Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেই আলেশা কার্ডের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 12 August 2021
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেই আলেশা কার্ডের
Share on FacebookShare on Twitter

সারা বছর ডিসকাউন্টে বা মূল্যছাড়ে পণ্য ও সেবা বিক্রির নতুন ধারণা নিয়ে ‘আলেশা কার্ড’ চালু করেছে আলেশা হোল্ডিংস লিমিটেড। এই প্রিভিলেজড কার্ডটি দেখতে ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের মতোই। ডিজিটাল কমার্সের পণ্যের মতো এই কার্ডটি কিনতেও প্রতিষ্ঠানটির একটি ওয়েব লিংকে যেতে হয়। সেখানে ৭ হাজার ৯৮০ টাকা পরিশোধ করে কার্ডটি পাবেন গ্রাহকরা; যা দিয়ে আলেশা হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান আলেশা মার্ট বা আলেশা রাইডে ৫-১০ শতাংশ হারে মূল্যছাড় পাওয়া যাবে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ৯০টি ক্যাটাগরিতে ৩ হাজারেরও বেশি সরবরাহকারীর কাছ থেকে এই কার্ডধারীরা সর্বোচ্চ ৫০ শতাংশ ডিসকাউন্ট পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে গত রবিবার বিভিন্ন সংবাদমাধ্যমে ‘আলেশা কার্ডের’ বিজ্ঞাপন প্রচারের পর থেকে এ নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটা কোনো প্রলোভন দিয়ে গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা কিনা বা এ ধরনের কোনো ঝুঁকি আছে কিনা, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। বাণিজ্য মন্ত্রণালয়ের গত ৪ জুলাই জারি করা ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকার ৩.১.৯ অনুচ্ছেদে বলা আছে, সব ধরনের ডিজিটাল ওয়ালেট, গিফট কার্ড, ক্যাশ ভাউচার বা অন্য কোনো মাধ্যম যা অর্থের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে তা বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুসরণ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া তৈরি (ইস্যু), ব্যবহার বা ক্রয়-বিক্রয় করা যাবে না।

তবে এ কার্ডটি অন্যান্য প্রিভিলেজড কার্ডের মতো নয় বলে মনে করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তারা বলছেন, প্রায় ৮ হাজার টাকা খরচ করে কার্ড নিতে হবে। সেক্ষেত্রে কোনো গ্রাহক যদি এই কার্ডের কোনো ব্যবহার করার সুযোগ না পান তাহলে বছর শেষে এ ৮ হাজার টাকার কোনো বেনিফিট কিন্তু মিলবে না। তাছাড়া কার্ড দিয়ে আলেশা ছাড়া অন্যান্য পণ্য সরবরাহকারী বা সেবাদাতা প্রতিষ্ঠানে ছাড় পাওয়া গেলে এই ছাড়ের টাকা ভর্তুকি দিয়ে আলেশা কার্ড কীভাবে লাভবান হবে তা জানার প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক মো. মেজবাউল হক বলেন, ‘আলেশা কার্ডের বিজ্ঞাপনটি আমাদেরও নজরে এসেছে। কার্ডটি ব্যাংকের কার্ডের মতোই দেখতে। এই কার্ড চালুর জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে আলেশা কার্ড কোনো অনুমোদন নেয়নি। এক্ষেত্রে এই কার্ডের ব্যবহার প্রচলিত কোনো নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক কিনা তা আমরা খতিয়ে দেখব।’

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আলেশা যদি ১ লাখ গ্রাহকের কাছে এই কার্ড বিক্রি করে সেই টাকা নিয়ে উধাও হয়ে যায় তখন এর দায় কে নেবে। এখানে তো একটি আর্থিক লেনদেন সংঘটিত হচ্ছে। এটাকে রেগুলেট না করা হলে গ্রাহকদের প্রতারিত হওয়ার আশঙ্কা থেকে যায়।’

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বড় বড় বিক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে আড়ং তাদের ক্রেতাদের প্রিভিলেজড কার্ড দিয়ে থাকে। এ কার্ড একদম ফ্রি। একসঙ্গে ১০ হাজার টাকার কেনাকাটা করলেই ক্রেতাদের এই কার্ড অফার করে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আলেশা কার্ডআলেশা মার্টআলেশা মার্টের প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি সিক্স আই- ২০২০ সালে দারাজের সবচেয়ে দ্রুত বিক্রয়কৃত স্মার্টফোন
ই-কমার্স

রিয়েলমি সিক্স আই- ২০২০ সালে দারাজের সবচেয়ে দ্রুত বিক্রয়কৃত স্মার্টফোন

বিদেশ যাওয়া নিষেধাজ্ঞা বিষয়টি পজিটিভলি দেখছি: রাসেল
ই-কমার্স

অডিট রিপোর্টের ওপর নির্ভর করছে ইভ্যালির ভাগ্য

ই-কমার্স দিবস: ই-কমার্সের দিকে ঝুঁকে ছোট বড় সব ব্যবসা
ই-কমার্স

অনলাইনে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে পণ্য ডেলিভারির নির্দেশ

চালডাল ডটকমে মিলছে কাজের সুযোগ
ই-কমার্স

৮৮ কোটি টাকার বিনিয়োগ পেল চালডাল

ঈদুল আজহা সামনে রেখে রান্নার প্রয়োজনীয় উপকরণ নিয়ে খাস ফুডের আয়োজন
ই-কমার্স

ঈদুল আজহা সামনে রেখে রান্নার প্রয়োজনীয় উপকরণ নিয়ে খাস ফুডের আয়োজন

ইভ্যালি হেরে যাই নাই, আবারও ঘুরে দাঁড়াবো: শামীমা নাসরিন
ই-কমার্স

ইভ্যালি হেরে যাই নাই, আবারও ঘুরে দাঁড়াবো: শামীমা নাসরিন

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 August 2021

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেই আলেশা কার্ডের

Techzoom.TV |
TechzoomTV