Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নারী কর্মীদের জন্য বিক্রয়-এর বিশেষ আয়োজন ‘মনের জানালা’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 26 September 2019
নারী কর্মীদের জন্য বিক্রয়-এর বিশেষ আয়োজন ‘মনের জানালা’
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, কর্মস্থলে নারী কর্মীদের অংশগ্রহণের অনুপাত বাড়াতে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতিসংঘের ‘হি ফর শি’ ক্যাম্পেইনের সাথে যুক্ত হয়ে ‘মনের জানালা’ শীর্ষক একটি ফোরাম তৈরি করেছে। তরুণ নারী কর্মীদের মধ্যে নেতৃত্বের গুণগত মান বাড়ানোর লক্ষ্যে গত তিন বছর ধরে প্রতি তিন মাস অন্তর এ অনুষ্ঠানটি হয়ে আসছে। ফোরামের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিক্রয়-এর কর্মীদের অংশগ্রহণে ২৫ সেপ্টেম্বর ২০১৯, বুধবার রাজধানীর বনানীতে অবস্থিত প্লাটিনাম গ্র্যান্ড হোটেলে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আই টি সেন্টার লিমিটেড-এর কান্ট্রি ম্যানেজার অ্যান্ড সিইও জারা মাহবুব। এছাড়াও বিক্রয় এর পক্ষ থেকে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর হেড অব এইচআর অ্যান্ড কালচার রেহেনুমা ইসলাম; হেড অব মার্কেটিং, অ্যাড সেলস অ্যান্ড জবস ঈশিতা শারমিন; এবং হেড অব মার্কেটপ্লেস, সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার নাজ হুসাইন সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

‘মনের জানালা’ ফোরামটি প্রতিনিয়ত লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং সকল ক্ষেত্রে নারী সদস্যগণের অংশগ্রহণ উৎসাহিত করার উদ্দেশ্যে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে ফোরামের তিন উপদেষ্টা- নাজ হুসাইন, রেহেনুমা ইসলাম এবং ঈশিতা শারমিন নিয়মিত কাজ করে যাচ্ছেন। নারী কর্মীদের কেন্দ্র করে আয়োজন করা হলেও, এই ফোরামে পুরুষ কর্মীরাও তাঁদের মতামত জানাতে পারেন।

‘মনের জানালা’ প্রসঙ্গে অনুষ্ঠানের অতিথি জারা মাহবুব বলেন, “বহু বছর ধরেই নারীরা সাংসারিক জীবনের পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জিং পেশাতে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছে, আশার কথা হলো এই সংখ্যাটি প্রতিনিয়ত বেড়ে চলেছে। পেশাগত জীবনে একজন দক্ষ কর্মী সবসময়ই মূল্যবান- হোক সে নারী বা পুরুষ। নারীরা সব ধরণের চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা রাখে কিন্তু এখনো অনেক ক্ষেত্রে তাঁদের যোগ্যতা প্রমাণের জন্য পুরুষ সহকর্মীদের চেয়েও বেশি পরিশ্রম করতে হয়। ‘মনের জানালা’ এর মতো চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি বিক্রয় ডট কম-কে ধন্যবাদ জানাতে চাই, কেননা এখানে সবাই মনের কথাগুলো শেয়ার করার এবং একে অন্যের কাছ থেকে কিছু শেখার একটা সুযোগ পায়”।

বিক্রয় ডট কম-এর হেড অব এইচআর অ্যান্ড কালচার রেহেনুমা ইসলাম বলেন, ‘বিক্রয় প্রতিটি মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষী। ‘মনের জানালা’ এমন একটি জায়গা’ যেখানে বিক্রয় এর নারী কর্মীরা তাদের কাজের পরিবেশ এবং কাজ করতে গিয়ে একজন নারী হিসেবে যেসব প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, তা নিয়ে দ্বিধাহীনভাবে কথা বলতে পারেন। প্রতিবার অনুষ্ঠানে আমরা এমন একজন নারীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাই, যিনি সমাজে প্রতিষ্ঠিত এবং তাঁর প্রতিষ্ঠিত হয়ে উঠার গল্প আমাদের কর্মীদের অনুপ্রেরণা যোগাতে পারে। আমি আশা করি এসকল নারীদের জীবনের গল্প আমাদের কর্মীদের কর্মজীবনে সাফল্য অর্জনে উজ্জীবিত করবে”।

বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং, অ্যাড সেলস অ্যান্ড জবস ঈশিতা শারমিন বলেন, “‘মনের জানালা’ বিক্রয়-এর একটি ঐতিহ্য ও ব্যতিক্রমধর্মী নিয়মিত আয়োজন। জারা মাহবুবের মতো একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তিকে আমাদের অনুষ্ঠানের অতিথি হিসেবে পেয়ে আমরা সত্যিই আনন্দিত, ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি দায়িত্ব পালন করেছেন, তাঁর অভিজ্ঞতা থেকে আমাদের তরুণ নারী কর্মীদের অনেক কিছু শেখার আছে। ব্যবস্থাপনা পর্যায়ে নারী ও পুরুষ কর্মীদের বৈচিত্র্য সবসময়ই ভালো ফলাফল বয়ে আনে, কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানগুলিতে নেতৃত্বের ভূমিকাগুলিতে নারীদের অংশগ্রহণ কম থাকে। তবে বিক্রয় এ আমরা সবসময়ই নারী ও পুরুষ উভয়কে সমান সুযোগ দিয়ে থাকি যাতে করে তাঁরা সেই আত্মবিশ্বাসটি গড়ে তুলতে পারে”।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২২ ও ২৩ মার্চ অনেক পণ্যে ‘স্বপ্ন’-তে আবারও বিশেষ ছাড়
ই-কমার্স

প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে স্বপ্ন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
ই-কমার্স

ফুডপান্ডার ‘সিপিসি’ ও সাবস্ক্রিপশন চার্জে দিশেহারা ক্ষুদ্র ফুড ভেন্ডররা

ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থায়নে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও প্রিয়শপ
ই-কমার্স

ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল অর্থায়নে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও প্রিয়শপ

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল

“ফিউচার লিডারশিপ প্রোগ্রাম- ২০১৯” শুরু করল দারাজ বাংলাদেশ
ই-কমার্স

“ফিউচার লিডারশিপ প্রোগ্রাম- ২০১৯” শুরু করল দারাজ বাংলাদেশ

কী কী অভিযোগ ইভ্যালি চেয়ারম্যানের বিরুদ্ধে?
ই-কমার্স

গ্রাহকদের টাকা ফেরত নিয়ে যা বললেন ইভ্যালির শামীমা

Load More

ট্রেন্ডিং টপিক

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ই-কমার্স

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ পরিশোধ...

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 September 2019

নারী কর্মীদের জন্য বিক্রয়-এর বিশেষ আয়োজন ‘মনের জানালা’

Techzoom.TV |
TechzoomTV