Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেয়েছেন ৭ ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেয়েছেন ৭ ব্যবসায়ী
Share on FacebookShare on Twitter

চাঁদপুরের ইলিশ বলে অনলাইনে ইলিশ বিক্রিতে প্রতারণা ও হয়রানির ঠেকাতে কঠোর প্রদক্ষেপ নিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন। এরই পরিপ্রেক্ষিতে জেলার স্থায়ী বাসিন্দা অনলাইনে যারা ইলিশ বিক্রি করেন তাদের কাছ থেকে নিবন্ধনের জন্য করা ৪৪ জনের আবেদন যাচাই-বাছাই করে সাতজন ব্যবসায়ীকে নিবন্ধন দেয়া হলো ৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।

বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে সাত ব্যবসায়ীর হাতে অনলাইনে ইলিশ বিক্রির জন্য নিবন্ধন সনদ তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

নিবন্ধনপ্রাপ্ত প্রতিটি অনলাইন শপই ফেসবুক ভিত্তিক। এর মধ্যে ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ এর উদ্যোক্তা মো: খোকন পাটওয়ারী। সনদ প্রাপ্ত অন্য অনলাইনগুলো হলো জাকির হোসেনের মাছ পল্লী, আব্দুল্লাহ আল মামুনের একিন শপ, তাজা ইলিশ ডট কম, ইলিশ রাণী, ইশতিয়াক আবিরের রূপালী বাজার এবং সজিব ইলিশের বাজার চাঁদপুর।

অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন অনলাইন মাছ বিক্রেতা জানান, এতে তারাও খুশি। কারণ, অসাধু লোকজন মাছ না দিয়েই টাকা হাতিয়ে নিচ্ছে। এতে প্রকৃত ব্যবসায়ীরা অপবাদের স্বীকার একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, কাগজপত্র সঠিক পাওয়ার কারণে প্রাথমিক পর্যায়ে সাতজনকে নিবন্ধন দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি এ ধরণের নিবন্ধন আমরা প্রতিবছর দিব। নিবন্ধনের জন্য কোন টাকা নেওয়া হয়নি। পরে ১ থেকে ২ বছরের জন্য নবায়নের জন্য পদ্ধতি চালু করা হতে পারে। আবার নতুন করে নিবন্ধন দিলে তখনও টাকা নেওয়া হবে না। আবার এর মধ্যে কেউ যদি তার ব্যবসা বন্ধ রাখেন, তার নিবন্ধন বাদ করে দেওয়া হবে। মূলত হচ্ছে ইলিশ নিয়ে চাঁদপুরের যে ঐতিহ্য সেটি সমুন্নত রাখতে চাই। যেন কেউ চাঁদপুরের ইলিশ বলে প্রতারণা করতে না পারে। এ বিষয়টি প্রতিহত করতে চাই।

ডিসি আরও বলেন, নিবন্ধন হওয়া ব্যবসায়ীদের তালিকা জেলা প্রশাসকের ওয়েব সাইটে দেওয়া হবে। এতে করে বাকি যারা আছে তারাও নিবন্ধিত হওয়ার জন্য আগ্রহী হবেন। আর যারা বাহিরে থেকে প্রতারণা করছেন তারা এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আমরা এই বিষয়টি প্রচারণা করবো।

তিনি নিবন্ধন পাওয়া ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা হাতিয়ার ইলিশ চাঁদপুরের বলে বিক্রি করবেন না। কারণ হাতিয়ার ইলিশ দাম কিছুটা কম। কোন ক্রেতা যেন প্রতারিত না হয়। একই সাথে চাঁদপুরের ইলিশের ঐতিহ্য ও সুনাম যেন অক্ষুন্ন থাকে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন জামিউল হিকমা, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: অনলাইনে ইলিশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে ই-কমার্স
ই-কমার্স

দেশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখছে ই-কমার্স

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেই আলেশা কার্ডের
ই-কমার্স

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেই আলেশা কার্ডের

ই-কমার্সে আটকে থাকা টাকা গণবিজ্ঞপ্তি দিয়ে ফেরত দেওয়া হবে
ই-কমার্স

ই-কমার্সে আটকে থাকা টাকা গণবিজ্ঞপ্তি দিয়ে ফেরত দেওয়া হবে

ভুয়া অনলাইন শপিং সাইট চেনার উপায়
ই-কমার্স

ভুয়া অনলাইন শপিং সাইট চেনার উপায়

অবিক্রিত পণ্য দান করবে অ্যামাজন
ই-কমার্স

অবিক্রিত পণ্য দান করবে অ্যামাজন

বাংলাদেশের আলিবাবা হবে দারাজ: পলক
ই-কমার্স

বাংলাদেশের আলিবাবা হবে দারাজ: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
টেলিকম

অবৈধ মোবাইল বাজার ও রাজস্ব ফাঁকি: এনইআইআর (NEIR) হতে পারে হাজার কোটি টাকার সমাধান

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?
বিবিধ

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix