Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পিসির জন্য এআই চিপ এনেছে এনভিডিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ জুন ২০২৬
পিসির জন্য এআই চিপ এনেছে এনভিডিয়া
Share on FacebookShare on Twitter

ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) জন্য নতুন এআই চিপ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। এর মাধ্যমে সাধারণ গ্রাহক পর্যায়ে এআইযুক্ত ডিভাইস সরবরাহের বাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল প্রতিষ্ঠানটি। খবর বিবিসি।

তাইওয়ানের তাইপেই শহরে অনুষ্ঠিত ‘কম্পিউটেক্স’ প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং ‘আরটিএক্স স্পার্ক’ নামের এ চিপটি উন্মোচন করেন। নতুন এই চিপের গুরুত্ব তুলে ধরে জেনসেন হুয়াং বলেন, ‘সাধারণ মোবাইল ফোন যেভাবে স্মার্টফোনে রূপান্তরিত হয়েছিল, ঠিক একইভাবে পিসিতে এই নতুন রূপান্তরও প্রযুক্তির ইতিহাসে একটি বিশাল ঘটনা।’

এনভিডিয়া নিজস্ব ওয়েবসাইটে জানিয়েছে, আরটিএক্স স্পার্ক হলো মূলত ব্যক্তিগত এআই এজেন্টের যুগের জন্য তৈরি একটি নতুন সুপারচিপ। এ নতুন চিপ পিসিকে কেবল একটি কাজের মাধ্যম বা টুল হিসেবে না রেখে ব্যবহারকারীর সার্বক্ষণিক সহযোগী বা ‘টিমেট’ হিসেবে রূপান্তর করবে।

লেনোভো, এইচপি, ডেল, মাইক্রোসফট সারফেস, আসুস ও এমএসআইয়ের মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর উইন্ডোজ কম্পিউটারে এই চিপ ব্যবহার করা হবে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ এই চিপযুক্ত কম্পিউটার বাজারে আসতে পারে। পরবর্তী সময়ে এসার ও গিগাবাইটের মতো ব্র্যান্ডগুলোও এই চিপ ব্যবহার শুরু করবে।

এনভিডিয়ার এই পদক্ষেপ অ্যাপল ও ইন্টেলের মতো বাজারে আধিপত্য বিস্তারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্ব পিসি বাজারের প্রায় ৭৫ শতাংশই লেনোভো, এইচপি, ডেল ও অ্যাপলের দখলে ছিল। তবে এআই প্রযুক্তির কল্যাণে এনভিডিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির বাজারমূল্য এখন ৫ ট্রিলিয়ন বা ৫ লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

এদিকে, চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছে এনভিডিয়ার তৈরি সবচেয়ে উন্নত চিপ বিক্রি বন্ধে মার্কিন প্রশাসন নতুন করে কড়াকড়ি আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, চীনের বাইরে অবস্থিত কোনো চীনা সহযোগী প্রতিষ্ঠানের কাছে এ ধরনের উন্নত এআই চিপ রফতানি করতে হলেও এখন বিশেষ লাইসেন্সের প্রয়োজন হবে। চীনের প্রযুক্তিগত উন্নয়ন সীমিত করতেই ওয়াশিংটন ধারাবাহিকভাবে এ ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনভিডিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের কালোবাজারি রুখতে অভিযান শুরু করবে ইন্দোনেশিয়া
প্রযুক্তি বাজার

স্মার্টফোনের কালোবাজারি রুখতে অভিযান শুরু করবে ইন্দোনেশিয়া

সকল ধরনের তোশিবা ফটোকপি মেশিন এখন পাওয়া যাচ্ছে স্মার্ট কপিয়ার সলিউশনে
প্রযুক্তি বাজার

সকল ধরনের তোশিবা ফটোকপি মেশিন এখন পাওয়া যাচ্ছে স্মার্ট কপিয়ার সলিউশনে

হাতের তালু দিয়েই হবে পেমেন্ট!
নির্বাচিত

হাতের তালু দিয়েই হবে পেমেন্ট!

ওয়ালটন এসি কেন কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

মোবাইল ফটোগ্রাফিরদের  হুয়াওয়ের ‘নেক্সট ইমেজ অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতা
নির্বাচিত

দেশে ১ জিবি র‍্যামের স্মার্টফোনের চাহিদা বেশি

চমক নিয়ে ফিরে আসছে স্মার্টফোন ব্র্যান্ড হেলিও
প্রযুক্তি বাজার

হ্যান্ডসেট বিক্রিতে সার্বিকভাবে শীর্ষে ছিল সিম্ফনি

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

আলমাস সুপার শপে বিএসটিআই-এর হানা, ৫ লাখ টাকা জরিমানা
অর্থ ও বাণিজ্য

আলমাস সুপার শপে বিএসটিআই-এর হানা, ৫ লাখ টাকা জরিমানা

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
অর্থ ও বাণিজ্য

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে

ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন
নির্বাচিত

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন

চলতি বছরের শুরুতে বাজারে আসা ‘রেডমি ১৫ ফোরজি’র...

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

অনলাইন জুয়ার বিস্তারে বিটিআরসি ও অপারেটরদের ব্যর্থতাকে দায়ী করল বিএমপিসিএ

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

গ্যালাক্সি ফোনে আরেকটি ‘ব্লটওয়্যার’ যুক্ত করছে স্যামসাং, থাকছে বিশেষ সুবিধাও

গ্যালাক্সি ফোনে আরেকটি ‘ব্লটওয়্যার’ যুক্ত করছে স্যামসাং, থাকছে বিশেষ সুবিধাও

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ জুন ২০২৬

পিসির জন্য এআই চিপ এনেছে এনভিডিয়া

Techzoom.TV |
TechzoomTV