Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিঙ্গাপুরের এআই প্ল্যাটফর্ম ইনসাইটজিনির সাথে কাজ করবে প্রিয়শপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
সিঙ্গাপুরের এআই প্ল্যাটফর্ম ইনসাইটজিনির সাথে কাজ করবে প্রিয়শপ
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস ও স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ সম্প্রতি সিঙ্গাপুর-ভিত্তিক এআই কোম্পানি ইনসাইটজিনি’র সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে এমএসএমইদের জন্য একটি উন্নত ক্রেডিট মূল্যায়ন সমাধান চালু করা হয়েছে, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে আরও ত্বরান্বিত করবে। বর্তমানে বাংলাদেশের ৬৭% এর বেশি খুচরা বিক্রেতা আনুষ্ঠানিক আর্থিক সেবার বাইরে রয়েছে। এই অংশীদারিত্ব সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ ঋণ সুবিধা নিশ্চিত করার এক যুগান্তকারী পদক্ষেপ।

ইনসাইটজিনি একটি এফডিএ সার্টিফায়েড, এআই চালিত প্ল্যাটফর্ম যা ব্যাংকিং, ফিনটেক, স্বাস্থ্যসেবা, বীমা, মানবসম্পদ ও সরকারি খাতে সেবা প্রদান করে। কোম্পানিটি এডভান্স ভয়েস, ভিডিও ও ডিজিটাল ফু্টপ্রিন্ট অ্যানালিটিক্স প্রযুক্তির মাধ্যমে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, ক্রেডিট ঝুঁকি নিরূপণ, প্রতারণা সনাক্তকরণ এবং নিয়োগ দক্ষতা মূল্যায়ন করা হয়। এই চুক্তির মাধ্যমে প্রিয়শপ এখন ইনসাইটজিনি’র একমাত্র বাংলাদেশি ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালন করবে। লন্ডন, জাপান, হংকং ও চীনের মতো বৈশ্বিক বাজারে সফলতার পর, এই প্রযুক্তি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে পরিমার্জিত করা হয়েছে প্রিয়শপের সহায়তায়।

এই অংশীদারিত্বের মাধ্যমে একটি নতুন ইলেকট্রনিক ইকেওয়াইসি (eKYC) প্রক্রিয়া চালু হয়েছে, যা তিনটি গুরুত্বপূর্ণ মাত্রায় ঋণগ্রহীতাদের মূল্যায়ন করে: জনসংখ্যাগত তথ্য বিশ্লেষণ, ক্রয় তথ্য মূল্যায়ন এবং মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি। এই বহুমাত্রিক পদ্ধতি ব্যবসায়ীর পটভূমি, লেনদেনের ধরণ এবং আচরণগত বিশ্লেষণের মাধ্যমে আর্থিক দায়িত্বশীলতা নির্ধারণ করে। জটিল কাগজপত্রের প্রয়োজনীয়তা দূর করে এবং রিয়েল-টাইম তথ্যের উপর নির্ভর করে, এই সিস্টেম ঐতিহ্যবাহী ব্যাংকিং পদ্ধতির চেয়ে আরো নির্ভুল এবং অন্তর্ভুক্তিমূলক বিকল্প প্রদান করে।

সবচেয়ে উদ্ভাবনী দিক হলো ইনসাইটজিনি’র ভয়েস অ্যানালিটিক্স প্রযুক্তি, যা ঋণ পরিশোধের সক্ষমতা ও ইচ্ছাশক্তি, এই দুইটি বিষয়কে কথাবার্তার ধরণ বিশ্লেষণের মাধ্যমে মূল্যায়ন করে। ফলে ভাষা ও উপভাষার বাধা অতিক্রম করে তাৎক্ষণিক ক্রেডিট মূল্যায়ন সম্ভব হয়, যা গ্রামীণ খুচরা বিক্রেতাদের জন্য একটি বড় সুযোগ।

ইনসাইটজিনির প্রতিষ্ঠাতা ভিনসেন্ট চয় প্রিয়শপের সাথে অংশীদারিত্ব নিয়ে তার উৎসাহ প্রকাশ করে বলেছেন: “আমরা বাংলাদেশে আমাদের এআই সক্ষমতা আনতে প্রিয়শপের সাথে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আরো স্মার্ট, দ্রুত এবং অধিকতর অন্তর্ভুক্তিমূলক এআই-ভিত্তিক মূল্যায়ন সক্ষম করে, আমরা বিভিন্ন শিল্পের প্রকৃত সম্ভাবনা উন্মোচন করতে সাহায্য করতে পারবো যা ব্যাপক পরিসরে অর্থনৈতিক ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে।”

প্রিয়শপ বাংলাদেশে প্রথমবারের মতো ইনসাইটজিনি’র এআই চালিত নিয়োগ অপ্টিমাইজেশন টুল ব্যবহার করতে যাচ্ছে,, যা মনস্তাত্ত্বিক ও আচরণগত তথ্যের ভিত্তিতে সেরা চাকরি প্রার্থী নির্বাচন করবে। এর ফলে অপারেশনাল দক্ষতা বৃদ্ধি পাবে এবং কর্মপরিবেশে মানসিক সুস্থতা নিশ্চিত হবে।

প্রিয়শপের সিও আশিকুল আলম খান বলেন :”আমাদের সবসময়ের লক্ষ্য হচ্ছে খুচরা ব্যবসায়ীদের ডিজিটালভাবে উন্নতির জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম দিয়ে ক্ষমতায়ন করা। ইনসাইটজিনির সাহায্যে আমাদের এমএসএমইদের পাশাপাশি আমাদের কর্মচারীদের জন্যও আরো কার্যকর সুবিধা নিশ্চিত করতে পারব। এটি সমগ্র বাংলাদেশের মানুষের জন্য একটি যুগান্তকারী সমাধান।”

এই অংশীদারিত্বের মাধ্যমে, প্রিয়শপ এআই চালিত প্রযুক্তিগত উন্নয়নকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছে এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। ঋণ পূর্বাভাসের নির্ভুলতা বৃদ্ধি, ক্রেডিট ঝুঁকি হ্রাস এবং আর্থিক প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি খরচ কমিয়ে এনে এই সহযোগিতা সামাজিক ও অর্থনৈতিক রূপান্তরের নতুন মানদণ্ড স্থাপন করবে।

Tags: ইলেকট্রনিক ইকেওয়াইসিপ্রিয়শপপ্রিয়শপ এআই চালিতপ্রিয়শপ ডটকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

১ মিনিটে ৫০০০ রিয়েলমি স্মার্টফোন বিক্রি করলো ইভ্যালি
ই-কমার্স

১ মিনিটে ৫০০০ রিয়েলমি স্মার্টফোন বিক্রি করলো ইভ্যালি

সফল উদ্যোক্তা হতে যেখানে ‘না’ বলতে হবে
ই-কমার্স

সফল উদ্যোক্তা হতে যেখানে ‘না’ বলতে হবে

নারী কর্মীদের জন্য বিক্রয়-এর বিশেষ আয়োজন ‘মনের জানালা’
ই-কমার্স

নারী কর্মীদের জন্য বিক্রয়-এর বিশেষ আয়োজন ‘মনের জানালা’

ইভ্যালি গত ১৫ দিনে পুরানো অর্ডার ডেলিভারি করেছে ২৪ হাজার
ই-কমার্স

ইভ্যালির কাছে ২৫ কোটি টাকার পণ্য রয়েছে

কাবাব ওয়েভে ‍উদ্যোক্তাদের বেড়েছে পরিচিতি, কাস্টমার, সেলস ও রিভিউ
ই-কমার্স

কাবাব ওয়েভে ‍উদ্যোক্তাদের বেড়েছে পরিচিতি, কাস্টমার, সেলস ও রিভিউ

গ্রাহক সন্তুষ্টি ও ব্র্যান্ড প্রমোশনে দারাজ মার্কেটিং সলিউশনস সেবা চালু
ই-কমার্স

গ্রাহক সন্তুষ্টি ও ব্র্যান্ড প্রমোশনে দারাজ মার্কেটিং সলিউশনস সেবা চালু

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 
বিবিধ

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, প্রমাণসহ ধরলেন বিএনপি নেতাকর্মীরা 

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix