ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ মানেই এতদিন প্রযুক্তিপ্রেমীরা চোখ বন্ধ করে অ্যাপলের ম্যাকবুককে (MacBook) সেরা মানতেন। তবে ২০২৬ সালে এসে সেই চেনা সমীকরণ পুরোপুরি বদলে গেছে! ইন্টেল (Intel) এবং এএমডি (AMD)-এর পাশাপাশি উইন্ডোজ ল্যাপটপ বাজারে কোয়ালকমের আর্ম-বেসড ‘Snapdragon X’ চিপসেটের এন্ট্রি পুরো গেমটাই উল্টে দিয়েছে।
প্রযুক্তিবিষয়ক বিখ্যাত ওয়েবসাইট সিনেট (CNET) তাদের সর্বশেষ ল্যাব টেস্টের ওপর ভিত্তি করে ২০২৬ সালের সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের শীর্ষ ১০টি ল্যাপটপের তালিকা প্রকাশ করেছে। টেস্টে দেখা গেছে, ব্যাটারি ব্যাকআপের সব রেকর্ড ভেঙে অ্যাপলের লেটেস্ট এম৫ (M5) ম্যাকবুককে বহুদূরে ফেলে রাজত্ব কেড়ে নিয়েছে উইন্ডোজ ল্যাপটপগুলো।
যারা চার্জার সাথে নিয়ে ঘোরার প্যারা থেকে মুক্তি চান, তাদের জন্য ২০২৬ সালের সেই সেরা ১০ ‘পাওয়ার মনস্টার’ ল্যাপটপের তালিকা নিচে দেওয়া হলো:
২০২৬ সালের সেরা ১০ ব্যাটারি ব্যাকআপের ল্যাপটপ তালিকা:
| র্যাংকিং | ল্যাপটপের নাম ও মডেল | প্রসেসর আর্কিটেকচার | ব্যাটারি ব্যাকআপ (এক চার্জে) |
| ১ | HP OmniBook 3 16 | Qualcomm Snapdragon X | 🚀 ৩৪ ঘণ্টা ০৫ মিনিট |
| ২ | HP OmniBook 5 14 | Qualcomm Snapdragon X | ২৮ ঘণ্টা ১৯ মিনিট |
| ৩ | Lenovo Yoga 9i 2-in-1 Aura Edition | Intel Lunar Lake | ২৫ ঘণ্টা ৪৫ মিনিট |
| ৪ | MSI Prestige 14 Flip AI Plus | Intel AI Processors | ২৫ ঘণ্টা ১৮ মিনিট |
| ৫ | Asus Zenbook A14 | AMD / Intel AI | ২৪ ঘণ্টা ০৭ মিনিট |
| ৬ | M5 MacBook Pro (14-inch) | Apple Silicon (M5) | ২২ ঘণ্টা ৫৯ মিনিট |
| ৭ | Acer Aspire 16 AI | Intel / AMD AI | ২১ ঘণ্টা ০৯ মিনিট |
| ৮ | Dell XPS 14 | Intel Panther Lake | ২১ ঘণ্টা ০৭ মিনিট |
| ৯ | HP OmniBook Ultra 14 | Qualcomm / AMD | ১৯ ঘণ্টা ৩৪ মিনিট |
| ১০ | M5 MacBook Air (15-inch) | Apple Silicon (M5) | ১৬ ঘণ্টা ৪১ মিনিট |
সিনেট-এর ব্যাটারি পরীক্ষায় সবাইকে চমকে দিয়ে রাজসিংহাসন দখল করেছে HP OmniBook 3 16। এক চার্জে ল্যাপটপটি চলেছে টানা ৩৪ ঘণ্টা ৫ মিনিট! এতে ব্যবহৃত কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স চিপসেটটি অত্যন্ত কম বিদ্যুৎ খরচ করে দীর্ঘ সময় সর্বোচ্চ পারফরম্যান্স ধরে রাখতে পারে। তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে একই সিরিজের HP OmniBook 5 14 (২৮ ঘণ্টা ১৯ মিনিট), যা কম দামের কারণে শিক্ষার্থী ও অফিস গ্রাহকদের প্রথম পছন্দ।
একসময় ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে ইন্টেল-ভিত্তিক ল্যাপটপগুলো বেশ পিছিয়ে থাকলেও নতুন প্রজন্মের Lunar Lake ও Panther Lake চিপের কারণে সেই চিত্র বদলে গেছে। লেনোভো যোগা ৯আই (Lenovo Yoga 9i) এবং ডেল এক্সপিএস ১৪ (Dell XPS 14) এর মতো ল্যাপটপগুলো এখন অনায়াসে ২১ থেকে ২৫ ঘণ্টার বেশি ব্যাকআপ দিচ্ছে, যা উইন্ডোজ ইকোসিস্টেমের জন্য এক বিশাল মাইলফলক।
অ্যাপল লাভারদের জন্য এবারের তালিকাটি কিছুটা ধাক্কার। অ্যাপলের লেটেস্ট জেনারেশনের প্রসেসরে চলা M5 MacBook Pro ২২ ঘণ্টা ৫৯ মিনিট ব্যাকআপ নিয়ে তালিকার ৬ নম্বরে নেমে গেছে। আর স্লিম ডিজাইনের M5 MacBook Air টিকে রয়েছে ১০ নম্বরে (১৬ ঘণ্টা ৪১ মিনিট), যা উইন্ডোজের স্ন্যাপড্রাগন চিপের অর্ধেকেরও কম!




















