Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 March 2026
স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনের ডিসপ্লেতে অন্যের কৌতূহলী দৃষ্টি ঠেকাতে অনেকে আলাদা গোপনীয় ফিল্টার ব্যবহার করেন। তবে সেই প্লাস্টিক আবরণ ব্যবহারে ঝামেলাও কম নয়। কখনো একসঙ্গে কিছু দেখা যায় না। কখনো ফিঙ্গার প্রিন্ট ঠিকমতো কাজ করে না।

এই অভিজ্ঞতার মধ্যেই নতুন সমাধান নিয়ে এসেছে স্যামসাং। সদ্য উন্মোচিত গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেলে যুক্ত হয়েছে ‘প্রাইভেসি ডিসপ্লে’ নামের এক বিল্ট–ইন সুবিধা।

কিভাবে কাজ করে?
প্রাইভেসি ডিসপ্লের প্রতিটি পিক্সেল থেকে নির্গত আলোর দিক নিয়ন্ত্রণ করে। ফলে একই ডিসপ্লেতে কিছু তথ্য সবার জন্য দৃশ্যমান রাখা যায়। আবার নির্দিষ্ট তথ্য কেবল মালিকের চোখে সীমিত রাখা সম্ভব হয়।

ফোনের সেটিংসে ব্যবহারকারী নির্ধারণ করতে পারবেন কোন অ্যাপ বা নোটিফিকেশন ব্যক্তিগত থাকবে। ধরুন বন্ধুর সঙ্গে ছবি দেখছেন, কিন্তু ওষুধ সংগ্রহের বার্তা এলে সেটি পাশে বসা কেউ দেখতে পাবেন না।

বড় বাজারে নতুনত্বের চ্যালেঞ্জ
স্মার্টফোনের মতো পরিণত বাজারে যুগান্তকারী বৈশিষ্ট্য খুব ঘন ঘন আসে না। একসময় টাচস্ক্রিন, সেলফি ক্যামেরা বা রাইডশেয়ার অ্যাপ ছিল বড় পরিবর্তন। প্রাইভেসি ডিসপ্লে তেমনই নতুন প্রজন্মের বৈশিষ্ট্য হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

তবে এই প্রযুক্তি শিগগিরই সব মডেলে আসছে না। বিপুল পরিমাণে এমন ডিসপ্লে উৎপাদন করতে সময় লাগবে। নতুন ও ব্যতিক্রমী প্রযুক্তি সাধারণত প্রথমে উচ্চমূল্যের মডেলেই সীমিত রাখে প্রতিষ্ঠানগুলো।

প্রতিদ্বন্দ্বীরা কী করছে
দক্ষিণ কোরিয়ার আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান এলজি ইলেকট্রনিক্স এই স্ক্রিন তৈরির ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞ। তারা গোপনীয়তা ফিল্টার–সম্পর্কিত অন্তত একটি পেটেন্টের আবেদন করেছে। যদিও এলজি এখন আর স্মার্টফোন তৈরি করে না। ভবিষ্যতে তারা অন্য নির্মাতাদের কাছে এ ধরনের স্ক্রিন সরবরাহ করতে পারে।

এদিকে গুঞ্জন উঠেছে, অ্যাপল আপাতত স্মার্টফোনের চেয়ে ল্যাপটপে গোপনীয়তা প্রযুক্তি যুক্ত করার দিকেই বেশি আগ্রহী।

ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তায় উন্নতি
এস২৬ সিরিজে শুধু গোপনীয়তা নয়, ক্যামেরাতেও বড় উন্নতির দাবি করেছে স্যামসাং। বিশেষ করে কম আলোয় ছবি আরও পরিষ্কার আসে। এর পেছনে রয়েছে কোয়ালকমের নতুন প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসরের কাস্টম সংস্করণ এবং আলোকসংগ্রহে স্যামসাংয়ের নিজস্ব প্রযুক্তি।

ভিডিও ধারণেও যুক্ত হয়েছে তাৎক্ষণিক সেন্সর তথ্যভিত্তিক স্থিতিশীলতা সুবিধা।

নকশায় পরিবর্তন
নতুন সিরিজ আগের চেয়ে পাতলা ও হালকা। এস২৬ আল্ট্রার পুরুত্ব ৭ দশমিক ৯ মিলিমিটার, ওজন ২১৪ গ্রাম। তুলনায় আইফোন ১৭ প্রো ম্যাক্স এর পুরুত্ব ৮ দশমিক ৮ মিলিমিটার এবং ওজন ২৩৩ গ্রাম। এস পেন স্টাইলাস ভেতরে থাকা সত্ত্বেও স্যামসাংয়ের মডেলটি হালকা।

সব মিলিয়ে এস২৬ সিরিজে আগের চাহিদাগুলোর উন্নত সংস্করণই মিলছে। তবে নতুন প্রাইভেসি ডিসপ্লে সুবিধাই হতে পারে এ প্রজন্মের সবচেয়ে আলোচিত সংযোজন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্যালাক্সি এস২৬

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাইবার বুলিংঃ কোনো কিছুই ফেইক নয় !
নির্বাচিত

সাইবার বুলিংঃ কোনো কিছুই ফেইক নয় !

বিনামূল্যে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে
নির্বাচিত

বিনামূল্যে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব ভিডিও দেখবেন যেভাবে

ক্যালিফোর্নিয়ায় স্বচালিত গাড়ি পরীক্ষা করবে ভিয়েতনামের ভিনফাস্ট
অটোমোবাইল

ক্যালিফোর্নিয়ায় স্বচালিত গাড়ি পরীক্ষা করবে ভিয়েতনামের ভিনফাস্ট

দেশের বাজারে এইচপি প্রোবুক ৪০০ সিরিজের ৪৪০ জি৯ মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে এইচপি প্রোবুক ৪০০ সিরিজের ৪৪০ জি৯ মডেলের ল্যাপটপ

টানা ২য় বেসিস জাতীয় পদক পেলো বন্ডস্টাইন
নির্বাচিত

টানা ২য় বেসিস জাতীয় পদক পেলো বন্ডস্টাইন

প্রযুক্তি বাজার

৭ বছর পর নিবন্ধন পেল গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়ন

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত
প্রযুক্তি সংবাদ

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 March 2026

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix