Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রেডমি ওয়াচ সিক্স: এক চার্জে চলবে ১২-২৫ দিন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 11 May 2026
রেডমি ওয়াচ সিক্স: এক চার্জে চলবে ১২-২৫ দিন
Share on FacebookShare on Twitter

দীর্ঘ প্রতীক্ষার পর উন্মোচন হলো ‘রেডমি ওয়াচ সিক্স’। আকর্ষণীয় ডিজাইন আর শক্তিশালী ব্যাটারি লাইফের ঘড়িটি গত বছর চীনের বাজারে প্রথম দেখা মেলে। এবার তা বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হলো।

দুটি ভ্যারিয়েন্ট ও দাম

রেডমি ওয়াচ সিক্স মূলত দুটি সংস্করণে বাজারে এসেছে। একটি সাধারণ ‘রেডমি ওয়াচ সিক্স’ এবং অন্যটি ‘রেডমি ওয়াচ সিক্স এনএফসি’। বর্তমানে পোল্যান্ড, রোমানিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলোয় স্মার্টওয়াচটি বিক্রি শুরু হয়েছে।

দেশভেদে এর দামে কিছুটা ভিন্নতা রয়েছে। তবে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ঘড়িটি কবে আসবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি।

আকর্ষণীয় ডিসপ্লে ও ডিজাইন

স্মার্টওয়াচটির প্রধান আকর্ষণ হলো এর বড় ও উজ্জ্বল ডিসপ্লে। এতে রয়েছে ২ দশমিক শূন্য ৭ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন। স্ক্রিনটি সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে ২ দশমিক ৫ডি কার্ভড গ্লাস। এর চারপাশের বেজেল বা ফ্রেম খুবই চিকন হওয়ায় ঘড়িটির ডিসপ্লে অনেক বড় দেখায়।

দিনের কড়া রোদেও যেন ডিসপ্লে পরিষ্কার দেখা যায়, সেজন্য এতে দুই হাজার নিটস পর্যন্ত ব্রাইটনেস বা উজ্জ্বলতা দেয়া হয়েছে। এছাড়া এতে ‘অলওয়েজ-অন’ ডিসপ্লে সুবিধা রয়েছে, ফলে হাত না তুলেই সময় দেখা সম্ভব। ডিভাইসটির বডি ৯ দশমিক ৯ মিলিমিটার পাতলা এবং ওজন মাত্র ৩১ গ্রাম। ফলে দীর্ঘক্ষণ হাতে পরে থাকলেও অস্বস্তি হবে না বলে দাবি রেডমির।

স্বাস্থ্য ও স্পোর্টস ফিচার

ব্যায়াম বা শরীরচর্চা যারা পছন্দ করেন, তাদের জন্য এ ঘড়িতে রয়েছে ১৫০টিরও বেশি স্পোর্টস মোড। হাঁটা বা দৌড়ানোর মতো ছয়টি শারীরিক কসরত স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে ঘড়িটি।

রেডমির মতে, স্বাস্থ্যের খেয়াল রাখতে এতে আছে হার্ট রেট মনিটর এবং রক্তে অক্সিজেনের মাত্রা মাপার সেন্সর। এছাড়া ঘুমের মান যাচাই ও মানসিক চাপ বা স্ট্রেস মাপার সুবিধাও রয়েছে এতে। পানির নিচে ব্যবহারের জন্য এতে বিশেষ সেন্সর দেয়া হয়েছে। ৫এটিএম রেটিং থাকায় এটি পরে সাঁতারও কাটা যাবে।

ব্যাটারি ও অন্যান্য সুবিধা

স্মার্টওয়াচটির ৫৫০ এমএএইচ ব্যাটারি সাধারণ ব্যবহারে প্রায় ১২ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। তবে ব্যাটারি সেভার মোড চালু রাখলে এটি টানা ২৪ দিন পর্যন্ত চলতে সক্ষম।

উন্নত নেভিগেশনের জন্য এতে ডুয়াল এল-১ জিপিএস অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা আরো নিখুঁতভাবে লোকেশন বা মানচিত্র ব্যবহার করতে পারবেন। সংযোগের জন্য এতে রয়েছে ব্লুটুথ ৫ দশমিক ৪ সংস্করণ। স্মার্টওয়াচটি দিয়ে এনএফসি মডেলের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল পেমেন্ট বা লেনদেন করাও সহজ হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রেডমি ওয়াচ সিক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেসিস নির্বাচনে ‘টিম সাকসেস’ নাম ঘোষণা
নির্বাচিত

বেসিস নির্বাচনে ‘টিম সাকসেস’ নাম ঘোষণা

মুজিববর্ষের ক্ষণগণনা কর্মসূচিতে অংশ নেবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

মুজিববর্ষের ক্ষণগণনা কর্মসূচিতে অংশ নেবেন যেভাবে

ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের জন্য অপো’র আকর্ষণীয় অফার
প্রযুক্তি সংবাদ

ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের জন্য অপো’র আকর্ষণীয় অফার

গ্রামীণফোনের আর যাওয়ার জায়গা নেই, টাকা দিতে হবে: বিটিআরসি
টেলিকম

গ্রামীণফোনের আর যাওয়ার জায়গা নেই, টাকা দিতে হবে: বিটিআরসি

গুগল স্মরণ করল প্রথম বাঙালি মুসলিম নারী চিকিৎসক কে
নির্বাচিত

গুগল স্মরণ করল প্রথম বাঙালি মুসলিম নারী চিকিৎসক কে

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জারের আত্মপ্রকাশ
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর!

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর
নির্বাচিত

হ্যারি পটার থিমে রিয়েলমির নতুন ফোন, উন্মোচন ২১ সেপ্টেম্বর

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থ ও বাণিজ্য

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R
প্রযুক্তি সংবাদ

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮
প্রযুক্তি সংবাদ

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজারে নতুন ডিভাইস এনেছে দক্ষিণ কোরিয়ার...

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 May 2026

রেডমি ওয়াচ সিক্স: এক চার্জে চলবে ১২-২৫ দিন

Techzoom.TV |
TechzoomTV