Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সবচেয়ে সস্তায় পাওয়া যাবে স্যামসাংয়ের ডিজিটাল ঘড়ি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৮ জুন ২০১৯
সবচেয়ে সস্তায় পাওয়া যাবে স্যামসাংয়ের ডিজিটাল ঘড়ি
Share on FacebookShare on Twitter

স্যামসাং ইলেকট্রনিক্স নিজেদের ডিজিটাল ঘড়ির বাজারে আরো তিনটি নতুন ঘড়ি যোগ করতে চলেছে। গ্যালাক্সি ওয়াচ অ্যাকটিভ, গ্যালাক্সি ফিট, গ্যালাক্সি ফিট ই নামে স্যামসাংয়ের তিনটি নতুন ঘড়ি বাজারে নিয়ে আসতে চলছে সংস্থাটি।

স্যামসাংয়ের দাবি, ফিটনেস ও হেলথ ট্র্যাকার যুক্ত এই আধুনিক ঘড়িগুলো হবে তাদের তৈরি ডিজিটাল ঘড়িগুলোর মধ্যে সবচেয়ে সস্তা। এই হেলথ ও ফিটনেস ট্র্যাকার দিয়ে স্বাস্থ্য সম্পর্কে প্রচুর তথ্য পাওয়া যাবে। অর্থাত্‍ সারা দিনে কত পা হাঁটলেন, কত ক্যালোরি কমলো, কত ক্যালোরির খাবার খেলেন, আপনার হার্টরেট ইত্যাদির দিকে নজর রাখবে ট্র্যাকারই।

স্যামসাংয়ের প্রতিটি ঘড়িই মসৃণ ডিজাইন ও পানি প্রতিরোধক প্রযুক্তিতে তৈরি। তাদের দাবি, ট্র্যাকারগুলি প্রায় নব্বইটির উপর ক্রিয়াকলাপ ট্র্যাক করতে পারবে। যার মধ্যে হাঁটা, জিম করা থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলো, সবই রয়েছে পানি প্রতিরোধক হওয়ায় এই ঘড়ি পড়ে সাঁতার কাটাও সম্ভব।

গ্যালাক্সি ওয়াচ অ্যাকটিভের দাম ধরা হয়েছে দুইশ ৮৯ দশমিক ২৭ ইউএস ডলার, গ্যালাক্সি ফিট ব্যান্ডের দাম ধরা হয়েছে একশ ৪৪ দশমিক ৫৬ ইউএস ডলার এবং ফিট ই-এর দাম ধরা হয়েছে ৩৭ দশমিক ৪৮ ইউএস ডলার। গ্যালাক্সি ওয়াচ অ্যাকটিভ পাওয়া যাবে অ্যামাজন ও স্যামসাংয়ের অনলাইন ও অফলাইন স্টোরে। গ্যালাক্সি ফিট ও গ্যালাক্সি ফিট ই পাওয়া যাবে ফ্লিপকার্ট, মিন্ত্রা ও স্যামসাংয়ের অনলাইন ও অফলাইন স্টোরে। ‘গ্যালাক্সি ফিট ই’র বিক্রির জন্য অগ্রিম বুকিং শুরু হবে ১ জুলাই থেকে, পাওয়া যাবে ১৯ জুলাই পর্যন্ত। ফ্লিপকার্টে এই ঘড়ি পাওয়া যাবে ৫ জুলাই থেকে।

গ্যালাক্সি অ্যাকটিভে থাকবে টাইজেন অপারেটিং সিস্টেম তবে অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমেই কাজ করবে। ঘুম, ব্যায়াম, ট্র্যাক করার সঙ্গে সঙ্গে এটি আপনার স্ট্রেস লেভেলও ট্র্যাক করবে। এতে অ্যাক্সিলেরোটোমিটার, জাইরোস্কোপ এবং ব্যারোমিটারের মতো নানা সেন্সর আছে। এটিতে ব্লাড প্রেশার মনিটরও থাকবে, যা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। এক দশমিক এক ইঞ্চির অ্যামলেড ডিসপ্লেটি কর্নিং গোরিলা গ্লাস যুক্ত থাকবে। এছাড়াও এটিতে ৭৬৮ এমবি র‍্যাম ও ৪ জিবির ইন্টারনাল মেমরি, ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা, এটি ব্লু-টুথ এবং ওয়াইফাই কানেকশনের সুযোগ থাকবে।

গ্যালাক্সি ফিট হল পাতলা ও হালকা ওজনের ফিটনেস ট্র্যাকার, যা ৯০টির উপর গতিবিধি ট্র্যাক করতে পারবে। এটি নিজে থেকেই হাঁটা, দৌড়নোর মতো গতিবিধি ট্র্যাক করে নেবে এবং তার সঙ্গে স্ট্রেস ম্যানেজমেন্টের ও হার্টবিট মনিটরও কাজ করতে থাকবে। এটি পানি প্রতিরোধক প্রযুক্তিতে তৈরি তাই এটি পড়ে সাঁতারও কাটা যাবে। ফোনের মেসেজ ও বিভিন্ন নোটিফিকেশন পাওয়া যাবে এই ঘড়িতে। শূন্য দশমিক ৯৫ ইঞ্চির অ্যামলেড ডিসপ্লে থাকবে এতে। এছাড়াও ৭ দিনের ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাবে এই ঘড়িতে।

অন্যদিকে সবথেকে কম দামের ‘গ্যালাক্সি ই’র ওজন মাত্র ১৫ গ্রাম, শূন্য দশমিক ৭৪ ইঞ্চির পিমোলয়েড ডিসপ্লে থাকবে এতে। এটিও ৭ দিনের ব্যাটারি ব্যাক আপ নিয়ে কাজ করবে। এটিতে হাঁটা, দৌড়নোর মতো গতিবিধি ট্র্যাক করা যাবে।

গ্যালাক্সি ফিট কালো ও রুপালি রং এবং ফিট ই পাওয়া যাবে সাদা, কালো ও হলুদ রঙে। স্মার্ট ঘড়ির দুনিয়ায় স্যামসাংয়ের নতুন ঘড়িগুলো কতটা সফল হবে তা জানতে অপেক্ষা করতে হবে আর কয়েক দিন।

সূত্র: আনন্দবাজার

এই বিভাগ থেকে আরও পড়ুন

গিগাবাইট অরাস এবং অ্যারো ল্যাপটপ
প্রযুক্তি বাজার

গিগাবাইট অরাস এবং অ্যারো ল্যাপটপ

স্টার্টআপদের জন্য তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়াথন শুরু
প্রযুক্তি বাজার

স্টার্টআপদের জন্য তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়াথন শুরু

ভুটানের রাষ্ট্রীয় ব্যাংকের ওয়েবসাইটে বাংলাদেশি চ্যাটবট সল্যুশন
প্রযুক্তি বাজার

ভুটানের রাষ্ট্রীয় ব্যাংকের ওয়েবসাইটে বাংলাদেশি চ্যাটবট সল্যুশন

এক বার চার্জে চলবে ৫০০ কিলোমিটার
অটোমোবাইল

এক বার চার্জে চলবে ৫০০ কিলোমিটার

বৃদ্ধদের জন্য স্মার্ট লাঠি এলো
প্রযুক্তি বাজার

বৃদ্ধদের জন্য স্মার্ট লাঠি এলো

২০২৫ সালে কম দামে ভালো মোবাইল: আপনার বাজেটের মধ্যে সেরা অপশন
প্রযুক্তি বাজার

২০২৫ সালে কম দামে ভালো মোবাইল: আপনার বাজেটের মধ্যে সেরা অপশন

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল
অটোমোবাইল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য
প্রযুক্তি বাজার

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: স্মৃতির নতুন গন্তব্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix