Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার গরমে ওয়ালটন এসির ব্যাপক বিক্রি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 24 June 2019
এবার গরমে ওয়ালটন এসির ব্যাপক বিক্রি
Share on FacebookShare on Twitter

এ বছর গরম তুলনামূলক বেশি। কয়েক মাস ধরেই চলছে অসহনীয় ভ্যাপসা গরম। ফলে, গত কয়েক বছরের চেয়ে এবার সারা দেশে এয়ার কন্ডিশনার বা এসির বিক্রি বেড়েছে কয়েকগুণ। বিক্রেতাদের মতে, এবারের গরমে গ্রাহকপ্রিয়তার শীর্ষে রয়েছে ওয়ালটন এসি। বছরের প্রথম ৫ মাসে ওয়ালটন বিক্রি করেছে রেকর্ড পরিমাণ এসি।

ওয়ালটন সূত্রমতে, ২০১৮ সালে সারা দেশে যে পরিমাণ এসি বিক্রি হয়েছিল, তা চলতি বছরের এপ্রিল মাসের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে। এদিকে জানুয়ারি থেকে মে মাসে গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৮১ শতাংশ বেশি এসি বিক্রি হয়েছে। শুধু তাই নয়; ছাড়িয়ে গেছে এই সময়ে এসি বিক্রির লক্ষ্যমাত্রাকেও।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও এসি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান বলেন, বছরের শুরুতেই উৎপাদন থেকে বিপণন পর্যায়ে সর্বত্র নেওয়া হয়েছিল বেশকিছু সময়োপযোগী ও আধুনিক কর্মপরিকল্পনা। বাজারে ছাড়া হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব টুইনফোল্ড ইনভার্টার, আয়োনাইজার, টার্বো কুলিং মোড, গোল্ডেন ফিনসহ ভয়েস কমান্ড ও মোবাইল ফোনে নিয়ন্ত্রণযোগ্য স্মার্ট প্রযুক্তির নতুন মডেলের এসি। এসব এসির দাম যেমন কম, তেমনি মানও আন্তর্জাতিক পর্যায়ের।

ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মফিজুর রহমান জানান, এ বছর ওয়ালটন এসিতে ক্রেতাদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে এসি এক্সচেঞ্জ অফারে ২৫ শতাংশ ছাড়ে নতুন এসি কেনার সুযোগ, অনলাইন কেনা-কাটায় ১০ শতাংশ বিশেষ ছাড়সহ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুবিধা। থাকছে ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় কোটি কোটি টাকার ক্যাশ ভাউচার ও ফ্রিজ, টিভি, এসিসহ হাজার হাজার ফ্রি পণ্য পাওয়ার সুযোগ।

জানা গেছে, এসি এক্সচেঞ্জ অফারের আওতায় গ্রাহক তার ব্যবহৃত পুরাতন এসি জমা দিয়ে ওয়ালটন শোরুম থেকে ২৫ শতাংশ ছাড়ে যেকোনো নতুন মডেলের এসি কেনার সুযোগ পাচ্ছেন। গ্রাহকরা গত ফেব্রুয়ারি মাস থেকে পাচ্ছেন এই সুবিধা। ইতিমধ্যে অসংখ্য ক্রেতা পুরনো এসি বদলে কিনেছেন ওয়ালটনের নতুন এসি। এ সুবিধা থাকছে চলতি জুন মাস পুরোটাই।

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় দেশের যেকোনো শোরুম থেকে এসি কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পেতে পারেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজার অটোগ্রাফযুক্ত গোল্ড এডিশন প্রতীকী ব্যাট-বল ও ক্রিকেট ব্যাট। এছাড়াও পেতে পারেন এক বছরের বিদ্যুৎ বিল ফ্রি। রয়েছে ফ্রিজ, টিভি, এসিসহ হাজার হাজার ফ্রি পণ্য। এসব কিছু না পেলেও থাকছে এক লাখ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুবিধা।

এদিকে ওয়ালটন এসি কিনে গ্রাহক তার মোবাইল ফোনে এসির কলার টিউন সেট এবং এসির সাথে সেলফি তুলে ফেসবুকে পাবলিকলি আপলোড করলেই মিলছে ৫০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে কিংবা অনলাইনের মাধ্যমে ওয়ালটন ই-প্লাজা থেকে এসি কেনার ক্ষেত্রে দেওয়া হচ্ছে ১০ শতাংশ বিশেষ ছাড়। এছাড়াও থাকছে ফ্রি ইন্সটলেশন সুবিধা।

ওয়ালটন এসির চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী ইসহাক রনি জানান, এ বছর ওয়ালটন এসির চাহিদা বৃদ্ধি পেয়েছে ব্যাপক। বিক্রিও বেড়েছে আশাতীত। স্থানীয় বাজারে এসি সরবরাহ স্বাভাবিক রাখতে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ ও যন্ত্রপাতির মাধ্যমে ওয়ালটন এসির কারখানায় নতুন উৎপাদন লাইন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাস্তবায়ন সম্পন্ন হলে কারখানায় এসির উৎপাদন ক্ষমতা দ্বিগুণ বাড়বে।

দেশের বাজারে ১ টন, ১.৫ টন এবং ২ টনের মোট ১৭ মডেলের স্প্রিট এসি ছেড়েছে ওয়ালটন। ১.৫ ও ২ টনের ভেনচুরি ও রিভারাইন সিরিজে যুক্ত হয়েছে এনার্জি সেভিং ইনভার্টার, আয়োনাইজার ও আইওটি স্মার্ট প্রযুক্তির নতুন মডেলের এসি। এগুলোর মধ্যে ১ টন এসি কেনা যাচ্ছে মাত্র ৩৫ হাজার ৯০০ টাকায়। ১.৫ টনের ইনভার্টার স্মার্ট এসি ৬৫ হাজার টাকায়, শুধু ইনভার্টার এসি ৬৩ হাজার ৫০০ টাকা এবং আয়োনাইজার এসি ৪৯ হাজার ৯০০ টাকায় কেনা যাচ্ছে।

আর ২ টনের আইওটি বেজড ইনভার্টার স্মার্ট এসির দাম ৭৬ হাজার ৪০০ টাকা। শুধু ইনভার্টার এসির দাম ৭৪ হাজার ৯০০ টাকা এবং আয়োনাইজার প্রযুক্তির এসির দাম ৫৬ হাজার ৯০০ টাকা।

ওয়ালটনের প্রতিটি এসি আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ করা হয়। গ্রাহক পর্যায়ে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে ওয়ালটনের রয়েছে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। যার আওতায় সারা দেশে রয়েছে ৭০টিরও বেশি সার্ভিস সেন্টার। যেখানে নিয়োজিত রয়েছেন আড়াই হাজারেরও বেশি সার্ভিস এক্সপার্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুর্দান্ত ফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এ বছরের তৃতীয় প্রান্তিকে স্মার্টফোনের বিশ্ববাজারে শীর্ষস্থানে স্যামসাং

দারুণ পারফরম্যান্সের প্রত্যাশা পূরণে ফিরে আসছে রিয়েলমির জনপ্রিয় নাম্বার সিরিজ
প্রযুক্তি সংবাদ

দারুণ পারফরম্যান্সের প্রত্যাশা পূরণে ফিরে আসছে রিয়েলমির জনপ্রিয় নাম্বার সিরিজ

শিশু সুরক্ষায় ব্যর্থতা, বড় অঙ্কের জরিমানার মুখে মেটা
প্রযুক্তি সংবাদ

শিশু সুরক্ষায় ব্যর্থতা, বড় অঙ্কের জরিমানার মুখে মেটা

এডিপি বাস্তবায়নে ৮৮.২৯ ভাগ লক্ষ্যমাত্রা অর্জিত করেছে আইসিটি বিভাগ
প্রযুক্তি সংবাদ

এডিপি বাস্তবায়নে ৮৮.২৯ ভাগ লক্ষ্যমাত্রা অর্জিত করেছে আইসিটি বিভাগ

ছোট্ট ডিজিটাল ক্যামেরা, রাখতে পারবেন পকেটে
প্রযুক্তি সংবাদ

ছোট্ট ডিজিটাল ক্যামেরা, রাখতে পারবেন পকেটে

‘ওয়ানপ্লাস নর্ড ২’ কেনার ৫ দিনের মধ্যেই বিস্ফোরণ
নির্বাচিত

যে কারণে ফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট
অর্থ ও বাণিজ্য

কুরিয়ারের আড়ালে ইয়াবা ব্যবসা করছে স্টেডফাস্ট

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 June 2019

এবার গরমে ওয়ালটন এসির ব্যাপক বিক্রি

Techzoom.TV |
TechzoomTV