার সুযোগ, স্বাস্থ্য সহায়তা, দুর্ঘটনাজনিত বিমা সুবিধা এবং অনলাইন শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা।

এর আগে গুলশান হাবেও এ ধরনের হেলথ ক্যাম্প আয়োজন করেছিল ফুডপ্যান্ডা। গুলশান ও খিলগাঁওয়ে হেলথ ক্যাম্প আয়োজন সফল হওয়ায় ভবিষ্যতে দেশের বিভিন্ন হাবে এ ধরনের আরও ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফুডপ্যান্ডা

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনার নিয়ে এল বিশাল ব্যাটারি আর প্রিমিয়াম ফিচারের ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭
ই-কমার্স

অনার নিয়ে এল বিশাল ব্যাটারি আর প্রিমিয়াম ফিচারের ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭

জরুরি সেবায় পাশে থাকবে ই-ক্যাব
ই-কমার্স

জরুরি পণ্যসেবা সচল রাখতে ই-ক্যাব সদস্য প্রতিষ্ঠানগুলোকে অনুমতি দিল ডিএমপি

সাশ্রয়ী মূল্যে সেরা এয়ার কুলার খুঁজছেন? জনপ্রিয় এয়ার কুলারের ব্র্যান্ড (২০২৩)!
ই-কমার্স

সাশ্রয়ী মূল্যে সেরা এয়ার কুলার খুঁজছেন? জনপ্রিয় এয়ার কুলারের ব্র্যান্ড (২০২৩)!

ই-কমার্স: ইভ্যালি দিয়ে শুরু আলেশায় শেষ
ই-কমার্স

১৩ ই-কমার্সের গ্রাহককে ৩০৩ কোটি টাকা ফেরত

অর্থ পাচারের অভিযোগে ধামাকা শপিংয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ই-কমার্স

ধামাকার সিইও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ
ই-কমার্স

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

Load More

ট্রেন্ডিং টপিক

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে!

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 July 2025

ডেলিভারি পার্টনারদের জন্য ফুডপ্যান্ডার বিনামূল্যে হেলথ ক্যাম্প

Techzoom.TV |
TechzoomTV