Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফ্লাইট এক্সপার্টের পতন: গ্রাহকের অগ্রিম টাকায় ফের আস্থার সংকট

ফ্লাইট এক্সপার্টের মত উধাও হয়ে যাওয়ার তালিকা আরও বাড়তে পারে

মিরাজুল ইসলাম জীবন, টেকজুম ডটটিভি by মিরাজুল ইসলাম জীবন, টেকজুম ডটটিভি
Sunday, 3 August 2025
এক্সপার্ট
Share on FacebookShare on Twitter

ই-অরেঞ্জ, ধামাকা, কিউকমের পর এবার অনলাইন ট্রাভেল এজেন্সি (ওটিএ) ‘ফ্লাইট এক্সপার্ট’। আবারও গ্রাহকের অগ্রিম নেওয়া কয়েকশ কোটি টাকা নিয়ে একটি প্রতিষ্ঠানের উধাও হয়ে যাওয়ার অভিযোগ। দেশের অনলাইন সেবা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থাকে একেবারে তলানিতে নিয়ে গেছে। লোভনীয় অফার দিয়ে অগ্রিম টাকা সংগ্রহ, তারপর পরিষেবা বা পণ্য দিতে ব্যর্থ হওয়া—এই চক্র যেন দেশের ডিজিটাল অর্থনীতির জন্য এক ‘বিষফোঁড়া’ হয়ে উঠেছে।

ফ্লাইট এক্সপার্টের এই ঘটনায় শুধুমাত্র ভ্রমণপিপাসু মানুষই নন, দেশের পুরো স্টার্টআপ জগত এবং অনলাইন পেমেন্ট ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

ফ্লাইট এক্সপার্টসহ দেশের বেশিরভাগ ওটিএ প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে বিমান টিকিট বা ভ্রমণ প্যাকেজের জন্য অগ্রিম টাকা নিয়ে থাকে। অভিযোগ উঠেছে, ফ্লাইট এক্সপার্ট গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে নির্ধারিত সময়ে টিকিট সরবরাহ করেনি। এক গ্রাহকের টাকা দিয়ে অন্য গ্রাহকের আংশিক প্রয়োজন মেটানোর একটি চক্র তৈরি করেছিল প্রতিষ্ঠানটি। নতুন গ্রাহক ও অর্থের প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত পুরো ব্যবস্থাটি ভেঙে পড়ে।

এর আগে ই-কমার্স খাতে ই-অরেঞ্জ বা ধামাকার মতো প্রতিষ্ঠানগুলোও ছাড়ের লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা অগ্রিম সংগ্রহ করেছিল। কিন্তু সময়মতো পণ্য সরবরাহ না করে এক পর্যায়ে উদ্যোক্তারা লাপাত্তা হয়ে যান। বিশ্লেষকরা বলছেন, ফ্লাইট এক্সপার্টের ঘটনাটি সেই তিক্ত ইতিহাসেরই পুনরাবৃত্তি। এটি প্রমাণ করে, শুধু ই-কমার্স নয়, যেকোনো খাতেই কঠোর নজরদারি ছাড়া অগ্রিম টাকার ব্যবসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ফ্লাইট এক্সপার্টের পতনের পর এখন শেয়ারট্রিপ, গো জায়ান, ট্রাভেলজু বা অন্য প্রতিষ্ঠিত ওটিএগুলোর ওপর গ্রাহকরা কীভাবে ভরসা রাখবেন, সেই প্রশ্ন উঠছে। যেহেতু প্রায় সব ওটিএ অগ্রিম টাকা ছাড়া বুকিং নেয় না, তাই একটি প্রতিষ্ঠানের প্রতারণার দায় এখন পুরো শিল্পকে বহন করতে হচ্ছে। ফ্লাইট এক্সপার্টের মত উধাও হয়ে যাওয়ার তালিকা আরও বাড়তে পারে ।

এ বিষয়ে একজন সাইবার নিরাপত্তা বিশ্লেষক বলেন, “বাংলাদেশে অনেক স্টার্টআপ উদ্যোক্তার মূল লক্ষ্য থাকে দ্রুত ফান্ডিং জোগাড় করে বা গ্রাহকের টাকা হাতিয়ে বিদেশে পাড়ি জমানো। ৫ কোটি টাকা ফান্ডিং পেয়ে ২ কোটি টাকার গাড়ি কেনার মানসিকতা যতদিন থাকবে, ততদিন এই সংকট থামবে না।”

বিশেষজ্ঞরা বলছেন, এখনই কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। অবিলম্বে সকল ওটিএ প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম নিরীক্ষা (অডিট) করে তদন্ত করতে হবে। ই-কমার্সের মতো ওটিএ খাতেও এসক্রো (Escrow) বা মধ্যস্থতাকারী পেমেন্ট ব্যবস্থা চালু করা, যেখানে গ্রাহক সেবা পাওয়ার পরই কেবল প্রতিষ্ঠান টাকা পাবে। যেকোনো প্রতিষ্ঠানের অগ্রিম টাকা নেওয়ার সীমা এবং শর্ত কঠোরভাবে নির্ধারণ করে দিতে হবে।

এর আগে অনলাইন টিকিটিং এজেন্সি টোয়েন্টিফোর টিকিট ডটকম দুই বছরে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাৎ করেছিল । বিদেশগামীদের জন্য বিভিন্ন এয়ারলাইনসের টিকিট বুকিং দেখিয়ে ট্রাভেল এজেন্সির কাছ থেকে টাকা নেয় তারা। পরে ওই ব্যক্তিরা ফ্লাইট ধরতে বিমানবন্দরে গিয়ে দেখেন তাঁদের নামে কোনো টিকিট বুকিং নেই। প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) অনুমোদনপ্রাপ্ত বড় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বাকিতে টিকিট নিত। তারপর ছোট ছোট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে টাকার বিনিময়ে টিকিট বুকিং রাখত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গো জায়ানফ্লাইট এক্সপার্টশেয়ারট্রিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২২ সালে মহাকাশে নভোচারী পাঠাবে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

২০২২ সালে মহাকাশে নভোচারী পাঠাবে বাংলাদেশ

তিন সুবিধা পেলে আর প্রণোদনা চাইবেন না প্রযুক্তি খাতের নেতারা
প্রযুক্তি সংবাদ

তিন সুবিধা পেলে আর প্রণোদনা চাইবেন না প্রযুক্তি খাতের নেতারা

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

বিশ্বজুড়ে বড় ধরনের ইন্টারনেট বিভ্রাট, আড়াই ঘণ্টা অচল স্টারলিংক
টেলিকম

বিশ্বজুড়ে বড় ধরনের ইন্টারনেট বিভ্রাট, আড়াই ঘণ্টা অচল স্টারলিংক

নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে সব প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে সব প্রতিষ্ঠান

সেলেক্সট্রাতে নগদ অফার!
ই-কমার্স

সেলেক্সট্রাতে নগদ অফার!

Load More

ট্রেন্ডিং টপিক

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল
সোশ্যাল মিডিয়া

অপ্রতিমের সেই আইফোন উদ্ধার, আরও যা জানা গেল

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 August 2025

ফ্লাইট এক্সপার্টের পতন: গ্রাহকের অগ্রিম টাকায় ফের আস্থার সংকট

Techzoom.TV |
TechzoomTV