Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অ্যাপ ব্যবহার বন্ধ করতে পারে টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 16 January 2025
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অ্যাপ ব্যবহার বন্ধ করতে পারে টিকটক
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য আগামী রোববার থেকে অ্যাপ বন্ধের পরিকল্পনা করছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। অ্যাপটির ওপর যুক্তরাষ্ট্র সরকারের সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপ এ সিদ্ধান্তের একটি কারণ হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তবে যদি সুপ্রিম কোর্ট নিষেধাজ্ঞাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়, তাহলে অ্যাপটি চালু থাকবে। মঙ্গলবার দি ইনফরমেশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত মার্চে ব্যবহারকারীদের ওপর নজরদারির অভিযোগে যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেন্টেটিভস’ দেশটিতে টিকটক নিষিদ্ধ করতে একটি বিল পাস করে। এরপর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মটির মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে অ্যাপটির মালিকানা ছেড়ে দেয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়। কর্তৃপক্ষ জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে মালিকানা হস্তান্তর করা না হলে যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে। এপ্রিলে বিলটি প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়। আইনে বলা হয়, জানুয়ারির মধ্যে প্লাটফর্মটি বিক্রি করতে ব্যর্থ হলে দেশটিতে টিকটক অ্যাপ নিষিদ্ধ করা হবে।

তবে নতুন সিদ্ধান্ত মোতাবেক, আইন কার্যকর হওয়ার আগে টিকটক যদি যুক্তরাষ্ট্রের সব ব্যবহারকারীর জন্য অ্যাপটি বন্ধ করে দেয়, ঘটনাটি অন্যদিকে মোড় নেবে। তখন আইন অনুযায়ী, শুধু অ্যাপল বা গুগল অ্যাপ স্টোর থেকে নতুন টিকটক ডাউনলোড বন্ধ করা হবে। কিন্তু যারা এরই মধ্যে অ্যাপটি ব্যবহার করছে, তারা কিছু সময়ের জন্য এটি চালিয়ে যেতে পারবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ব্যবহারকারীরা অ্যাপটি চালু করলে একটি পপ-আপ মেসেজ দেখানোর পরিকল্পনা করছে টিকটক। ওই মেসেজ অ্যাপের নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত তথ্যসহ একটি ওয়েবসাইটে যাওয়ার নির্দেশ দেবে। এছাড়া কোম্পানিটি ব্যবহারকারীদের সব ডাটা ডাউনলোডের সুযোগ দেয়ার কথাও ভাবছে। এর মাধ্যমে ব্যক্তিগত তথ্যের একটি কপি সংরক্ষণ করা যাবে।

অ্যাপ বন্ধ করার বিষয়ে টিকটক কিংবা বাইটড্যান্সের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে তারা চায় সরকার যেন এ আইন কার্যকর করা কিছুটা বিলম্বিত করে। কোম্পানির মতে, এ আইন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করে, যেখানে সরকারি হস্তক্ষেপ থেকে মানুষের বাকস্বাধীনতাকে সুরক্ষা দেয়া হয়েছে।

এদিকে টিকটক জানিয়েছে, নিষেধাজ্ঞাটি এক মাস স্থায়ী হলে ১৭ কোটি আমেরিকানের মধ্যে এক-তৃতীয়াংশ প্লাটফর্মটি ব্যবহার করা বন্ধ করে দেবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোন ব্যবসায়ীদের একাংশের দোকান খোলা রাখার ঘোষণা
প্রযুক্তি সংবাদ

এনইআইআর চালুর আগেই অবৈধ ফোনের পাহাড়

ফেসবুক আইডি লুকিয়ে রাখুন এই উপায়ে
কিভাবে করবেন

ফেসবুকে করোনা প্রতারণা থেকে সুরক্ষায় ৫ পরামর্শ

সহকর্মীর যমজ সন্তানের বাবা হলেন ইলন মাস্ক, বাচ্চার সংখ্যা এখন ৯
প্রযুক্তি সংবাদ

সহকর্মীর যমজ সন্তানের বাবা হলেন ইলন মাস্ক, বাচ্চার সংখ্যা এখন ৯

মার্চের শেষেই হতে পারে অ্যাপল ইভেন্ট
নির্বাচিত

মার্চের শেষেই হতে পারে অ্যাপল ইভেন্ট

জেডটিই পেল ২০১৯ এটিডি এক্সেলেন্স ইন প্র্যাকটিস অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

জেডটিই পেল ২০১৯ এটিডি এক্সেলেন্স ইন প্র্যাকটিস অ্যাওয়ার্ড

গবেষণা: সত্যি খবরের চেয়েও বেশি ছড়ায় ভুল তথ্য
প্রযুক্তি পরামর্শ

গবেষণা: সত্যি খবরের চেয়েও বেশি ছড়ায় ভুল তথ্য

Load More

ট্রেন্ডিং টপিক

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন
প্রযুক্তি সংবাদ

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 January 2025

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অ্যাপ ব্যবহার বন্ধ করতে পারে টিকটক

Techzoom.TV |
TechzoomTV